সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

কালার বার্ড মুরগি পালনে ঝুঁকছেন খামারিরা, লাভও বেশি

পাবনার ঈশ্বরদীতে কালার বার্ড মুরগি পালন ও ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বেশ লাভবান হয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত খামারি আকমল হোসেন। তিনি অন্য খামারিদেরও নতুন এ জাতের মুরগি পালনে উদ্বুদ্ধ করছেন। তার পরামর্শে ঈশ্বরদী ও পাবনা জেলার অনেক খামারি কালার বার্ড পালন শুরু করছেন। উৎপাদন খরচ তুলনামূলক কম

লাইভস্টক

পাবনার ঈশ্বরদীতে কালার বার্ড মুরগি পালন ও ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বেশ লাভবান হয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত খামারি আকমল হোসেন। তিনি অন্য খামারিদেরও নতুন এ জাতের মুরগি পালনে উদ্বুদ্ধ করছেন। তার পরামর্শে ঈশ্বরদী ও পাবনা জেলার অনেক খামারি কালার বার্ড পালন শুরু করছেন। উৎপাদন খরচ তুলনামূলক কম ও লাভের পরিমাণ অনেক বেশি হওয়ায় খামারিরাও ঝুঁকছেন।

খামারিরা জানান, কালার বার্ড দেখতে হুবহু দেশি মুরগির মতো। বাহারি রঙের পালকের জন্য এ মুরগি দেখতে খুব সুন্দর। এ মুরগির মাংসও বেশ সুস্বাদু। যারা ব্রয়লারের মাংস খেতে অনাগ্রহী তাদের অনেকেই এখন কালার বার্ড মাংস পছন্দ করছেন। এ মুরগির মাংস দেশি মুরগির মাংসের মতো অতটা শক্ত নয়। আবার ব্রয়লারের মতো নরম নয়। সোনালি মুরগি ৭০ দিনে এক কেজি ওজন হয়। সেখানে কালার বার্ড মাত্র মাত্র ৪০ দিনেই এক কেজি হয়। এছাড়াও বাজারে মুরগির চাহিদা অন্য যে কোনো জাতের মুরগির চেয়ে বেশি।

তারা আরও জানান, বাণিজ্যিকভাবে কালার বার্ড পালন করতে অন্যান্য মুরগির তুলনায় পুঁজি কম লাগে। এ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ও মৃত্যুহার অনেক কম। কালার বার্ডের বাজারের চাহিদা বেশ ভালো। খামার থেকে মুরগি ব্যবসায়ীদের কাছে কেজিপ্রতি ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রোকনপুর গ্রামের পোলট্রি খামারি শাহ-আলম জাগো নিউজকে বলেন, ব্রয়লার ও সোনালি মুরগি পালনের চেয়ে কালার বার্ড পালনে বেশি লাভবান হওয়া যায়। আমার খামারে এখন চার হাজার কালার বার্ড মুরগি রয়েছে। এক বছরে কালার বার্ড থেকে যে লাভ পেয়েছি তা অন্য মুরগি পালনে সম্ভব না।

এ মুরগির মাংসের চাহিদাও বেশ ভালো। এ জাতের মুরগি পালনের জন্য খামারি আকমল হোসেন আমাকে সহযোগিতা ও পরামর্শ দিয়েছিলেন। তার পরামর্শে আমার মতো অনেকেই কালার বার্ড পালন করে লাভবান হয়েছেন।

উপজেলার বড়ইচরা গ্রামের বিশ্বাস পোলট্রির স্বত্বাধিকারী আবু রায়হান বিশ্বাস বলেন, অন্য মুরগির তুলনায় এখন কালার বার্ড পালনে মোটামুটি লাভ ভালো হয়। এ মুরগির বাজার দর ভালো। রোগ কম হওয়ায় লোকসানের আশঙ্কাও কম। শুধু বাচ্চার দাম অন্য মুরগির তুলনায় বেশি। খামারিরা ব্রয়লার আর সোনালি পালন করে যখন লোকসান দিচ্ছে তখন কালার বার্ড কিছুটা হলেও লাভের সম্ভাবনা জাগিয়েছে।

সরেজমিনে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কামালপুর গ্রামে আকমল হোসেনের খামারে গিয়ে দেখা যায়, তার খামারে লেয়ার, সোনালি ও কালার বার্ডসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২২ হাজার মুরগি রয়েছে। এর মধ্যে কালার বার্ড রয়েছে তিন হাজার।

নতুন জাতের এ মুরগি নিয়ে আকমল হোসেন জাগো নিউজকে বলেন, ২০০৮ সালে মুরগির খামার শুরু করি। তখন এক পিস ডিম উৎপাদন খরচ হতো চার টাকা, বিক্রি হয়েছে পাঁচ থেকে ছয় টাকা। ব্রয়লার মুরগি প্রতি কেজিতে খরচ হতো ৫৫ থেকে ৬৫ টাকা, আর বিক্রি হতো ৮০ থেকে ৯০ টাকা। খামার ব্যবসায়ীদের তখন স্বর্ণালী সময় ছিল। গত কয়েক বছর ধরে এ ব্যবসায় ধস নেমেছে।

তিনি বলেন, অনেক খামারি পুঁজি হারিয়ে খামার বন্ধ করে দিয়েছেন। এ উপজেলায় প্রায় ১৫০ থেকে ২০০টি খামার বন্ধ হয়ে গেছে। খামারা ঋণগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন। কালার বার্ড পালনের মাধ্যমে আবারও খামারিরা লাভবান হতে পারে। সেজন্য এ জাতের মুরগি পালনে অন্য খামারিদের উদ্বুদ্ধ করার প্রতি খুব গুরুত্ব দিয়েছি।

আকমল হোসেন আরও বলেন, খামারের পাশাপাশি মুরগি বাচ্চা উৎপাদনের জন্য ছোট্ট পরিসরে একটি হ্যাচারি স্থাপন করেছি। যেখান থেকে প্রতি মাসে এক লাখ মুরগির বাচ্চা উৎপাদন করা যায়। এ হ্যাচারিতে সোনালি মুরগির বাচ্চা উৎপাদনের পাশাপাশি কালার বার্ড মুরগির বাচ্চা উৎপাদন করা হচ্ছে। পাবনা জেলায় শুধু এ হ্যাচারিতে কালার বার্ডের বাচ্চা উৎপাদন করা হয়। এ জাতের মুরগির বাচ্চা ৪৫ থেকে ৫০ টাকা পিস বিক্রি করা হচ্ছে। যেসব খামারিরা কালার বার্ড মুরগি পালন শুরু করেছেন তারা প্রত্যেকেই লাভবান হচ্ছেন। একই সঙ্গে দেশের মাংসের চাহিদা মেটাতে কালার বার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হোসেন জাগো নিউজকে জানান, কালার বার্ড মুরগি এ অঞ্চলের আগে খামারিরা পালন করতেন না। এখন কিছু খামারি পালন শুরু করেছে। প্রাণিসম্পদ অফিস থেকে খামারিদের সবধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয়।

শেখ মহসীন/আরএডি/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()