সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

অবশেষে আম পৌঁছালো আমিরাতে, উচ্ছ্বসিত বাসিন্দারা

অবশেষে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে পৌঁছালো ফলের রাজা আম। এবারের মৌসুমে পাকিস্তানি আমের প্রথম চালান পৌঁছানোয় উচ্ছ্বসিত মধ্যপ্রাচ্যের দেশটির বাসিন্দারা। গত বছরের তুলনায় পাকিস্তানে এবার ফলন বেশি এবং পাকিস্তানি রুপির দরপতনের কারণে আমের দাম তুলনামূলক কম থাকবে বলে আশা করছে আমিরাতি কর্তৃপক্ষ। খবর খালিজ টা

ফল

অবশেষে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে পৌঁছালো ফলের রাজা আম। এবারের মৌসুমে পাকিস্তানি আমের প্রথম চালান পৌঁছানোয় উচ্ছ্বসিত মধ্যপ্রাচ্যের দেশটির বাসিন্দারা। গত বছরের তুলনায় পাকিস্তানে এবার ফলন বেশি এবং পাকিস্তানি রুপির দরপতনের কারণে আমের দাম তুলনামূলক কম থাকবে বলে আশা করছে আমিরাতি কর্তৃপক্ষ। খবর খালিজ টাইমসের।

আলতাফ হোসেন ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আলতাফ বলেন, সমুদ্রপথে সিন্ধ্রি ও আলমাস জাতের আমের ৯০টিরও বেশি কন্টেইনারের প্রথম চালান এসেছে। আমগুলোর গুণগত মান খুবই ভালো, সম্পূর্ণ পাকা এবং সুগন্ধযুক্ত।

তিনি বলেন, এরপর দুসেহরি, সারোলি, আনোয়ার রাতুল, গুলাস খাস, ল্যাংড়াসহ অন্যান্য জাতের আমও সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হবে। প্রবল বৃষ্টিপাতে ব্যাঘাত না ঘটলে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমের সরবরাহ অব্যাহত থাকবে।

আরও পড়ুন>> ওয়ার্ক পারমিটে সুখবর দিলো আমিরাত

পাকিস্তান সুপার মার্কেট চেইনের ব্যবস্থাপনা পরিচালক গুলরাইজ ইয়াসিন বলেন, এরই মধ্যে আকাশপথে আমের চালান যাওয়া শুরু হয়েছে। আগামী দিনগুলোতে সমুদ্রপথে যাওয়াও শুরু হবে।

তিনি জানান, আমিরাতি দিরহামের বিপরীতে পাকিস্তানি রুপির দরপতনের কারণে আমের দাম হয় আগের বছরের মতো থাকবে অথবা কিছুটা কম হবে। গত বছরের মে মাসে দিরহামের বিপরীতে পাকিস্তানির রুপির মান ছিল ৫৪ দশমিক ৪। চলতি মাসে তা কমে ৮০ দশমিক ৪-এ দাঁড়িয়েছে।

আরও পড়ুন>> আমিরাতের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী

বিশ্বের অন্যতম প্রধান আম রপ্তানিকারক দেশ পাকিস্তান। পাকিস্তানি আমের বড় বাজারগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, হংকং, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর এবং ইউরোপীয় দেশগুলো।

প্রতি বছর আমিরাতে আম রপ্তানি করে লাখ লাখ ডলার আয় করে থাকে পাকিস্তান। গুলরাজ জানান, আমিরাতে প্রথম চালানের আমে প্রতি বাক্সের দাম ধরা হয়েছে ৩০ দিরহামের (৮৭৫ টাকা প্রায়) সামান্য বেশি। একেকটি বক্সে সাধারণত ছয় কেজি করে আম থাকে।

আরও পড়ুন>> আমিরাতে ৪৩ দেশের নাগরিকদের লাগবে না ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা

তিনি বলেন, আগামী সপ্তাহগুলোতে আমের সরবরাহ বাড়বে। তবে এর দাম নির্ভর করবে সরবরাহ ও চাহিদার ওপর। অতীতে ভালো সরবরাহের ক্ষেত্রে আমের দাম প্রতি বাক্সে ১৮ থেকে ২০ দিরহাম পর্যন্ত নেমে গেছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()