সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস ৭ কিমি/ঘ

দিনে কয়টি আপেল খাওয়া ঠিক?

কথায় বলে, প্রতিদিন একটি করে আপেল খেলে অসুখ বিসুখ ছেড়ে পালায়। কথাটা অনেকটাই ঠিক। কারণ আপেলে থাকা নানা গুণ রোগপ্রতিরোধ শক্তি বাড়িয়ে দেয়। কিন্তু কেউ যদি প্রতিদিন তিন-চারটি করে আ

কথায় বলে, প্রতিদিন একটি করে আপেল খেলে অসুখ বিসুখ ছেড়ে পালায়। কথাটা অনেকটাই ঠিক। কারণ আপেলে থাকা নানা গুণ রোগপ্রতিরোধ শক্তি বাড়িয়ে দেয়। কিন্তু কেউ যদি প্রতিদিন তিন-চারটি করে আপেল খান তাহলে হিতে বিপরীত হতে পারে।

চিকিৎসকরা বলছেন, এক জন প্রাপ্ত বয়স্ক মানুষ রোজ দু’টি করে আপেল খেতে পারেন। কিন্তু তার বেশি খাওয়া মোটেই ভালো নয়। এ জন্য আপেল নিজে যতটা না দায়ী, তার চেয়েও বেশি দায়ী আপেল চাষ করার সময়ে ব্যবহার করা কীটনাশক। তাদের ভাষায়, আপেলের সঙ্গে থাকা ক্ষতিকারক কীটনাশক শরীরে গেলে নানা ধরনের বিপদ হতে পারে। এছাড়াও অতিরিক্ত আপেল খেলে আরও যেসব সমস্যা হতে পারে-

১. বেশি পরিমাণে আপেল খেলে তাতে থাকা কীটনাশক পাকস্থলীর নানা সমস্যা বাড়িয়ে দেয়। এমনকি পাকস্থলীর ক্যান্সারের আশঙ্কাও বেড়ে যেতে পারে। পাকস্থলীর ক্ষতি হতে পারে। মলদ্বারের নানা অসুখ হতে পারেও এর কারণে। এর পাশাপাশি রক্তে দূষিত পদার্থের পরিমাণ বেড়ে যাওয়া, শরীরে নানা ধরনের বিষক্রিয়া হওয়ার সমস্যাও হতে পারে।

২. শুধু কীটনাশক নয়, আপেল চকচকে করতে অনেকসময় কৃত্রিম মোমও ব্যবহার করা হয় এর গায়ে। প্রাকৃতিক ভাবে আপেলের গায়ে অল্প মোম জাতীয় পদার্থ থাকে। কিন্তু সেটি বেশি দিন টেকে না। তার পরে আপেল তাজা রাখতে এবং চকচকে করতে অনেকে এর গায়ে মোম এবং পেট্রোলিয়াম জেল লাগানো হয়। এগুলিও পেটে যায়। পাকস্থলীতে গিয়ে এই মোম এবং পেট্রোলিয়াম জেল জমা হয়। এটিও ক্যান্সারসহ নানা অসুখের আশঙ্কা বাড়িয়ে দেয়।

৩. প্রতি দিন দু’টির বেশি আপেল খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। এছাড়া হজমের সমস্যা এবং ওজন বাড়ার সমস্যাও হতে পারে।

৪. অতিরিক্ত আপেল খেলে দাঁতের ক্ষতিও হতে পারে। যাঁদের দাঁত বা মাড়ির সমস্যা আছে, আপেল খাওয়ার আগে তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সমকালসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)