সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১০ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭০%বাতাস ৫ কিমি/ঘ

দীর্ঘদিন পর বুড়িগঙ্গায় দেখা মিলছে বক

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে দীর্ঘদিন পর আবারও বকের বিচরণ চোখে পড়ছে। একসময় নদীর পাড়ে ও পানিতে ভেসে থাকা কচুরিপানার ওপর প্রায়ই দেখা মিলতো এসব পাখির। তবে সময়ের সঙ্গে সঙ্গে নদীতে বকের আনাগোনা কমে আসে।

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে দীর্ঘদিন পর আবারও বকের বিচরণ চোখে পড়ছে। একসময় নদীর পাড়ে ও পানিতে ভেসে থাকা কচুরিপানার ওপর প্রায়ই দেখা মিলতো এসব পাখির। তবে সময়ের সঙ্গে সঙ্গে নদীতে বকের আনাগোনা কমে আসে।

দীর্ঘদিনের দূষণে বুড়িগঙ্গার স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সম্প্রতি সদরঘাটসহ নদীর বিভিন্ন স্থানে কচুরিপানার ওপর দল বেঁধে বক বসে থাকতে দেখা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, আগের তুলনায় বর্তমানে নদীতে বকের সংখ্যা বেড়েছে।

লক্ষ্মীবাজারের বাসিন্দা অপু দাস বলেন, দীর্ঘদিন ধরে বুড়িগঙ্গায় বকের আনাগোনা কম থাকলেও এখন আবার প্রায়ই বক চোখে পড়ছে।

মোহাম্মদপুরের বাসিন্দা আলোকচিত্রী ফাহাদ আল আলম ছবি তুলতে সদরঘাট এলাকায় এসে বকের এই দৃশ্য দেখতে পান।

তিনি বলেন, আগে বুড়িগঙ্গায় অনেক বক দেখা যেত। ধীরে ধীরে পাখিগুলোর উপস্থিতি কমে গিয়েছিল। তবে এখন আবার তুলনামূলক বেশি বক দেখা যাচ্ছে।

বক সাধারণত নদী, খাল, বিল ও জলাভূমিতে বিচরণ করে। মাছ, ছোট জলজ প্রাণী, ব্যাঙ ও পোকা-মাকড় এদের প্রধান খাদ্য। জলজ পরিবেশের সঙ্গে এসব পাখির বিচরণ ও খাদ্যপ্রাপ্তি জড়িত।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

গ্রিডের বিদ্যুৎ ছাড়াই শুষ্ক বাতাস থেকে পানি: নোবেলজয়ী ইয়াগির এমওএফ প্রযুক্তিপরিবেশ

গ্রিডের বিদ্যুৎ ছাড়াই শুষ্ক বাতাস থেকে পানি: নোবেলজয়ী ইয়াগির এমওএফ প্রযুক্তি

ধাতু-জৈব কাঠামো (এমওএফ) দিয়ে বাতাসের জলীয় বাষ্প ধরে কারখানার উদ্বৃত্ত তাপে পানি বের করার যন্ত্র বানাচ্ছে ওমর ইয়াগির প্রতিষ্ঠান অ্যাটোকো; পরীক্ষামূলক যন্ত্রে দিনে ৩০০ লিটার, লক্ষ্য এক হাজার।

আমার দেশ১০ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
জ্বালানি খাতের জলবায়ু অর্থায়নের ৯২ শতাংশই ঋণ, দায় কম বাংলাদেশেরপরিবেশ

জ্বালানি খাতের জলবায়ু অর্থায়নের ৯২ শতাংশই ঋণ, দায় কম বাংলাদেশের

চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা বলছে, ২০০২-২০২৩ সালে বাংলাদেশের জ্বালানি খাতে আসা ২.৫৪ বিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়নের ২.৩৪ বিলিয়নই ঋণ, অনুদান মাত্র ৮ শতাংশ।

দ্য ডেইলি স্টার১০ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এক গ্রামেরও কম ওজনের ফড়িং ভারত থেকে মলদ্বীপ হয়ে আফ্রিকায়গ্যালারি

এক গ্রামেরও কম ওজনের ফড়িং ভারত থেকে মলদ্বীপ হয়ে আফ্রিকায়

মাত্র ৩০০ মিলিগ্রামের গ্লোব স্কিমার ফড়িং মৌসুমি বায়ুতে ভর করে ভারত মহাসাগরের ৫০০ থেকে ১০০০ কিলোমিটার পাড়ি দিয়ে মলদ্বীপে পৌঁছায়, তারপর যায় আফ্রিকায়; বছরে চার-পাঁচ প্রজন্মে পূর্ণ হয় এই চক্র।

এই সময়১০ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)