সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৭ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস ৮ কিমি/ঘ

আশঙ্কাজনক হারে কমছে ইলিশ উৎপাদন, ৪ বছরে কমেছে কত?

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সাধারণত বরিশালের মোকামগুলোতে ইলিশ নিয়ে জেলে ও ব্যবসায়ীদের ব্যস্ততা চোখে পড়ে। নদী থেকে একের পর এক মাছবোঝাই ট্রলার ঘাটে ভেড়ে। আড়তে চলে হাঁকডাক, দরদাম আর বেচাকেনার প্রতিযোগিতা। কিন্তু এবার সেই চেনা দৃশ্য অনেকটাই অনুপস্থিত। মোকামগুলোতে পর্যাপ্ত মাছ না আসায় আড়তদারদের অপেক্ষার সময়

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সাধারণত বরিশালের মোকামগুলোতে ইলিশ নিয়ে জেলে ও ব্যবসায়ীদের ব্যস্ততা চোখে পড়ে। নদী থেকে একের পর এক মাছবোঝাই ট্রলার ঘাটে ভেড়ে। আড়তে চলে হাঁকডাক, দরদাম আর বেচাকেনার প্রতিযোগিতা। কিন্তু এবার সেই চেনা দৃশ্য অনেকটাই অনুপস্থিত। মোকামগুলোতে পর্যাপ্ত মাছ না আসায় আড়তদারদের অপেক্ষার সময় বাড়ছে। জেলেদের মুখেও নেই হাসি।

আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জেলেরা নদীতে মাছ ধরতে গেলেও প্রত্যাশা অনুযায়ী ইলিশ পাচ্ছেন না। একাধিকবার জাল ফেলেও অনেক নৌকায় মিলছে সামান্য কিছু মাছ। এতে জ্বালানি, শ্রমিকের মজুরি, খাবারসহ মাছ ধরার খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে জেলেদের। কারও কারও ক্ষেত্রে মাছ বিক্রির আয় দিয়ে নৌকা চালানোর ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়ছে।

ইলিশের সরবরাহ কম থাকায় এর প্রভাব পড়েছে বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরণকেন্দ্রের আড়তগুলোতেও। যেখানে মৌসুমে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ বেচাকেনা হওয়ার কথা, সেখানে এখন অনেক আড়তদারকে বসে থাকতে হচ্ছে ক্রেতার অপেক্ষায়। মাছ কম আসায় ব্যবসায়িক লেনদেনও কমেছে। এতে বিপাকে পড়েছেন আড়তদার, পাইকার ও মাছ পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমজীবী মানুষ।

হিজলার জেলে জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, 'দীর্ঘদিন ধরেই নদীতে ইলিশের সংকট ছিল। তার ওপর নিষেধাজ্ঞা শেষে ধারণা ছিল আশানুরূপ ইলিশের দেখা মিলবে। কিন্তু বাস্তবে তেমন একটা ইলিশ ধরা পড়ছে না। যা ধরা পড়ছে সেগুলোর পেটে এখনো ডিম। এ কারণে অক্টোবরের শেষ দিকে আমরা নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছিলাম।'

বরিশাল পোর্ট রোড মৎস্য আড়তদার সমিতির সভাপতি মো. জহির সিকদার জাগো নিউজকে বলেন, 'গতবছরের তুলনায় এবছর অর্ধেকও উৎপাদন নেই। ইলিশের সরবরাহ কম থাকায় আড়তে স্বাভাবিক বেচাকেনা হচ্ছে না। মাছের পরিমাণ কমে যাওয়ায় ব্যবসায়ীদের প্রত্যাশিত লেনদেনও হচ্ছে না।'

বরিশাল পোর্ট রোড মৎস্য আড়তদার সমিতির সভাপতি মো. জহির শিকদার জাগো নিউজকে বলেন, 'নিষেধাজ্ঞার আগের দিনগুলোতে পোর্ট রোডের মোকামে ইলিশের বিক্রি ছিল ১৫০-৩০০ মণ। সেখানে গত কয়েকদিন ধরে ৫০-৬০ মণ ইলিশ আসছে। চাহিদা অনুযায়ী ইলিশ ধরা না পড়ায় দাম কিছুটা বেশি।'

বাজার ঘুরে দেখা গেছে, দেড়কেজির বেশি ওজনের ইলিশ প্রতি মণ এক লাখ ৩০ হাজার টাকা (তিন হাজার ২৫০ টাকা কেজি) দরে বিক্রি হচ্ছে। একইভাবে এককেজি ২০০ গ্রাম থেকে দেড়কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক লাখ ১০ হাজার টাকায় (দুই হাজার ৭৫০ টাকা কেজি), এককেজি থেকে এককেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ ৯৬ হাজার টাকা (দুই হাজার ৪০০ টাকা কেজি), ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ৮০ হাজার টাকা (দুই হাজার টাকা কেজি), ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ৭০ হাজার (এক হাজার ৭৫০ টাকা কেজি) এবং ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৫০ হাজার টাকা মণ (এক হাজার ২৫০ টাকা কেজি) দরে বিক্রি হচ্ছে।

ছোট আকারের মধ্যে ৩০০ থেকে ৪০০ গ্রামের ইলিশের মণ ২৫-৩০ হাজার টাকা (৬২৫-৭৫০ টাকা কেজি)। ২৫০ গ্রাম ওজনের ইলিশের মণপ্রতি দাম ২০-২২ হাজার টাকা (৫০০-৫৫০ টাকা কেজি)।

মোকামে সরবরাহ কমার সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে। বাজারে ইলিশের পরিমাণ কম থাকায় দাম বেড়েছে আগের তুলনায়। সীমিত আয়ের ক্রেতাদের জন্য ইলিশ কেনা এখন অনেকটাই কঠিন হয়ে পড়েছে। আগে যে মাছ মৌসুমে তুলনামূলক কম দামে কেনার সুযোগ থাকত, এখন তা কিনতে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। ফলে বাজারে ইলিশ থাকলেও তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকছে না।

ব্যবসায়ীরা বলছেন, নদী থেকে পর্যাপ্ত ইলিশ না এলে বাজারে সরবরাহ বাড়ার সম্ভাবনাও কম। আর সরবরাহ সংকট অব্যাহত থাকলে দাম কমার সম্ভাবনাও অনিশ্চিত থেকে যাবে। এতে একদিকে যেমন সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে মাছের ব্যবসার সঙ্গে জড়িতরাও কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন।

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে এই বিভাগে ইলিশ উৎপাদন হয়েছিল তিন লাখ ৭২ হাজার ৩৪৩ মেট্রিক টন। ২০২৩-২৪ অর্থবছরে তা কমে দাঁড়ায় তিন লাখ ৪৮ হাজার ৮৩৪ মেট্রিক টনে। পরের অর্থবছরে (২০২৪-২৫) উৎপাদন আরও কমে হয় তিন লাখ ৩৪ হাজার ৭৮৩ মেট্রিক টন। সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা নেমে এসেছে দুই লাখ ৬৬ হাজার ৫৯৭ দশমিক ১৫০ মেট্রিক টনে।

পরিসংখ্যান অনুযায়ী, মাত্র চার অর্থবছরের ব্যবধানে বরিশাল বিভাগে ইলিশ উৎপাদন উল্লেখযোগ্য হারে কমেছে। বিশেষ করে সবশেষ অর্থবছরে উৎপাদন হ্রাসের পরিমাণ আগের বছরের তুলনায় আরও বেশি। এই ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা ইলিশের ভবিষ্যৎ উৎপাদন ও মৎস্য খাতের সঙ্গে যুক্ত মানুষের জীবিকা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান জাগো নিউজকে বলেন, ‌'গত কয়েক বছর ধরেই বরিশাল বিভাগে আশঙ্কাজনক হারে ইলিশের উৎপাদন কমছে। ইলিশের উৎপাদন কমে যাওয়ার পেছনে একাধিক কারণ কাজ করছে। আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন, নদী ও জলজ পরিবেশের অবক্ষয়, পানির স্বাভাবিক প্রবাহে পরিবর্তন এবং নদীগুলোর নাব্য সংকট এর অন্যতম কারণ হতে পারে। নদীর গভীরতা ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হলে ইলিশের বিচরণ, খাদ্য গ্রহণ এবং প্রজননের স্বাভাবিক প্রক্রিয়াও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।'

তিনি আরও বলেন, শুধু নির্দিষ্ট সময়ের নিষেধাজ্ঞা কার্যকর করলেই ইলিশের উৎপাদন প্রত্যাশিত পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব নয়। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার পাশাপাশি নদীর পরিবেশ রক্ষা, নাব্য বজায় রাখা এবং ইলিশের নিরাপদ বিচরণক্ষেত্র সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

শাকসবজি

যশোরে টিএসপির বরাদ্দে ৪৫ শতাংশ ঘাটতি, বিপাকে সবজি ও মাছচাষিরা

চলতি রবি মৌসুমে যশোরে টিএসপি সারের চাহিদা ১৯ হাজার ১১২ মেট্রিক টন, বরাদ্দ মিলেছে ১০ হাজার ৫০০ টন; সবজি ও মাছ চাষে এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

প্রথম আলো১৭ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
চীনে ডাঙার খামারে রেকর্ড স্যামন উৎপাদন, এবার বড় মাছে বেশি দামের লক্ষ্যমৎস্য

চীনে ডাঙার খামারে রেকর্ড স্যামন উৎপাদন, এবার বড় মাছে বেশি দামের লক্ষ্য

সাংহাইয়ের কাছে রিসার্কুলেটিং খামার থেকে তৃতীয় প্রান্তিকে রেকর্ড ১,৮৩৮ টন আটলান্টিক স্যামন তুলেছে নর্ডিক অ্যাকুয়া। আগামী বছর ৬০ শতাংশ মাছ ৫ কেজির বেশি ওজনের করার লক্ষ্য।

AgNavigator১৭ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

ফ্রিজের মাছ স্বাদহীন লাগছে, স্বাদ ফেরাতে রান্নার আগে যা করবেন

বাজার থেকে টাটকা মাছ কিনে রান্না করলে যে স্বাদ পাওয়া যায়, ফ্রিজে দিনের পর দিন রাখা মাছের ক্ষেত্রে তা অনেক সময় মেলে না। কখনো মাছ হয়ে যায় অতিরিক্ত নরম, কখনো রান্নার পরও থেকে যায় হিমায়িত গন্ধ। ফলে ভালো মসলা দিয়েও মনমতো স্বাদ পাওয়া যায় না।

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

(০)