সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

নওগাঁর আম বাজারে আসবে ২২ মে

নওগাঁয় জাতভেদে আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। ২২ মে গুটি (স্থানীয়) আম পাড়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম পাড়া যাবে।

ফল

নওগাঁয় জাতভেদে আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। ২২ মে গুটি (স্থানীয়) আম পাড়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম পাড়া যাবে।

রোববার (৭ মে) দুপুর ১২টায় জেলা প্রশাসনের সভাকক্ষে তালিকা ও পঞ্জিকা প্রকাশ করা হয়। নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিতে স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

তালিকা অনুযায়ী- গুটি (স্থানীয়) আম ২২ মে থেকে পাড়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে গোপালভোগ ২৮ মে, ক্ষীরশাপাত/হিমসাগর ২ জুন, নাক ফজলি ৭ জুন, ল্যাংড়া/হাঁড়িভাঙা ১০ জনু, ফজলি ২০ জুন, আম্রপালি ২২ জুন এবং আশ্বিনা/বারি-৪/গৌড়মতি/কাটিমন ১০ জুলাই। সময়সূচী অনুযায়ী চাষিরা বাগান থেকে আম পাড়বেন।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে- জেলায় ৩০ হাজার হেক্টর জমিতে ৩ লাখ ৭৮ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। প্রতি হেক্টরে ১২ দশমিক ৫০ টন।

নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, আমরা ধান ও আম উৎপাদনে এগিয়ে আছি। কৃষি অফিস মাঠে যাচাই-বাছাই করে তারিখ নির্ধারণ করেছে। সাধারণত গুটি জাতের আম আগেই পাকতে শুরু করে। ২২ মে গুটি আম পাড়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে আম পাড়া হবে।

তিনি আরও বলেন, আবহাওয়ার তারতম্যের কারণে কোথাও নির্ধারিত সময়ের আগে আম পাকলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে জানিয়ে চাষিরা আম পাড়তে পারবেন। এছাড়া কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে যেন কেউ আম পাকিয়ে বিক্রি করতে না পারে সেদিকেও নজর দেওয়া হবে।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, আম উৎপাদনে অন্যান্য জেলাকে ছাড়িয়ে গেছে এ জেলা। গত বছর ৭৭ টন আম রপ্তানি হয়েছে। এ বছর প্রায় ৪০০ টন রপ্তানির সম্ভাবনা আছে। সে লক্ষে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমের ব্র্যান্ডিংয়ের জন্য প্রচুর প্রচারণাও করা হয়েছে। এতে সারাদেশে এ জেলার আম ব্র্যান্ডিং হিসেবে পরিচিত পাবে।

আব্বাস আলী/এসজে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()