সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৯°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮১%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৪ মিমি

ফ্রিজের কাছে দাঁড়াতেই সাপের কামড়, মাদরাসাছাত্রীর মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গোখরা সাপের কামড়ে শিফা আক্তার (১৬) নামের এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

পরিবেশ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গোখরা সাপের কামড়ে শিফা আক্তার (১৬) নামের এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) উপজেলার পলাশতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিফা আক্তার দড়িপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে।

পারিবারিক সূত্র জানায়, সকালে ঘরের ভেতরে ফ্রিজের ওপর থেকে কিছু একটা নামানোর সময় তার পায়ে বিষাক্ত গোখরা সাপটি কামড় দেয়। সে প্রথমে বিষয়টি গুরুত্ব না দিয়ে স্বাভাবিকভাবে মাদরাসায় চলে যায়। পরে বিকেল থেকে শিফার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকলে দ্রুত তাকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল বলেন, 'শিফা আক্তার নামের সাপে কাটা এক রোগী হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।'

হোসাইন সুলভ/এসআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()