সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সড়ক, বন্যার শঙ্কা

সুনামগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিনিয়ত বাড়ছে নদ-নদীর পানি। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পাহাড়ি ঢলের পানিতে আবারও তলিয়ে গেছে বিশ্বম্ভরপুরের শক্তিয়ারকলা সড়ক ও তাহিরপুরের আনোয়ারপুর সড়ক। এতে সুনামগঞ্জ জেলার সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়কপথে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।

পরিবেশ

সুনামগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিনিয়ত বাড়ছে নদ-নদীর পানি। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পাহাড়ি ঢলের পানিতে আবারও তলিয়ে গেছে বিশ্বম্ভরপুরের শক্তিয়ারকলা সড়ক ও তাহিরপুরের আনোয়ারপুর সড়ক। এতে সুনামগঞ্জ জেলার সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়কপথে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, টানা দুদিন ধরে সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে জেলার সব নদ- নদীর পানি দ্রুত বাড়ছে। সেই সঙ্গে যোগ হয়েছে পাহাড়ি ঢলের পানি। এতে তলিয়ে গেছে বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারকলা সড়ক ও তাহিরপুরের আনোয়ারপুরের সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ।

তাহিরপুর থেকে সুনামগঞ্জের উদ্দেশে আসা মামুনুর রহমান জাগো নিউজকে বলেন, ‌'পাহাড়ি ঢল নামলেই এই সড়কটি তলিয়ে যায়। এটা সত্যিই কষ্টদায়ক। বছরে বছরে এমন দুর্ভোগ মেনে নেওয়া যায় না।'

আজাদ মিয়া নামের আরেকজন বলেন, 'ছোট বোন সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি। অবস্থা আশঙ্কাজনক। সড়ক তলিয়ে যাওয়ায় বাধ্য হয়ে নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে। এতে খরচ ও ভোগান্তি দুটোই বেড়েছে।'

সুনামগঞ্জ থেকে অটোরিকশা দিয়ে তাহিরপুরে মালামাল নিয়ে যাওয়া অটোরিকশা চালক রেজাউল বলেন, 'তীব্র স্রোতের গতিতে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে ঢলের পানি যাচ্ছে। কিন্তু আমাকে যেভাবেই হোক মালামাল নিয়ে তাহিরপুর যেতে হবে। কারণ এই মালামাল পৌঁছাতে পারলে বাড়তি কিছু টাকা পাবো।'

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। এছাড়া সুরমা নদীর পানি এখন পর্যন্ত বিপৎসীমার ০.৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসনের তথ্য বলছে, আবহাওয়া পূর্বাভাস ও পাহাড়ি ঢলের কারণে আগামী কয়েকদিনের মধ্যে জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তবে জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুতি, স্বেচ্ছাসেবক টিম গঠন, মেডিকেল টিম গঠন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষণ, নৌযান প্রস্তুত রাখাসহ সব দপ্তর সতর্ক অবস্থায় রয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মেহেদী হাসান হৃদয় বলেন, বন্যা কিংবা দুর্যোগ মোকাবিলায় প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক বলেন, বৃষ্টিপাতের পাশাপাশি পাহাড়ি ঢল অব্যাহত থাকলে জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরইমধ্যে পাহাড়ি ঢলে বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের সড়ক তলিয়ে গেছে।

লিপসন আহমেদ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()