গরমের দুপুরে বা বিকেলের নাশতায় একটু ঠান্ডা, টক-মিষ্টি স্বাদের কিছু খেতে ইচ্ছে করে, তখনই মনে পড়ে যায় কাঁচা আমের কথা। মৌসুমী এই ফলটা শুধু আচার বা শরবতে সীমাবদ্ধ নয়, চাইলে তৈরি করা যায় দারুণ মজার এক ডেজার্টও।
কাঁচা আমের টক আর পুডিংয়ের মিষ্টি মিশে তৈরি হয় এমন এক স্বাদ, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ঘরোয়া উপকরণেই খুব সহজে বানানো যায় এই রেসিপি, আর গরমের দিনে এটি হতে পারে আপনার নতুন প্রিয় ডেজার্ট। চলুন জেনে নেওয়া যাক কাঁচা আমের পুডিং তৈরির সহজ রেসিপি।
প্রথমেই কাঁচা আম ছোলা ফেলে টুকরা করে কেটে নিন। এবার আমের টুকরোগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। একই সঙ্গে কাঁচা মরিচ বিচি ফেলে কুচি করে নিন। এবার আগার আগার ছাড়া সব উপকরণ পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিন। এরপর আগার আগার মিশিয়ে চুলায় জ্বাল দিন। বলক ওঠার পর চুলা বন্ধ করে দিন।
সবশেষে ডাইসে ঢেলে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে পুডিং সেট হওয়ার জন্য নরমাল ফ্রিজে রেখে দিন। পুডিং ঠান্ডা হয়ে জমে গেলে কেটে পরিবেশন করুন আপনার পছন্দের পাত্রে।





মন্তব্য
(০)