সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

যশোরে ঝড়-শিলাবৃষ্টিতে লন্ডভন্ড ধানক্ষেত

যশোরে কালবৈশাখী ও আধাঘণ্টার শিলাবৃষ্টিতে বোরো ধানের ক্ষেত লন্ডভন্ড হয়ে গেছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলের এই ঝড়-বৃষ্টিতে মাথায় হাত পড়েছে কৃষকদের। মাঠে কেটে রাখা ধান পানির নিচে তলিয়ে গেছে। যে ক্ষেতের ধান কাটা হয়নি তার বেশিরভাগই ঝরে পড়েছে শিলার আঘাতে।

ফসল

যশোরে কালবৈশাখী ও আধাঘণ্টার শিলাবৃষ্টিতে বোরো ধানের ক্ষেত লন্ডভন্ড হয়ে গেছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলের এই ঝড়-বৃষ্টিতে মাথায় হাত পড়েছে কৃষকদের। মাঠে কেটে রাখা ধান পানির নিচে তলিয়ে গেছে। যে ক্ষেতের ধান কাটা হয়নি তার বেশিরভাগই ঝরে পড়েছে শিলার আঘাতে।

আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় কৃষকরা জানান, গত দুই সপ্তাহের তীব্র ও মাঝারি তাপপ্রবাহের পর সোমবার বিকেল ৩টার দিকে আকাশ কালো মেঘে ঢাকা পড়ে। এরপর শুরু হয় ঝোড়ো হাওয়া। কিছুক্ষণের মধ্যেই ১৮০ কিলোমিটারের কালবৈশাখীর সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। একপর্যায়ে বৃষ্টি কমে এলেও প্রচুর পরিমাণে শিলা পড়তে থাকে। দীর্ঘসময় ধরে শিলাবৃষ্টি কারণে যশোরে বোরো মৌসুমে উঠতি ধানের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সবেচেয়ে বেশি ক্ষতির খবর পাওয়া গেছে চৌগাছা, সদর ও বাঘারপাড়া উপজেলাতে। শেষ সময়ে ধানে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজারও কৃষকের মাথায় হাত উঠেছে। তবে শিলাবৃষ্টিতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

চৌগাছার সিংহঝুলী মাঠপাড়াতে গ্রামের কৃষক টনিরাজ জানান, তার জমির খেতে ধানগাছ শুধু দাঁড়িয়ে আছে। শীষ থেকে সব ধান ঝরে মাটিতে পড়ে রয়েছে।

টনিরাজ বলেন, 'দুই বিঘা জমিতে ধান আবাদ করেছিলাম। ১৫ কাঠা কেটেছি। ২৫ কাঠা এখনো কাটা হয়নি। শিলাবৃষ্টির পর মাঠে গিয়ে দেখি একটি ধানও নেই।'

একই গ্রামের কৃষক শাহিনুর রহমান শাহিন বলেন, এবার ১১ বিঘা ধান আবাদ করেছি। চার বিঘা কাটা হয়নি, দেড় বিঘা কেটে ক্ষেতেই রেখেছিলাম। সব ধান শেষ হয়ে গেছে। যেগুলো কাটা হয়নি সব ঝরে গেছে। এতে সাড়ে তিন লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় কৃষকরা জানান, সিংহঝুলী, বলিদাপাড়া, ঝাউতলা, জামালতা, জগন্নাথপুর, কয়ারপাড়া মাঠের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব এলাকার ২-৩ হাজার হেক্টর জমির বাসমতি ধানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বেশিরভাগ ক্ষেতেই বাসমতি ও মিনিকেট ধান সব ঝরে গেছে।

পৌর এলাকার পাঁচনামনা, ইছাপুর, তারিনিবাস, কংশারীপুর, স্বরূপদাহ, চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর, পিতম্বরপুর, মন্মথপুর মাঠের ধানেরও ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু ধানেরই না; এসব মাঠের পটোল, কচুসহ বিভিন্ন ধরনের সবজি, আম-লিচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন বলেন, আকস্মিক শিলাবৃষ্টিতে যশোরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চৌগাছায়। মাঠে ৭০ থেকে ৮০ শতাংশ ধানের ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, এবছর এক লাখ ৫৭ হজার ৫০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এর মধ্যে সোমবার পর্যন্ত কাটা হয়েছে ৫১ শতাংশ জমির ধান। কেটে রাখা ধানক্ষেত থেকে পানি বের করার পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে, আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি ঘটবে। দ্রুত পাকা ধান কেটে ফেলার পরামর্শও দিয়েছেন তিনি।

মিলন রহমান/এসআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()