সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

কুয়াশা-শৈত্যপ্রবাহে নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে ইরি-বোরোর বীজতলা নষ্ট হচ্ছে। গত বছরের শেষ সপ্তাহ থেকে হঠাৎ করে শীতের তীব্রতা বাড়তে থাকে। এরপর কয়েকদিন থেকে ঘন কুয়াশার সঙ্গে বইতে থাকে মৃদু শৈত্যপ্রবাহ। এর ফলে ধানের বীজতলার ক্ষতি হচ্ছে।

ফসল

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে ইরি-বোরোর বীজতলা নষ্ট হচ্ছে। গত বছরের শেষ সপ্তাহ থেকে হঠাৎ করে শীতের তীব্রতা বাড়তে থাকে। এরপর কয়েকদিন থেকে ঘন কুয়াশার সঙ্গে বইতে থাকে মৃদু শৈত্যপ্রবাহ। এর ফলে ধানের বীজতলার ক্ষতি হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, নওগাঁয় ১০ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরোর বীজতলা তৈরি করা হয়েছে। যেখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯ হাজার ৩০০ হেক্টর।

আরও পড়ুন: নওগাঁয় ৫ বছরে বেড়েছে সরিষা চাষ

টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহের ফলে শীত আর ঘন কুয়াশায় বোরো বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। চারা গাছগুলো লালচে হয়ে শুকিয়ে মরে যাচ্ছে। কৃষকরা বীজতলা রক্ষায় নানা পদক্ষেপ নিলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা কাজে আসছে না। ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা সময় মতো আবাদ করতে পারবেন কী না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এতে ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বীজতলা রক্ষায় পলিথিন দিয়ে রাখা হচ্ছে। সূর্যের দেখা মিললে কিছু সময় পলিথিন খুলে রেখে পরে আবারও ঢেকে রাখা হয়।

নিয়ামতপুর উপজেলার ভাতরন্ড গ্রামের কৃষক আয়েন উদ্দিন বলেন, দুই বিঘা জমিতে ধানের বীজতলা তৈরি করেছি। বীজ বপনের তিনদিন পর থেকে কুয়াশা ও বাতাস। কয়েকদিন থেকে সূর্যের দেখা মেলেনি। চারা হলুদ হয়ে শুকিয়ে কিছুটা মরে গেছে। পরে আট হাজার টাকা খরচ করে পলিথিন দিয়ে ঢেকে রাখা হচ্ছে।

আরও পড়ুন: আগাম শিমে লাভবান নওগাঁর চাষিরা

একই গ্রামের হুমায়ন আহমেদ বলেন, একমণ ধানের বীজ দিয়ে বীজতলা তৈরি করেছি। আবহাওয়া ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখা হয়েছে। কিছুটা নষ্ট হলেও পলিথিন দিয়ে ঢেকে রাখায় রক্ষা পাচ্ছি। দিনে সামান্য সূর্যের দেখা মিললে পলিথিন খুলে রাখা হয়। আবারও বিকেলে ঢেকে রাখা হয়। কয়েকদিন ঢেকে রাখা হলে চারা গজিয়ে যাবে। তখন আর সমস্যা হবে না।

তিনি আরও বলেন, এলাকার অনেকেই এ পদ্ধতি গ্রহণ করেছে। এবার পাঁচবিঘা জমিতে বোরো আবাদ করবো।

সদর উপজেলার বক্তারপুর গ্রামের কৃষক বাবুল হোসেন বলেন, কয়েকদিনের মধ্যে জমি রোপণ শুরু হবে। চারার বয়স এক মাস কয়েকদিন। তারপরও চারা হলুদ হয়ে গেছে। চারা যদি নষ্ট হয়ে যায় জমি রোপণে দেরি হবে।

আরও পড়ুন: নওগাঁয় কাজে আসছে না কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ড

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু হোসেন বলেন, শৈত্যপ্রবাহে বীজতলার কিছুটা সমস্যা হয়েছে। তবে বীজতলা বেশি পরিমাণে থাকায় লক্ষ্যমাত্রার তেমন ব্যত্যয় হবে না। বীজতলা ভালো রাখার জন্য কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে। এ বছর বোরো মৌসুমে ব্রি-৮৯ ধানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ ধানের জীবনকাল বেশি এবং ফলনও ভালো। এছাড়া অন্য জাতের ধানও আবাদ করা হচ্ছে।

আব্বাস আলী/এমআরআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()