সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

ইলিশের বাজার চড়া, কমেছে ব্রয়লার মুরগির দাম

বাজারে মানভেদে ১০ থেকে ২০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। মানভেদে কমেছে সোনালি মুরগির দামও। পহেলা বৈশাখে পাতে ওঠা ইলিশ মাছের দাম আগের মতোই চড়া।

মৎস্য

বাজারে মানভেদে ১০ থেকে ২০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। মানভেদে কমেছে সোনালি মুরগির দামও। পহেলা বৈশাখে পাতে ওঠা ইলিশ মাছের দাম আগের মতোই চড়া।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

দোকানি ও ক্রেতারা জানান, গত শুক্রবার প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ২০০ থেকে ২১০ টাকা। আজ বাজারে তা বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকা। এছাড়া গত সপ্তাহে প্রতি কেজি সোনালি মুরগির দাম ছিল ৪২০ থেকে ৪৩০ টাকা। আজ তা বিক্রি হচ্ছে ৩৮০ টাকা থেকে ৪১০ টাকায়।

মিরপুর ১ নম্বর কাঁচাবাজারের ব্যবসায়ী শাহাবুদ্দিন বলেন, সোনালি যেটা হাইব্রিড সেটার দাম কমেছে। প্রতি কেজি ৩৭০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রয়লার মুরগির দামও কমেছে। আর ভালো মানের সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৪১০ টাকায়।

আনসার ক্যাম্প সংলগ্ন অস্থায়ী বাজারের মুরগি বিক্রেতা সাদিক হাসান বলেন, পাইকারিতে শনিবারের পর দাম একটু কম। মুরগির বাজারে কিছুটা অস্বস্তি ছিল, সেটা কাটতে শুরু করেছে।

বাজার ঘুরে দেখা যায়, ১ কেজি বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৩ হাজার ৭০০ টাকা থেকে ৪ হাজার টাকায়।

৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। এর বাইরে ২০০ থেকে ২৫০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, আর ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। তবে ইলিশ মাছের দোকানে ক্রেতার উপস্থিতি ছিল কম।

যদিও আজ পহেলা বৈশাখ। আর নববর্ষ মানেই যেন পান্তা-ইলিশের আয়োজন। বিক্রেতারা জানান, গতকাল সারাদিন ও রাতে ইলিশ ভালো বিক্রি হয়েছে। তবে সকালে বিক্রি কিছুটা কম।

পল্লবীর মুসলিম বাজারে কথা হয় ক্রেতা আলমগীর হোসেনের সঙ্গে। তিনি বলেন, ইলিশ মাছের দাম বেশি। তবে নববর্ষ উপলক্ষে বাচ্চারা ইলিশ কেনার আবদার করে। আবার বাসায় অনেকেই আসে। সেজন্য দাম বেশি হলেও ছোট ৫০০-৭০০ গ্রামের ইলিশ খুজঁছি।

এদিকে ফার্মগেট, তালতলা, আগারগাঁও কাঁচাবাজার ঘুরে দেখা যায়, আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি। প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ১০০ টাকা। এছাড়া প্রতি কেজি ঢেঁড়স ৮০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, পেঁপে ৬০ টাকা এবং চিচিঙ্গা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()