সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

খেজুরের বীজ থেকে শাহিনের অভিনব ‘কফি’ উদ্ভাবন

দেশি খেজুর গাছের রসের জনপ্রিয়তার শেষ নেই। খেজুর গুড়ের জন্য বিখ্যাত জনপদ ঝিনাইদহ। তবে দেশে খেজুর রসের জনপ্রিয়তা থাকলেও দেশি খেজুরের কদর শূন্যের কোটায়। দেশি খেজুর পাকার পরে তা অবহেলায় পড়ে থাকে গাছের গোড়ায়। পাখ-পাখালির খাবার দেশি খেজুর। কিন্তু সেই খেজুর দিয়েই এবার অভিনব এক পানীয় বানিয়েছেন ঝিনাইদহের আহস

ফল

দেশি খেজুর গাছের রসের জনপ্রিয়তার শেষ নেই। খেজুর গুড়ের জন্য বিখ্যাত জনপদ ঝিনাইদহ। তবে দেশে খেজুর রসের জনপ্রিয়তা থাকলেও দেশি খেজুরের কদর শূন্যের কোটায়। দেশি খেজুর পাকার পরে তা অবহেলায় পড়ে থাকে গাছের গোড়ায়। পাখ-পাখালির খাবার দেশি খেজুর। কিন্তু সেই খেজুর দিয়েই এবার অভিনব এক পানীয় বানিয়েছেন ঝিনাইদহের আহসান ইসলাম শাহিন। খেজুরের বীজ থেকে তৈরি এ পানীয় টেক্কা দিচ্ছে কফির সঙ্গে।

জানা গেছে, ঝিনাইদহের কৃষি উদ্যোক্তা আহসান ইসলাম শাহিন। শহরের আরাপপুরের বাসিন্দা হলেও তিনি এখন সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের জাড়গ্রামে বসতি গড়েছেন। যেখানে তিনি একাই বসবাস করেন। নবগঙ্গা নদীর কোলঘেঁষে ৪৩ শতক জমিতে গড়ে তুলেছেন ছোট্ট খামারবাড়ি। সেই খামারবাড়িতে কৃষি উদ্ভাবনের নানা দিক নিয়ে তিনি নিভৃতে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

ইলেকট্রিক ও ইলেট্রনিক্স নিয়ে পড়াশোনা করা শাহিন একসময় ঢাকায় চাকরি করেছেন। তবে কৃষির প্রতি তার আগ্রহ ছিল আজন্ম। তাই চাকরি ছেড়ে শহরের কোলাহল ঠেলে নিভৃত পল্লিতে গড়ে তুলেছেন নিজের খামারবাড়ি। যেখানে তিনি আখ, আম, লেবু, পেয়ারা, পেঁপে, শাক-সবজি চাষ করছেন। নিজেই লাগিয়েছেন নানা প্রজাতির ওষুধি ও ফুলের গাছ। তবে শাহিনের সবচেয়ে বড় সৃষ্টি খেজুর বীজ থেকে সুপেয় পানীয়। যার স্বাদ ও সুঘ্রাণ কফিকেও হার মানায়।

আহসান ইসলাম শাহিন বলেন, 'দেশি খেজুর কেউ খায় না। গাছের গোড়ায় পড়ে থাকে। নষ্ট হয়। এসব দেখে আমি দেশি খেজুরের বীজ দিয়ে কিছু করা যায় কি না চিন্তা করি। পরে ইউটিউবে ভিডিও দেখে জানতে পারি, মধ্যপ্রাচ্যে খেজুর বীজের কফি বা পানীয় অত্যন্ত জনপ্রিয়। এরপর আমি দেশি খেজুরের বীজ দিয়ে পানীয় তৈরির কাজ শুরু করি।'

উদ্ভাবক শাহিন বলেন, 'খেজুরের বীজ সংগ্রহের পর খোসা ছাড়িয়ে আলাদা করা হয়। ওই বীজ ভালো করে ধুয়ে তা রোদে শুকানো হয়। এরপর সেই বীজ বালুভর্তি কড়াইয়ে মচমচে করে ভেজে নিই। ভাজা শেষ হলে বীজ থেকে বালু ও ময়লা আলাদা করে ব্লেন্ডারে গুঁড়ো করা হয়। গুঁড়ো করার পরে তা রূপ নেয় কফির রঙে। পান করা যায় কফির মতো।'

স্থানীয় সামাদ আলী বলেন, 'শাহিন চাচা সারাদিন নিজের খামারে এটা-সেটা নিয়ে কাজ করেন। গ্রামের ছেলেদের মাধ্যমে তিনি খেজুরের কাদি সংগ্রহ করেন। সেই খেজুরের খোসা ও বীজ আলাদা করেন। বীজ দিয়ে কফি বানান এবং খেজুরের মাংসল খোসা দিয়ে গুড় তৈরি করেন। দুটো খাবারই অসাধারণ।'

শরিফুল ইসলাম বলেন, 'শাহিনের উদ্ভাবিত খেজুর বীজের কফি খেতে প্রতিদিন মানুষ আসে দূর-দূরান্ত থেকে। কেউ কেউ আসেন কফি তৈরির কৌশল শিখতে। শাহিন অবলীলায় সবাইকে এ কফি বানানোর কলাকৌশল শিখিয়ে দেন।'

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ-নবী বলেন, 'কৃষি উদ্ভাবক শাহিন খেজুর বীজ থেকে যে পানীয়টি তৈরি করেছেন, তা অনেক সুস্বাদু। যদিও পানীয়টি অনেক আগে থেকেই মধ্যপ্রাচ্যে পান করার প্রচলন আছে। বাংলাদেশে প্রথম আহসান ইসলাম শাহিন দেশি খেজুরের বীজ থেকে এ কফির বিকল্প পানীয়টি তৈরি করেছেন। আমরা তার খোঁজ-খবর রাখছি। যাবতীয় সহযোগিতা করার জন্য কাজ করে যাচ্ছি।'

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান বলেন, 'কফিতে ক্যাফেইন থাকে। এ ক্যাফেইন দীর্ঘদিন মানবদেহে প্রবেশ করলে তা মাদকতা তৈরি করে। এ ছাড়া অন্যান্য শারীরিক জটিলতাও তৈরি হয়। কিন্তু খেজুর বীজে সেই ক্ষতির ঝুঁকি নেই। এটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। খেজুর বীজ থেকে তৈরিকৃত পানীয় হজমশক্তি বাড়ায়। এটি পান করলে স্থূলতা কমে। একই সঙ্গে উদ্বিগ্নতা, ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।'

শাহজাহান নবীন/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()