সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৭৯%বাতাস ১০ কিমি/ঘ

কাঁচা মরিচ দিয়ে টকদই তৈরির উপায়

টকদইয়ের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবারই কমবেশি ধারণা আছে। অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে টকদই। ফলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় ও পেটের যাবতীয় রোগ থেকে মুক্তি মেলে।

টকদইয়ের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবারই কমবেশি ধারণা আছে। অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে টকদই। ফলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় ও পেটের যাবতীয় রোগ থেকে মুক্তি মেলে।

এছাড়াও বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান করে টকদই। ওজন কমাতেও এর জুড়ি মেলা ভার। তাই তো স্বাস্থ্য সচেতনরা নিয়মিত টকদই খান।

দই হলো এক ধরনের দুগ্ধজাত খাদ্য যা দুধের ব্যাক্টেরিয়ার গাঁজন হতে প্রস্তুত করা হয়। ল্যাকটোজের গাঁজনের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড তৈরি করা হয়।

যা দুধের প্রোটিনের ওপর কাজ করে দইয়ের স্বাদ ও এর বৈশিষ্ট্যপূর্ণ গন্ধ প্রদান করে। জানলে অবাক হবেন, মানুষ সাড়ে ৪০০০ বছর ধরে দই প্রস্তুত করছে ও খেয়ে আসছে।

টকদইয়ে থাকে প্রোটিন, ক্যালসিয়াম, রাইবোফ্ল্যাভিন, ভিটামিন বি ৬ ও ভিটামিন বি ১২। বিশেষজ্ঞদের মতে, দুধের চেয়েও বেশি পুষ্টিসমৃদ্ধ হলো টকদই।

তবে বাজারে যেসব টকদই পাওয়া যায় তা বেশ ব্যয়বহুল। তাই অনেকেই নিয়মিত টকদই কিনে খেতে পারেন না। চাইলে তারা ঘরেই তৈরি করে নিতে পারেন টকদই।

তাও আবার কোনো উপকরণ ছাড়াই। অর্থাৎ রান্নাঘরে থাকা কাঁচা মরিচ দিয়ে তৈরি করতে পারবেন টকদই।

অবাক করা হলেও সত্যিই খুব সহজে ঘরে তৈরি করতে পারবেন টকদই। আসলে কাঁচা মরিচের বোটায় এমন এক ধরনের এনজাইম থাকে, যা দই তৈরিতে উপকারী।

কাঁচা মরিচ ছাড়াও আপনি এর কয়েকটি বোটা দিয়েও ঘরোয়া উপায়ে ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন টকদই। জেনে নিন টকদই তৈরির রেসিপি-

এজন্য প্রথমে পরিমাণমতো দুধ ভালো করে জ্বাল দিয়ে নিন। তারপর ঠান্ডা করে একটি মাটির, স্টিলের বা চিনামাটির পাত্র নিন।

এবার এর মধ্যে দুধ ঢেলে তার মধ্যে ৩-৪টি কাঁচা মরিচ দিয়ে দিন। চাইলে কাঁচা মরিচের ৫-৬টি বোঁটাও দিতে পারেন।

এবার পাত্রের মুখ ঢেকে তোয়ালে জড়িয়ে তা একটি গরম স্থানে রেখে দিন। প্রায় ১২-১৪ ঘণ্টা পাত্রটি ঢেকে রেখে দিন। ফ্রিজে রাখবেন না।

নির্দিষ্ট সময় পর পাত্রটি তোয়ালে থেকে বের করে ঢাকনা খুলে দেখুন। দেখবেন টকদই তৈরি হয়ে গেছে। এবার ফ্রিজে কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন স্বাস্থ্যকর টকদই

জাগো নিউজ ২৪সূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)