সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ডিমের কুসুমের সঙ্গে থাকা সাদা অংশটি খাওয়া কি নিরাপদ

ডিম ভাঙার পর অনেকেই কুসুমের সঙ্গে লেগে থাকা সাদা সুতোর মতো একটি অংশ দেখে চমকে যান। কেউ ভাবেন ডিমটি নষ্ট, আবার কেউ সেটি তুলে ফেলে দেন। কিন্তু পুষ্টিবিদদের মতে, এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বরং এই অংশটি ডিমের একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ গঠন, যা ডিমের সতেজতারও ইঙ্গিত দিতে পারে।

লাইভস্টক

ডিম ভাঙার পর অনেকেই কুসুমের সঙ্গে লেগে থাকা সাদা সুতোর মতো একটি অংশ দেখে চমকে যান। কেউ ভাবেন ডিমটি নষ্ট, আবার কেউ সেটি তুলে ফেলে দেন। কিন্তু পুষ্টিবিদদের মতে, এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বরং এই অংশটি ডিমের একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ গঠন, যা ডিমের সতেজতারও ইঙ্গিত দিতে পারে।

ডায়েটিশিয়ানদের ভাষ্য অনুযায়ী, ডিমের ভেতরে কুসুমের সঙ্গে যে সাদা সুতোর মতো অংশটি দেখা যায়, তার নাম চালাজা বা ডিম্বমূল। এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং প্রতিটি সুস্থ ডিমেরই একটি স্বাভাবিক অংশ।

চালাজা মূলত একটি ক্ষুদ্র নোঙরের মতো কাজ করে। এটি কুসুমকে ডিমের সাদা অংশের ঠিক মাঝখানে স্থির রাখতে সাহায্য করে। ডিম পরিবহন বা নড়াচড়ার সময় যাতে কুসুম এদিক-ওদিক সরে না যায় বা সহজে ভেঙে না পড়ে, সেই ভারসাম্য বজায় রাখার দায়িত্ব পালন করে এই প্রোটিন তন্তু। আসলে ডিমের ভেতরে এমন দুটি পেঁচানো চালাজা থাকে, যা কুসুমকে দুই দিক থেকে ধরে রাখে। ফলে ডিম যতই ঝাঁকুনি খাক না কেন, কুসুম অনেকটাই সুরক্ষিত থাকে।

চালাজা ডিমের স্বাভাবিক গঠনেরই একটি অংশ

অনেকের ধারণা, সাদা এই অংশটি কোনো ত্রুটি বা নষ্ট হওয়ার লক্ষণ। বাস্তবে বিষয়টি ঠিক উল্টো। চালাজা সম্পূর্ণ খাওয়ার উপযোগী এবং নিরাপদ। এটি মূলত প্রোটিন দিয়েই তৈরি, তাই এটি খেলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। পুষ্টিবিদদের মতে, চালাজা ডিমের স্বাদ, গন্ধ বা পুষ্টিগুণের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। তাই এটি আলাদা করে ফেলে দেওয়ার প্রয়োজন নেই। রান্নার সময় এটি সহজেই ডিমের সঙ্গে মিশে যায়।

চালাজা ডিমের গঠনকে সুরক্ষিত রাখে

চালাজা শুধু ডিমের একটি স্বাভাবিক অংশই নয়, এটি ডিমের সতেজতা সম্পর্কেও ধারণা দেয়। সাধারণত তাজা ডিমে চালাজা স্পষ্ট ও শক্ত অবস্থায় দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে ডিম পুরোনো হলে এই অংশটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং কম দৃশ্যমান হয়।

তাই ডিম ভাঙার পর যদি কুসুমের পাশে পরিষ্কারভাবে সাদা সুতোর মতো অংশ দেখতে পান, তবে সেটি অনেক ক্ষেত্রেই ডিমটি তুলনামূলকভাবে তাজা হওয়ার ইঙ্গিত দেয়।

চালাজা দেখে ডিম নষ্ট হয়েছে বলে ভাবার প্রয়োজন নেই। তবে যদি ডিম থেকে দুর্গন্ধ বের হয়, সাদা অংশ অস্বাভাবিকভাবে পাতলা হয়ে যায় বা কুসুমের রং ও গঠনে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়, তখন ডিমটি ব্যবহার না করাই ভালো।

পরের বার ডিম ভাঙার সময় কুসুমের পাশে সাদা সুতোর মতো অংশটি দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি ডিমের স্বাভাবিক গঠনেরই একটি অংশ, যা কুসুমকে সুরক্ষিত রাখে এবং অনেক সময় ডিমের সতেজতারও ইঙ্গিত দেয়। তাই চালাজা তুলে ফেলার বা ডিম ফেলে দেওয়ার প্রয়োজন নেই। নিশ্চিন্তে রান্না করে খেতে পারেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()