সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

কিছুটা নিম্নমুখী গরুর মাংসের দাম

দীর্ঘসময় চড়া থাকার পর বাজারে কিছুটা নিম্নমুখী গরুর মাংসের দাম। বর্তমানে রাজধানীর বিভিন্ন স্থানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭২০ থেকে ৭৫০ টাকায়, যা ৮০০ টাকা ছিল। গত রমজানের আগে কয়েক দফা বেড়ে মাংসের দাম ৬৫০ থেকে গিয়ে ঠেকে ৮০০ টাকায়।

লাইভস্টক

দীর্ঘসময় চড়া থাকার পর বাজারে কিছুটা নিম্নমুখী গরুর মাংসের দাম। বর্তমানে রাজধানীর বিভিন্ন স্থানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭২০ থেকে ৭৫০ টাকায়, যা ৮০০ টাকা ছিল। গত রমজানের আগে কয়েক দফা বেড়ে মাংসের দাম ৬৫০ থেকে গিয়ে ঠেকে ৮০০ টাকায়।

শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর মালিবাগ, রামপুরা ও বাড্ডা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি গরুর মাংসের দাম চাওয়া হচ্ছে ৭৫০ টাকা, যা দরদাম করে ৭২০ টাকায়ও কেনা যাচ্ছে।

মালিবাগে খোরশেদ গোস্ত বিতানের খোরশেদ আলম বলেন, গ্রামগঞ্জে গরুর দাম কমেছে। তাই দাম কমিয়ে মাংস বিক্রি করা হচ্ছে। অল্প মাংস কিনলেও ৭৫০ টাকা বিক্রি হচ্ছে। বেশি অর্ডার করলে দাম আরও কিছুটা কমানো যাচ্ছে। আগের তুলনায় প্রতিটি গরুর দাম ৫ থেকে ১০ হাজার টাকা কম। গরুর বাজার আরও কিছুদিন নিম্নমুখী থাকলে দাম আরও কমতে পারে।

অন্যদিকে, বাজারে শুধু নয়, সুপারশপগুলোতেও আগের চেয়ে কম দামে মাংস বিক্রি হতে দেখা গেছে। মধ্যবাড্ডা স্বপ্ন সুপারশপে প্রতি কেজি গরুর মাংস ৭২৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্য সুপারশপেও মাংসের দাম ৭৫০ টাকার মধ্যে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তথ্যানুযায়ী, বর্তমানে ঢাকার বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৩০ থেকে ৭৫০ টাকা কেজিতে। এক সপ্তাহ আগেও যা ৭৫০ থেকে ৭৮০ টাকা ছিল। গত বছরের এ সময়ে বাজারে প্রতি কেজি গরুর মাংস ছিল ৬৬০ থেকে ৭০০ টাকা। টিসিবির হিসাবে, গত বছরের তুলনায় বাজারে এখন মাংসের দাম ৫০ থেকে ৭০ টাকা বেশি, যা প্রায় ৯ শতাংশ।

বাড্ডা প্রধান সড়কে সাদ্দাম গোস্ত বিতানের কর্ণধার দ্বীন মোহাম্মদ বলেন, দীর্ঘসময় মাংসের দাম অস্বাভাবিক ছিল। দাম কমে যাওয়া এখন কিছুটা স্বস্তি এসেছে। তবে দাম আরও কমলে ক্রেতারা খুশি হতেন।

তথ্য বলছে, রাজধানীর বিভিন্ন বাজারে গত জানুয়ারি মাসে গরু মাংসের দাম ছিল কেজিপ্রতি ৬৫০ থেকে ৭০০ টাকা। গরুর খাবারের দাম বেশি, খামারিদের পোষাচ্ছে না, হাটে বেশি দামে গরু বিক্রি হচ্ছে— এসব অজুহাতে গত ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ীরা মাংসের দাম এক দফা বাড়িয়ে দেন। তখন তারা ৬৮০ থেকে ৭২০ টাকায় প্রতি কেজি মাংস বিক্রি শুরু করেন। এরপর কিছুদিন বাদে ফের এক দফা বেড়ে কোথাও কোথাও কেজিপ্রতি ৭৫০ টাকায়ও মাংস বিক্রি হয়। এরপর শবে বরাত উপলক্ষে এক দফা দাম বাড়ে, যা রোজার মধ্যে এসে ৮০০ টাকায় স্থায়ী হয়। এরপর দীর্ঘদিন এ দামে মাংস কেনাবেচা হলেও বর্তমানে কিছুটা নিম্নমুখী মাংসের দাম।

এনএইচ/এমএএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()