ঘরে পাকা কলা বেশি দিন রেখে দিলে অনেক সময় নরম হয়ে যায়। তখন অনেকেই তা খেতে চান না, আবার ফেলে দিতেও খারাপ লাগে। এমন সময় সেই পাকা কলা দিয়েই তৈরি করা যায় দারুণ স্বাদের একটি কেক।
বানানা কেক নরম, সুগন্ধি এবং খেতে বেশ মজাদার। বিকেলের চায়ের সঙ্গে কিংবা বাচ্চাদের টিফিনে এটি হতে পারে দারুণ একটি খাবার।অল্প কিছু উপকরণেই ঘরে সহজে বানিয়ে নিতে পারেন এই বানানা কেক।
১. পাকা কলা ২টি ম্যাশ করা২. ময়দা দেড় কাপ৩. ডিম ২টি৪. চিনি আধা কাপ৫. তেল বা গলানো মাখন আধা কাপ৬. বেকিং পাউডার ১ চা চামচ৭. বেকিং সোডা আধা চা চামচ৮. দারুচিনি গুঁড়া সামান্য ৯. ভ্যানিলা এসেন্স আধা চা চামচ১০. এক চিমটি লবণ
প্রথমে একটি বাটিতে ডিম ও চিনি ভালোভাবে বিট করে নিন। এরপর এতে তেল বা গলানো মাখন, ভ্যানিলা এসেন্স এবং ম্যাশ করা কলা মিশিয়ে নিন।
অন্য একটি বাটিতে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ও লবণ চেলে নিন। এবার শুকনা উপকরণগুলো ধীরে ধীরে কলার মিশ্রণে মিশিয়ে ব্যাটার তৈরি করুন। চাইলে দারুচিনি গুঁড়া দিতে পারেন।
গ্রিজ করা কেক মোল্ডে ব্যাটার ঢেলে আগে থেকে গরম করা ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০-৩৫ মিনিট বেক করুন। ওভেন না থাকলে চুলার পাত্রেও বানাতে পারেন।
কেক হয়ে গেলে ঠান্ডা করে কেটে নিয়ে চা বা কফির সঙ্গে পরিবেশন করুন। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন।





মন্তব্য
(০)