সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৬ কিমি/ঘ

ইলিশ রক্ষায় প্রজনন এলাকার জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব

মিরপুর প্রেস ক্লাবের ইলিশবিষয়ক আলোচনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর ৫ অক্টোবরের মধ্যে প্রজনন এলাকার সব নৌকা ও জাল উপজেলা মৎস্য দপ্তরে জমা নেওয়ার প্রস্তাব দিয়েছেন।

ইলিশ রক্ষায় প্রজনন এলাকার জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব
মৎস্য

ইলিশ সম্পদ রক্ষায় ৫ অক্টোবরের মধ্যে প্রজনন এলাকার সব জেলের নৌকা ও জাল জমা নেওয়ার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। শনিবার বিকেলে মিরপুর প্রেস ক্লাব আয়োজিত ‘ইলিশ সম্পদ রক্ষায় করণীয়’ বিষয়ক আলোচনা ও ইলিশ উৎসবে তিনি এ প্রস্তাব দেন।

তাঁর প্রস্তাব, নিবন্ধিত-অনিবন্ধিত সব জেলের নৌকা ও জাল নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মৎস্য কর্মকর্তার দপ্তরে জমা নেওয়ার ব্যবস্থা করা হোক।

আহমেদ আবু জাফর বলেন, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন এলাকার নদীতে কোনো মাছ ধরার নৌকা বা জাল চলাচল করতে না দিতে মৎস্য অধিদপ্তরের কঠোর নিষেধাজ্ঞা জারি করা উচিত। তাঁর দাবি, এই নিষেধাজ্ঞা কার্যকর হলে মানুষকে আর দেড়-দুই হাজার টাকা কেজিতে ইলিশ কিনতে হবে না, দেড় শ টাকায় পাওয়া যাবে।

তিনি বলেন, ইলিশ রক্ষা শুধু প্রশাসনের কাজ নয়; সমাজের সবাইকে পাহারা দিতে হবে। সভায় মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া সোহাগসহ অন্যরা বক্তব্য দেন।

একই সভায় ২০২৬-২০২৯ মেয়াদের জন্য মিরপুর প্রেস ক্লাবের ২৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

ছবি: Mamun2a / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.5)

সূত্র: আওয়ার ইসলাম

আওয়ার ইসলামসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ফ্রিজের মাছ স্বাদহীন লাগছে, স্বাদ ফেরাতে রান্নার আগে যা করবেন

বাজার থেকে টাটকা মাছ কিনে রান্না করলে যে স্বাদ পাওয়া যায়, ফ্রিজে দিনের পর দিন রাখা মাছের ক্ষেত্রে তা অনেক সময় মেলে না। কখনো মাছ হয়ে যায় অতিরিক্ত নরম, কখনো রান্নার পরও থেকে যায় হিমায়িত গন্ধ। ফলে ভালো মসলা দিয়েও মনমতো স্বাদ পাওয়া যায় না।

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

নিষেধাজ্ঞার সময় শেষেও ইলিশের পেটে ডিম, কারণ জানালেন নোবিপ্রবি শিক্ষক

মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করতে চলতি বছর (২০২৬) ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করে সরকার। মা ইলিশ যেন নির্বিঘ্নে ডিম ছেড়ে সমুদ্রে নিরাপদে ফিরে যেতে পারে, মূলত সেই লক্ষ্যেই এই কঠোর অভিযান চালানো হয়। তব

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মাছের অভাবে চলনবিলে শুঁটকি উৎপাদন অর্ধেকে নেমেছেমৎস্য

মাছের অভাবে চলনবিলে শুঁটকি উৎপাদন অর্ধেকে নেমেছে

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশের ৭৩টি শুঁটকি মহালে এক বছরে উৎপাদন ২৭৫.৮ টন থেকে নেমে ১৩৫ টনে দাঁড়িয়েছে; বন্ধ হয়ে গেছে অনেক চাতাল, কাজ হারিয়েছেন শ্রমিকেরা।

আজকের পত্রিকা১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)