সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

নড়াইলে কোরবানির জন্য প্রস্তুত ৫৪ হাজার পশু

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার তিন উপজেলায় কোরবানির জন্য ৫৪ হাজার ৮৯০টি পশু প্রস্তুত করা হয়েছে বলে জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে। জেলায় কোরবানির চাহিদার তুলনায় ২৩ হাজার বেশি পশু প্রস্তুত রয়েছে। উদ্বৃত্ত এ পশু জেলার বাইরে বিক্রি হবে বলে আশা করছেন খামারিরা।

লাইভস্টক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার তিন উপজেলায় কোরবানির জন্য ৫৪ হাজার ৮৯০টি পশু প্রস্তুত করা হয়েছে বলে জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে। জেলায় কোরবানির চাহিদার তুলনায় ২৩ হাজার বেশি পশু প্রস্তুত রয়েছে। উদ্বৃত্ত এ পশু জেলার বাইরে বিক্রি হবে বলে আশা করছেন খামারিরা।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইলের তিন উপজেলায় কোরবানির জন্য খামার ও বাড়িতে মোটাতাজা করা হচ্ছে ৫৪ হাজার ৮৯০টি পশু। এর মধ্যে গরু ১৯ হাজার ৬৯৮টি, ছাগল ৩৫ হাজার ১০৩টি, ভেড়া ৮৯টি। বাড়তি লাভের আশায় খামারিদের পাশাপাশি বাড়িতে পশু পালন করছেন কৃষকরা। জেলার চাহিদার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের চাহিদা পূরণ করবে এখানকার প্রায় ২৩ হাজার উদ্বৃত্ত পশু।

জেলায় ৪ হাজার ৫৯৯টি ছোট-বড় খামারি ও কৃষক বিভিন্ন জাতের গরু, ছাগল ও ভেড়া পালন করছেন। এসব পশু মোটাতাজাকরণে খামারি ও কৃষকরা যাতে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক খাবার ব্যবহার না করেন, সেজন্য প্রচারণা চালানো হয়েছে বলে জানান সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান। এবছর জেলায় ২৫২ কোটি টাকার পশু কেনাবেচার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

কৃষক ও খামারিরা জানিয়েছেন, কেউ বাড়িতে আবার কেউ খামারে এসব পশু মোটাতাজা করছেন। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা সবুজ ঘাস খাইয়ে পশু মোটাতাজা করছেন তারা। খড়ের পাশাপাশি খৈল, গমের ভুসি, ভুট্টার গুড়া, ধানের কুঁড়া, মুগের ভুসি, খড় ও বুটের খোসা খাওয়ান অনেকে। জেলার ছোট-বড় পশুর খামারে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আসছে কোরবানির ঈদে এসব পশু বিক্রি করে বাড়তি আয়ের আশা করছেন তারা।

সদর উপজেলার চারিখাদা গ্রামের ওয়ালিউর রহমান জাগো নিউজকে বলেন, তার খামারে দেশি-বিদেশি মিলে ১০টি ষাঁড় মোটাতাজা করা হচ্ছে। তার খামারে এক লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা দামের পশু আছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. আবু তালেব জাগো নিউজকে বলেন, কোরবানি সামনে রেখে প্রতি উপজেলার খামার পরিদর্শন করে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধপত্র দিচ্ছি আমরা। প্রাণিসম্পদ অফিসের তত্ত্বাবধানে অনলাইনেও পশু বিক্রি করা হবে। জেলার তিন উপজেলায় ছয়টি স্থায়ী পশুর হাটে পশু বিক্রি হবে। এছাড়া কোরবানির পশু বিক্রির জন্য দুই-তিনটি অস্থায়ী হাট বসতে পারে।

হাফিজুল নিলু/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()