সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৭ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস ৮ কিমি/ঘ

প্রাণিসম্পদে নবযাত্রা, খুলছে সমৃদ্ধির নতুন দুয়ার

দেশের প্রাণিসম্পদ খাতকে ঘিরে বড় উন্নয়নযজ্ঞের পরিকল্পনা নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। দুধ ও মাংস উৎপাদনে সক্ষমতা বাড়ানো, উন্নত জাতের গবাদিপশু ছড়িয়ে দেওয়া, প্রাণীর রোগ নিয়ন্ত্রণ এবং খামারিদের আধুনিক সেবা নিশ্চিত করতে প্রায় ১৭ হাজার কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এই অর্থে বাস্তবায়নের জন্য প্রস্

দেশের প্রাণিসম্পদ খাতকে ঘিরে বড় উন্নয়নযজ্ঞের পরিকল্পনা নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। দুধ ও মাংস উৎপাদনে সক্ষমতা বাড়ানো, উন্নত জাতের গবাদিপশু ছড়িয়ে দেওয়া, প্রাণীর রোগ নিয়ন্ত্রণ এবং খামারিদের আধুনিক সেবা নিশ্চিত করতে প্রায় ১৭ হাজার কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এই অর্থে বাস্তবায়নের জন্য প্রস্তাব করা হয়েছে ৩৪টি প্রকল্প। চিড়িয়াখানার আধুনিকায়ন থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ভেটেরিনারি সেবা, উন্নত প্রজনন প্রযুক্তি, টিকা উৎপাদন এবং সরকারি খামারের সক্ষমতা বৃদ্ধি, সব মিলিয়ে প্রাণিসম্পদ খাতের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে উন্নয়নের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রাণিসম্পদ উৎপাদনব্যবস্থায় নতুন গতি আসবে। বাড়বে দুধ, মাংস, ডিম ও প্রাণিজ খাদ্য উৎপাদনের সক্ষমতা। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের সুবিধা পাবেন খামারিরা। একই সঙ্গে গ্রামীণ কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং পুষ্টিনিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই বিনিয়োগ। ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রস্তাবগুলো প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে কয়েকটির প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী কিছু প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। অন্যগুলোও যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।

জানা যায়, প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে গবাদিপশুর পুষ্টি ও জাত উন্নয়ন। গর্ভবতী ও দুগ্ধবতী গাভির সুষম পুষ্টি নিশ্চিত করে দুধ উৎপাদন বাড়াতে ৪৫ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রাণিজ খাদ্যের মান নিয়ন্ত্রণে ৪৮ কোটি ৭৭ লাখ টাকা এবং কেন্দ্রীয় মুরগি খামারের সক্ষমতা বাড়াতে ৩১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দেশীয় গরুর জাত সংরক্ষণ, জলবায়ু সহিষ্ণু দুধাল মহিষের বিস্তার এবং গবাদিপশুর প্রজননজনিত রোগ নিয়ন্ত্রণে পৃথক প্রকল্প নেওয়া হচ্ছে। উন্নত জাত, সুষম খাদ্য ও আধুনিক পরিচর্যার সমন্বয়ে পশুর উৎপাদনক্ষমতা বাড়ানোই এসব উদ্যোগের মূল লক্ষ্য। এতে খামারিরা অধিক উৎপাদনের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান বলেন, প্রাণিসম্পদ খাতে বড় বিনিয়োগের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। তবে জাত উন্নয়ন, রোগ প্রতিরোধ, উন্নত প্রজনন সেবা ও খামারিদের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল মাঠপর্যায়ে নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে প্রকল্প শেষ হওয়ার পর রক্ষণাবেক্ষণ ও সেবা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

আঞ্চলিক প্রাণিসম্পদ উন্নয়নেও বড় বিনিয়োগের প্রস্তাব রয়েছে। ময়মনসিংহ অঞ্চলে টেকসই প্রাণিসম্পদ উন্নয়নে ৫৭৬ কোটি টাকা এবং সিলেট অঞ্চলে উন্নয়ন ও সম্প্রসারণে ৪০০ কোটি টাকা চাওয়া হয়েছে। হাওর অঞ্চলে জলবায়ু সহিষ্ণু হাঁস পালন সম্প্রসারণে চারটি সরকারি হাঁস খামারের সক্ষমতা বাড়াতে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৪৩ কোটি ৫৪ লাখ টাকা। এসব প্রকল্পের মাধ্যমে অঞ্চলভিত্তিক উৎপাদন সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে। বিশেষ করে হাওরাঞ্চলে হাঁস পালন সম্প্রসারণ স্থানীয় মানুষের আয় ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক হতে পারে।

প্রাণিসম্পদ খাতের সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে মাঠপর্যায়ের সেবায়। ইউনিয়ন পর্যায়ে প্রাণিসম্পদ সেবা সম্প্রসারণ, উপজেলা পর্যায়ে ভেটেরিনারি মোবাইল সেবা চালু এবং গবাদিপশুর কৃত্রিম প্রজনন কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সরকারি দুগ্ধ খামার আধুনিকায়ন, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল ও ঔষধাগার পুনর্নির্মাণ এবং বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের প্রস্তাব করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যপ্রযুক্তিনির্ভর তথ্য অবকাঠামো উন্নয়ন এবং মাঠপর্যায়ের কার্যালয়ে সীমানাপ্রাচীর নির্মাণেও প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রত্যন্ত এলাকার খামারিরাও সহজে চিকিৎসা, প্রজনন ও পরামর্শসেবা পাবেন। দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসার মাধ্যমে পশুর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি উৎপাদন ক্ষতি কমানোর সুযোগ তৈরি হবে।

প্রাণীর রোগ প্রতিরোধে পিপিআর নির্মূলের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম এবং নতুন ৫৪টি ছাগল খামার স্থাপনের পরিকল্পনা রয়েছে। আধুনিক প্রাণিসম্পদ টিকা উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষার জন্য ২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ওয়ান হেলথ পদ্ধতিতে মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বৈদেশিক অর্থায়নে প্রায় ২ হাজার ৯৯৩ কোটি টাকার প্রকল্প প্রস্তাব রয়েছে। এর মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের অংশ প্রায় ১ হাজার ২৭০ কোটি টাকা।এদিকে, বিসিএস লাইভস্টক একাডেমি আধুনিকায়নে ৩১৮ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রাণিসম্পদ খাতের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়বে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনা সম্প্রসারণেও এটি ভূমিকা রাখবে।

জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও উৎপাদনমুখী করতে এসব প্রকল্প প্রস্তাব করা হয়েছে। দুধ ও মাংস উৎপাদন বাড়ানো, উন্নত জাত সম্প্রসারণ, রোগ নিয়ন্ত্রণ এবং খামারিদের মানসম্মত সেবা দেওয়াই প্রকল্পগুলোর মূল লক্ষ্য। তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রকল্পগুলোর ডিপিপি পুনর্গঠন ও সংশোধনের কাজ চলছে। অনুমোদন পাওয়া গেলে অগ্রাধিকার অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান বলেন, প্রাণিসম্পদ খাতে বড় বিনিয়োগের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। তবে জাত উন্নয়ন, রোগ প্রতিরোধ, উন্নত প্রজনন সেবা ও খামারিদের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল মাঠপর্যায়ে নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে প্রকল্প শেষ হওয়ার পর রক্ষণাবেক্ষণ ও সেবা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

বিশ্লেষকরা মনে করেন, প্রায় ১৭ হাজার কোটি টাকার এ মহাপরিকল্পনা দেশের প্রাণিসম্পদ খাতের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। উৎপাদনশীল খামার, উন্নত জাত, আধুনিক চিকিৎসা ও দক্ষ জনবলের সমন্বয়ে গড়ে উঠতে পারে আরও শক্তিশালী প্রাণিসম্পদ অর্থনীতি। এর সুফল পৌঁছাবে খামারিদের ঘরে, বাড়বে গ্রামীণ কর্মসংস্থান এবং শক্তিশালী হবে দেশের পুষ্টিনিরাপত্তা। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে প্রাণিসম্পদ খাত দেশের কৃষি অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে ওঠার সুযোগ পাবে।

লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সন্ধানী বার্তা; অ্যাকটিং এডিটর, কালের আলো.কম। এইচআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

এঁটুলির কামড়ে লাল মাংসে অ্যালার্জি: খামার ছাড়ছেন কিছু মার্কিন কৃষক, বলছে গবেষণাস্বাস্থ্য

এঁটুলির কামড়ে লাল মাংসে অ্যালার্জি: খামার ছাড়ছেন কিছু মার্কিন কৃষক, বলছে গবেষণা

যুক্তরাষ্ট্রের ২৬টি অঙ্গরাজ্যের ২০০-এর বেশি কৃষক ও খামারির ওপর নেব্রাস্কা মেডিকেল সেন্টারের জরিপে দেখা গেছে, আলফা-গ্যাল সিনড্রোম শনাক্ত হতে গড়ে তিনবার চিকিৎসকের কাছে যেতে হয়েছে; কেউ কেউ পশুপালনই ছেড়ে দিয়েছেন।

Farms.com১৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
কানাডার ম্যানিটোবায় দুই খামারে শূকরের পিইডি রোগ, জৈব নিরাপত্তায় জোরলাইভস্টক

কানাডার ম্যানিটোবায় দুই খামারে শূকরের পিইডি রোগ, জৈব নিরাপত্তায় জোর

ম্যানিটোবার দুটি খামারে শূকরের পোরসাইন এপিডেমিক ডায়রিয়া (পিইডি) নিশ্চিত হয়েছে। ২০১৪ সাল থেকে প্রদেশে ১৮৭টি খামারে ৩৩৫টি ঘটনা; খামারে প্রবেশ, পরিবহন ও খাদ্য সরবরাহে কড়া নিয়ম মানার আহ্বান।

Farms.com১৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
বেড়া ছাড়াই ভেড়া চরানো: মোবাইলে ভার্চুয়াল বেড়া, সৌরচালিত কলার আনল মোনিলএগ্রোটেক

বেড়া ছাড়াই ভেড়া চরানো: মোবাইলে ভার্চুয়াল বেড়া, সৌরচালিত কলার আনল মোনিল

নরওয়ের কৃষিপ্রযুক্তি প্রতিষ্ঠান মোনিল যুক্তরাষ্ট্রে ভেড়ার জন্য সৌরচালিত কলার এনেছে। মোবাইল ফোনে চারণভূমির সীমানা আঁকা যায়; সীমানার কাছে গেলে কলার শব্দ করে, না থামলে মৃদু বৈদ্যুতিক ঝাঁকুনি দেয়।

Farms.com১৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)