সৌদি আরবের মদিনায় গণপরিবহনে নতুন রুট ও সেবা চালু হয়েছে। মদিনা বিমানবন্দর থেকে শহরে চলাচলকারী বাসের ভাড়া কমিয়ে ৩ দশমিক ৪৫ সৌদি রিয়াল করা হয়েছে। পাশাপাশি হারামাইন হাইস্পিড রেলওয়ের স্টেশন থেকে মসজিদে নববী পর্যন্ত সরাসরি বাসসেবা চালু হয়েছে।
নতুন ব্যবস্থায় আল জাবাল পার্ক থেকে বাকদো এলাকার কিং ফাহাদ প্ল্যান পর্যন্ত কয়েকটি নতুন বাসস্টপ চালু করা হয়েছে। থার্ড রিং রোডে এয়ারপোর্ট প্ল্যান এলাকা থেকে কিং আবদুল আজিজ রাউন্ডঅ্যাবাউট পর্যন্ত একটি নতুন বাস রুটও চালু হয়েছে।
এসব রুট ও ভাড়া পরিবর্তনের ফলে মদিনা বিমানবন্দর, হারামাইন হাইস্পিড রেলস্টেশন এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে গণপরিবহন সংযোগ বিস্তৃত হলো। বিশেষ করে হারামাইন ট্রেন স্টেশন থেকে সরাসরি বাস চালু হওয়ায় মসজিদে নববীতে আসা মুসল্লিদের যাতায়াত সহজ হবে।
আওয়ার ইসলাম তথ্যটি ইসলামিক ইনফরমেশনের সূত্রে জানিয়েছে।
সূত্র: আওয়ার ইসলাম



মন্তব্য
(০)