সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস ৭ কিমি/ঘ

কাঁচা পিঁয়াজে রয়েছে যেসব স্বাস্থ্য উপকারিতা

পিঁয়াজ কাটতে গেলে চোখে পানি চলে আসে। তবে এই পিঁয়াজ যে স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারি তা জানলে আপনি অবাক হতে বাধ্য। প্রয়োজনীয় পুষ্টিগুণের সঙ্গে এতে ফাইটোকেমিক্যাল রয়েছে, যা আমাদ

পিঁয়াজ কাটতে গেলে চোখে পানি চলে আসে। তবে এই পিঁয়াজ যে স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারি তা জানলে আপনি অবাক হতে বাধ্য। প্রয়োজনীয় পুষ্টিগুণের সঙ্গে এতে ফাইটোকেমিক্যাল রয়েছে, যা আমাদের শরীরে নানা উপকারে আসে।

স্যালাদ থেকে স্যান্ডউইচ কিংবা শুধু মুড়িতে মেখে যেমন নানা ভাবে পিঁয়াজ খাওয়া যায়, তেমনই এর রয়েছে নানাবিধ গুণ। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে দেখে নিন নিয়মিত কাঁচা পিঁয়াজ খেলে কী কী স্বাস্থ্য উপকারিতা লাভ করা যায়।পিঁয়াজের মধ্যে ২৫টি ভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ক্যান্সার, ডায়াবেটিস এবং হৃদরোগের মতো রোগকে প্রতিরোধ করে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

পিঁয়াজের ফ্ল্যাভোনয়েডগুলি শরীরে খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে এবং থিওসালফিনাটগুলি রক্ত পাতলা করার সঙ্গে সঙ্গে রক্তের ধারাবাহিকতা সঠিক রাখতে সাহায্য করে। এর কারণে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়।

গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত পিঁয়াজের মতো অ্যালিয়াম শাকসবজি খান তাদের মধ্যে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি ৭৯% কম। পিঁয়াজের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মুক্ত র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে ক্যান্সারের ঝুঁকি প্রতিরোধ করে।

একটি পিঁয়াজের মধ্যে ২৫.৩ গ্রাম ক্যালসিয়াম থাকে। তাই কাঁচা পিঁয়াজ খেলে অক্সিডেটিভ চাপ কমে, অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ে এবং এটি হাড়ের ক্ষয় প্রতিরোধ করে, যা অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে এবং হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে।

পিঁয়াজের ভিটামিন এ, সি এবং কে পিগমেন্টেশন থেকে মুক্তি পেতে সহায়তা করে এবং আপনাকে ক্ষতিকারক ইউভি রশ্মি থেকেও রক্ষা করে। ভিটামিন সি এর একটি ভাল উৎস হিসাবে পিঁয়াজ কোলাজেন নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে সাহায্য করে, যা ত্বক এবং চুল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কাঁচা পিঁয়াজ রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সহায়তা করতে পারে, যা ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। পিঁয়াজে পাওয়া কুয়েরসেটিন এবং সালফার নামক এই দুই নির্দিষ্ট যৌগ ডায়াবেটিক বিরোধী প্রভাব ধারণ করে।

বাংলাদেশ প্রতিদিনসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)