সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ঝিনাইদহের আম যাচ্ছে ইংল্যান্ডে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে প্রথমবারের মতো সুস্বাদু গোবিন্দভোগ জাতের আম ইউরোপের দেশ ইংল্যান্ডে যাচ্ছে।

ফল

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে প্রথমবারের মতো সুস্বাদু গোবিন্দভোগ জাতের আম ইউরোপের দেশ ইংল্যান্ডে যাচ্ছে।

মঙ্গলবার (১৬ মে) আনুষ্ঠানিকভাবে দুই কৃষকের এক হাজার কেজি আম রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। এগুলো ঢাকা থেকে ইংল্যান্ডে পাঠানো হবে। চলতি মৌসুমে পর্যায়ক্রমে এ গ্রাম থেকে প্রায় ১০ মেট্রিক টন আম পাঠানো হবে।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সার্বিক কারিগরি সহযোগিতায় উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের কাষ্টভাঙ্গা গ্রামের কৃষক হাবিবুর রহমান ও তবিবুর রহমানের বাগানে উৎপাদিত এসব আম পাঠানো হবে।

আম রপ্তানির প্রথম প্যাকেজিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলি নোমানী।

কাষ্টভাঙ্গা গ্রামের আমচাষি হাবিবুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ফল চাষ করছেন। এর মধ্যে আম ও লিচু উল্লেখযোগ্য। তার প্রায় ৯ বিঘা জমিতে গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া, রুপালি ও তিলে বোম্বাই জাতের আম রয়েছে। এবছর ঢাকার আম রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়। এরপর কৃষি অফিসের সঙ্গে তিনি যোগাযোগ করেন। তাদের পরামর্শে উত্তম কৃষিচর্চার নিয়ম অনুসরণ করে ফল পরিচর্যা করা হয়। মঙ্গলবার বাংলাদেশ থেকে আম রপ্তানির সঙ্গে তার বাগানের আম যুক্ত হয়।

তিনি বলেন, প্রথম পর্যায়ে গোবিন্দভোগ জাতের আম ইংল্যান্ডে পাঠানো হয়। পর্যায়ক্রমে ল্যাংড়া, হিমসাগর, রুপালি আম রপ্তানি করা হবে।

কৃষক হাবিবুর রহমান আরও জানান, বর্তমানে তার এলাকায় স্থানীয় ব্যবসায়ীরা কাঁচা আম ক্রয় করছেন ২৫-৩০ টাকা দরে। কিন্তু বিদেশে রপ্তানিযোগ্য আম বাগান থেকে বিক্রি করছেন ৫০ টাকা কেজি দরে। আম রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাদায়েইন খান ফাহাদি জানান, তারা প্রথম চালানে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা গ্রাম থেকে গোবিন্দভোগ জাতের আম নিয়েছেন। যা ইংল্যান্ডে পাঠানো হবে।

তিনি বলেন, দেশে এবার প্রচুর আম হয়েছে। তারা এ আমগুলো নিয়ে ঢাকার শ্যামপুরে বাংলাদেশ কেন্দ্রে প্যাকেজিং হাউজে নিয়ে পরীক্ষা করবেন। পরে সেখান থেকে রপ্তানি করা হবে।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি বলেন, এবারই প্রথম কালীগঞ্জ উপজেলা থেকে অন্য ফসলের মতো আম বিদেশে রপ্তানির সুযোগ হলো। এটি কৃষকদের জন্য বিরাট সুখবর। আগামীতে এ উপজেলা থেকে অন্য ফসলও হয়তো কৃষকরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারবেন।

ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, 'এটি অনেক ভালো খবর যে কালীগঞ্জ উপজেলার আম এখন ইংল্যান্ডের লোকজন খাবেন। প্রথমবারের মতো এ উপজেলা থেকে আম রপ্তানি করা হলো। এরই ধারাবাহিকতায় আগামীতে আমার নির্বাচনী এলাকা থেকে উৎপাদিত ড্রাগন ফল, লিচু ও সবজি রপ্তানির সুযোগ তৈরি হবে বলে মনে করি।'

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()