সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৮ কিমি/ঘ

হাকালুকি হাওরে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ

এশিয়ার বৃহত্তম মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওরে এবার উল্লেখযোগ্য পরিমাণ ইলিশ ধরা পড়ছে, স্থানীয় বাজারে মিলছে তুলনামূলক কম দামে।

মিঠাপানির জলাভূমি হিসেবে খ্যাত এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে এবার জেলেদের জালে ধরা পড়ছে রুপালি ইলিশ।

অন্যান্য দেশি মাছের সঙ্গে ইলিশ ধরা পড়ায় হাওরপাড়ের জেলেদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

পাশাপাশি স্থানীয় হাটবাজারগুলোতেও তুলনামূলক কম দামে ইলিশ মিলছে।

স্থানীয় জেলেদের দাবি, প্রায় পাঁচ-ছয় বছর আগে হাকালুকি হাওরে বেশ কিছু ইলিশ ধরা পড়লেও মাঝের কয়েক বছর তেমন দেখা মেলেনি।

তবে চলতি বর্ষা মৌসুমে আবারও জেলেদের জালে উল্লেখযোগ্য পরিমাণ ইলিশ ধরা পড়ছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন নদ-নদী ও হাওরে মিঠাপানিতে ইলিশের বিচরণ ও আবাসস্থল তৈরি হয়েছে।

অভয়াশ্রম ব্যবস্থাপনা ও জাটকা রক্ষার কর্মসূচির ফলে নদীপথে ইলিশের চলাচল বাড়লে তা উজানের জলাশয় পর্যন্ত পৌঁছায় বলে মৎস্যবিজ্ঞানীরা মনে করেন।

সূত্র: দেশ রূপান্তর

দেশ রূপান্তরসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ফ্রিজের মাছ স্বাদহীন লাগছে, স্বাদ ফেরাতে রান্নার আগে যা করবেন

বাজার থেকে টাটকা মাছ কিনে রান্না করলে যে স্বাদ পাওয়া যায়, ফ্রিজে দিনের পর দিন রাখা মাছের ক্ষেত্রে তা অনেক সময় মেলে না। কখনো মাছ হয়ে যায় অতিরিক্ত নরম, কখনো রান্নার পরও থেকে যায় হিমায়িত গন্ধ। ফলে ভালো মসলা দিয়েও মনমতো স্বাদ পাওয়া যায় না।

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

নিষেধাজ্ঞার সময় শেষেও ইলিশের পেটে ডিম, কারণ জানালেন নোবিপ্রবি শিক্ষক

মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করতে চলতি বছর (২০২৬) ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করে সরকার। মা ইলিশ যেন নির্বিঘ্নে ডিম ছেড়ে সমুদ্রে নিরাপদে ফিরে যেতে পারে, মূলত সেই লক্ষ্যেই এই কঠোর অভিযান চালানো হয়। তব

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মাছের অভাবে চলনবিলে শুঁটকি উৎপাদন অর্ধেকে নেমেছেমৎস্য

মাছের অভাবে চলনবিলে শুঁটকি উৎপাদন অর্ধেকে নেমেছে

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশের ৭৩টি শুঁটকি মহালে এক বছরে উৎপাদন ২৭৫.৮ টন থেকে নেমে ১৩৫ টনে দাঁড়িয়েছে; বন্ধ হয়ে গেছে অনেক চাতাল, কাজ হারিয়েছেন শ্রমিকেরা।

আজকের পত্রিকা১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)