সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৭%বাতাস ৮ কিমি/ঘ

হাত না চামচ- কী ভাবে খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী?

অনেকেই খাওয়ার সময়ে চামচ ব্যবহার করেন। হাত দিয়ে খাবার খেতে চান না। পদ্ধতিগত পার্থক্য ছাড়াও, স্বাস্থ্যের উপরেও এই দু’টি অভ্যাসের আলাদা আলাদা প্রভাব রয়েছে।

অনেকেই খাওয়ার সময়ে চামচ ব্যবহার করেন। হাত দিয়ে খাবার খেতে চান না। পদ্ধতিগত পার্থক্য ছাড়াও, স্বাস্থ্যের উপরেও এই দু’টি অভ্যাসের আলাদা আলাদা প্রভাব রয়েছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, চামচে করে খাবার খেলে আলাদাভাবে কোনও লাভ বা ক্ষতি হয় না। যদিও কোনও কোনও ধাতব চামচ খুব টক কোনও খাবারের সংস্পর্শে এলে বিক্রিয়া করতে পারে। এটা ছাড়া আলাদা করে চামচ দিয়ে খাওয়ার সুবিধা বা অসুবিধা নেই। কিন্তু হাত দিয়ে খাবার খাওয়ার কিছু সুবিধা আছে। যেমন-

রক্ত চলাচল বৃদ্ধি: হাত দিয়ে খাবার মাখার সময়ে আঙুল চালাতে হয়। মনে হতে পারে, এটি হয়তো শুধুমাত্র আঙুলের কাজ। কিন্তু চিকিৎসকরা বলছেন, আঙুল দিয়ে খাবার মাখার সময়ে ওই হাত তো বটেই শরীরের বড় অংশেই রক্ত চলাচলের মাত্রা বৃদ্ধি পায়।

পরিমাণে কম: চামচে করে খাওয়ার চেয়ে হাত দিয়ে খাবার খেলে বেশি সময় লাগে। তাতে তুলনায় কম খাওয়া হয়। ফলে ওজন বৃদ্ধির আশঙ্কা কমে।

হজমের সুবিধা: প্রথমত, হাত দিয়ে খেলে খাবার চিবানোর জন্য বেশি সময় পাওয়া যায়। তাতে খাবার বেশি মাত্রায় হজম হয়। দ্বিতীয়ত, হাতে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে, যেগুলি খাবার হজমে সাহায্য করে। চামচ দিয়ে খেলে এই সুবিধা পাওয়া যায় না।

ডায়াবেটিসের আশঙ্কা কমে: পরিসংখ্যান বলছে, যারা হাত দিয়ে খাবার খান, তাদের মধ্যে ‘টাইপ ২’ ধরনের ডায়াবেটিসের আশঙ্কা তুলনামুলকভাবে কম। 'ক্লিনিক্যাল নিউট্রিশন' জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, টাইপ -২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা দ্রুত খান। কিন্তু হাত দিয়ে খাবার খেলে ধীরে খেতে হয়। এর ফলে টাইপ -২ ডায়াবেটিস হওয়ার প্রবণতা কমে।

সমকালসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)