সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৮ কিমি/ঘ

জলবায়ু অর্থায়ন পেতে আইসিসিসিএডির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমঝোতা

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং গ্রিন ক্লাইমেট ফান্ডসহ আন্তর্জাতিক অর্থায়ন পেতে মন্ত্রণালয় ও আইসিসিসিএডি সমঝোতা স্মারকে সই করেছে।

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ কাজে লাগাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি) একটি সমঝোতা স্মারকে সই করেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই স্মারক সই হয়।

মন্ত্রণালয়ের পক্ষে আন্তর্জাতিক সংস্থা ও সহযোগিতা অনুবিভাগের যুগ্মসচিব বেবী রাণী কর্মকার এবং আইসিসিসিএডির পক্ষে রিসার্চ অ্যান্ড পলিসি অ্যাডভাইজার ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ স্মারকে সই করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

সমঝোতা অনুযায়ী, মন্ত্রণালয় ও এর অধীন অধিদপ্তর ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর জলবায়ু পরিবর্তন বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা বাড়াতে সহযোগিতা করবে আইসিসিসিএডি। গ্রিন ক্লাইমেট ফান্ডসহ অন্যান্য আন্তর্জাতিক অর্থায়নকারী প্রতিষ্ঠান থেকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের জন্য প্রকল্প প্রণয়ন ও অর্থায়ন পাওয়ার কাজেও সহায়তা দেবে সংস্থাটি।

এ ছাড়া মন্ত্রণালয়ের নীতি, কর্মসূচি ও কার্যক্রমে জলবায়ু-সংক্রান্ত বিষয়গুলো মূলধারায় আনতে কারিগরি সহায়তা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ফোরাম ও পলিসি ডায়ালগে অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে কাজ করবে দুই পক্ষ। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণও দেবে আইসিসিসিএডি।

উপকূলের লবণাক্ততা, অনিয়মিত বৃষ্টি ও তাপপ্রবাহে মাছ চাষ ও গবাদিপশু পালন ক্রমেই ঝুঁকিতে পড়ছে; এই সমঝোতা সেই ঝুঁকি মোকাবিলায় বিদেশি তহবিল আনার পথ খুলবে বলে মন্ত্রণালয় আশা করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মো. মীর হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিকল্পনা ও মূল্যায়ন কোষের চিফ ড. মো. হাবিবুর রহমান এবং আইসিসিসিএডির ব্যবস্থাপনা পরিচালক সাকিব হক। খবরটি কৃষি সময় ডেস্কের।

সূত্র: কৃষি সময়

কৃষি সময়সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ফ্রিজের মাছ স্বাদহীন লাগছে, স্বাদ ফেরাতে রান্নার আগে যা করবেন

বাজার থেকে টাটকা মাছ কিনে রান্না করলে যে স্বাদ পাওয়া যায়, ফ্রিজে দিনের পর দিন রাখা মাছের ক্ষেত্রে তা অনেক সময় মেলে না। কখনো মাছ হয়ে যায় অতিরিক্ত নরম, কখনো রান্নার পরও থেকে যায় হিমায়িত গন্ধ। ফলে ভালো মসলা দিয়েও মনমতো স্বাদ পাওয়া যায় না।

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

নিষেধাজ্ঞার সময় শেষেও ইলিশের পেটে ডিম, কারণ জানালেন নোবিপ্রবি শিক্ষক

মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করতে চলতি বছর (২০২৬) ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করে সরকার। মা ইলিশ যেন নির্বিঘ্নে ডিম ছেড়ে সমুদ্রে নিরাপদে ফিরে যেতে পারে, মূলত সেই লক্ষ্যেই এই কঠোর অভিযান চালানো হয়। তব

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মাছের অভাবে চলনবিলে শুঁটকি উৎপাদন অর্ধেকে নেমেছেমৎস্য

মাছের অভাবে চলনবিলে শুঁটকি উৎপাদন অর্ধেকে নেমেছে

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশের ৭৩টি শুঁটকি মহালে এক বছরে উৎপাদন ২৭৫.৮ টন থেকে নেমে ১৩৫ টনে দাঁড়িয়েছে; বন্ধ হয়ে গেছে অনেক চাতাল, কাজ হারিয়েছেন শ্রমিকেরা।

আজকের পত্রিকা১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)