সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

ঝালকাঠির হাট-বাজারে মৌসুমি ফলের ছড়াছড়ি

ঝালকাঠির বিভিন্ন হাট-বাজার ও এলাকা মৌসুমি ফলে ছেয়ে গেছে। দূর-দূরান্ত থেকে বিভিন্ন যানবাহনে আসছে এসব ফল। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর থাকছে এসব বাজার।

ফল

ঝালকাঠির বিভিন্ন হাট-বাজার ও এলাকা মৌসুমি ফলে ছেয়ে গেছে। দূর-দূরান্ত থেকে বিভিন্ন যানবাহনে আসছে এসব ফল। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর থাকছে এসব বাজার।

সরেজমিন দেখা যায়, ঝালকাঠি বাজারের প্রধান সড়ক কালীবাড়ি রোড, শহরের বড় বাজারসহ অন্যান্য বাজারে লিচু, আম, কাঁঠাল, কলা, পেঁপে, ডেউয়া, জাম, কাউসহ নানা জাতের ফল। এরমধ্যে জমজমাট লিচুর বাজার।

বাজারে ফলের অভাব না থাকায় ক্রেতারাও দারুণ খুশি। প্রতি ১০০ লিচু বিক্রি হচ্ছে ২৫০-৩০০ টাকা দরে। আম জাতভেদে ৪০-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডেউয়া আকার অনুযায়ী ২০-৬০ টাকা, কাউ ফল ৭০ টাকা ও জাম ৩০০-৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ফল ব্যবসায়ী রমজান আলী জাগো নিউজকে বলেন, উত্তরবঙ্গ থেকে ট্রাকে করে লিচু, আম, কাঁঠালসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল আসে। সেখান থেকে আমরা পাইকারি কিনে খুচরা বাজারে বিক্রি করি। কেনার ওপরে মোটামুটি লাভ হলেই বিক্রি করি।

বাজারে মৌসুমে ফল কিনতে আসা সুলতান বেপারী জাগো নিউজকে বলেন, বাজারে নতুন ফল এসেছে। এজন্য দাম একটু বেশি। তারপরও পরিবারের জন্য কিনলাম।

গতবছরের তুলনায় এবার প্রতিটা ফলের দাম বেড়েছে বলে জানান আরেক ক্রেতা শাকিল মিয়া।

ফল ব্যবসায়ী জুনায়েদ বলেন, মৌসুম ফলে ক্রেতার চাহিদা বেশি। তবে এগুলোর দাম বেশি থাকায় অনেকে আগ্রহ হারাচ্ছেন।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম বলেন, গতবারের তুলনায় এবার ফলন বেশি হয়েছে। তবে তীব্র গরমে সময়ের আগেই ফল পাকা শুরু হয়েছে। তাই নির্দিষ্ট সময়ের আগেই বাজার জমে উঠেছে।

আতিকুর রহমান/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()