সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৬ নভেম্বর ২০২৬
ঢাকা১৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ৬ কিমি/ঘ

নাম বদলে আবার চালু হচ্ছে জাতীয় কৃষি পুরস্কার, খসড়া আইন যাচাইয়ে

দুই বছর বন্ধ থাকার পর ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ নাম বদলে ‘জাতীয় কৃষি পুরস্কার’ হিসেবে ফেরাতে ট্রাস্ট আইনের সংশোধনী খসড়া মন্ত্রিপরিষদ বিভাগের আন্তঃমন্ত্রণালয় কমিটিতে পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়।

নাম বদলে আবার চালু হচ্ছে জাতীয় কৃষি পুরস্কার, খসড়া আইন যাচাইয়ে
ফসল

দুই বছর বন্ধ থাকার পর রাষ্ট্রীয় কৃষি সম্মাননা আবার চালুর প্রক্রিয়া শুরু করেছে কৃষি মন্ত্রণালয়। ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ নাম থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দটি বাদ দিয়ে পুরস্কারটির নাম ‘জাতীয় কৃষি পুরস্কার’ করতে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন, ২০১৬’ সংশোধনের খসড়া তৈরি হয়েছে। প্রস্তাবিত আইনের নাম ‘জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট (সংশোধন) আইন, ২০২৬’।

খসড়া বিলটি পরীক্ষা করে মতামত দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের আন্তঃমন্ত্রণালয় কমিটিতে পাঠানো হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার এক দাপ্তরিক চিঠিতে এ তথ্য রয়েছে। মন্ত্রিপরিষদ সচিবকে লেখা ওই চিঠিতে কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিবের (আইন) দৃষ্টি আকর্ষণ করে খসড়া বিল, বিদ্যমান আইন ও একটি সারসংক্ষেপসহ সংশ্লিষ্ট কাগজপত্র পাঠানো হয়েছে।

চিঠি অনুযায়ী, নাম পরিবর্তনের বিষয়ে গত ১৮ ও ২৭ অক্টোবর কৃষিসচিবের সভাপতিত্বে দুটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। ওই দুই সভার সিদ্ধান্তের আলোকেই বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটির যাচাই-বাছাই ও মতামত পাওয়ার পর বিলটি পরবর্তী আইনি ধাপে এগোবে।

কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে ১৯৭৩ সালে ‘জাতীয় কৃষি পুরস্কার’ চালু হয়েছিল। ২০১৬ সালে আইন করে এর নাম হয় ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ এবং একটি ট্রাস্টের মাধ্যমে পুরস্কার দেওয়া শুরু হয়। কৃষি গবেষণা, সম্প্রসারণ, উৎপাদন ও প্রযুক্তি উদ্ভাবনে অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক, সনদপত্র ও নগদ অর্থ দেওয়া হতো।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রীয় পুরস্কার ও বিভিন্ন প্রতিষ্ঠানের নাম বদলের উদ্যোগ নেওয়া হয়। তারই অংশ হিসেবে সে বছরের নভেম্বরে পুরস্কারটি দেওয়া স্থগিত করা হয়। ফলে টানা দুই বছর কৃষিতে অবদানের জন্য এই রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়নি।

এ বিষয়ে কৃষিসচিব সেলিম খানের বক্তব্য জানতে কৃষি সময় একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। প্রতিবেদনটি কৃষি সময়ের নিজস্ব প্রতিবেদকের।

ছবি: Wasiul Bahar / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

সূত্র: কৃষি সময়

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

কৃষি সময়সূত্র

ফসল

সম্পর্কিত খবর

কৃষক কার্ডের দ্বিতীয় ধাপ ২ ডিসেম্বর কুষ্টিয়ায়, ৫ ডিসেম্বর গাইবান্ধায়এগ্রোবিজ

কৃষক কার্ডের দ্বিতীয় ধাপ ২ ডিসেম্বর কুষ্টিয়ায়, ৫ ডিসেম্বর গাইবান্ধায়

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপে ২ ডিসেম্বর কুষ্টিয়ায় এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় উদ্বোধন হবে; খুলনা ও ঢাকা বিভাগের ২ লাখ ৬৯ হাজার এবং রংপুর বিভাগের ১ লাখ ৩৭ হাজার কৃষক জনপ্রতি বছরে ২,৫০০ টাকার উপকরণ সহায়তা পাবেন।

কৃষি সংবাদ২৬ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
১ লাখ ১০ হাজার টন ইউরিয়া ও পটাশ সার আমদানির অনুমোদনএগ্রোবিজ

১ লাখ ১০ হাজার টন ইউরিয়া ও পটাশ সার আমদানির অনুমোদন

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি এবং সৌদি আরবের সাবিক থেকে ৭০ হাজার টন দানাদার ইউরিয়া আমদানির প্রস্তাব অনুমোদন করেছে।

কৃষি সংবাদ২৬ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পাবনায় গমের নতুন জাতের প্রদর্শনী: ৫০ কৃষক পেলেন প্রশিক্ষণ, বীজ ও সারফসল

পাবনায় গমের নতুন জাতের প্রদর্শনী: ৫০ কৃষক পেলেন প্রশিক্ষণ, বীজ ও সার

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে পাবনায় ৫০ জন কৃষক ও ১০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা গমের নতুন জাতের প্রশিক্ষণ পেয়েছেন; প্রত্যেক কৃষককে ১২ কেজি বীজ ও সার দেওয়া হয়েছে।

এগ্রিনিউজবিডি২৬ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)