এগ্রোবিজসৌদি ও আমিরাত থেকে আসবে ৭০ হাজার টন সার, ব্যয় ৪৮৪ কোটি টাকা
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৭০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৪৮৪ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা। এর মধ্যে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া এবং ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে।

