সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

গরমে অসুস্থ, গাছ থেকে পড়ে মারা যাচ্ছে বানর

মেক্সিকোয় তীব্র গরমে গাছ থেকে পড়ে মারা যাচ্ছে একের পর এক হাউলার বানর। সোমবার (২০ মে) দেশটির কর্তৃপক্ষ বলেছে, বিপণ্ন প্রজাতির এসব বানর তীব্র গরমের কারণে মারা যাচ্ছে কি না, তা নিয়ে তদন্ত করা হচ্ছে।

পরিবেশ

মেক্সিকোয় তীব্র গরমে গাছ থেকে পড়ে মারা যাচ্ছে একের পর এক হাউলার বানর। সোমবার (২০ মে) দেশটির কর্তৃপক্ষ বলেছে, বিপণ্ন প্রজাতির এসব বানর তীব্র গরমের কারণে মারা যাচ্ছে কি না, তা নিয়ে তদন্ত করা হচ্ছে।

মেক্সিকান পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, বানরগুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে হিটস্ট্রোক, ডিহাইড্রেশন, অপুষ্টি বা ফসলে কীটনাশকযুক্ত ধোঁয়া দেওয়ার মতো বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে।

কোনো ভাইরাস অথবা ব্যাকটেরিয়া এই ঘটনার জন্য দায়ী কি না, সেটিও পরীক্ষা করবে কর্তৃপক্ষ।

আরও পড়ুন>>

সম্প্রতি মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাস এবং তাবাসকোতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসব এলাকাতেই হাউলার বানরের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ পর্যন্ত কতগুলো বানর মারা গেছে তা নির্দিষ্ট করে বলেনি মেক্সিকান সরকার। তবে তাবাসকো-ভিত্তিক বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন কোবিয়াস 'গণমৃত্যুর' কথা জানিয়েছে।

এক বিবৃতিতে তারা বলেছে, সম্ভবত জলবায়ুগত কারণে এটি ঘটেছে। তবে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ কারণগুলোকেও অস্বীকার করতে পারি না।

আরও পড়ুন>>

স্থানীয়দের প্রতি অনুরোধ জানিয়ে সংগঠনটি বলেছে, আপনি যদি দুর্বল এবং দৃশ্যত তাপ বা ডিহাইড্রেশনে ভুগছে এমন বানরদের দেখেন, তাহলে দয়া করে তাদের পান করার জন্য দড়ি দিয়ে এক বালতি পানি তুলে দেওয়ার চেষ্টা করুন।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের বাড়ি তাবাসকোতে। তিনিও বানরের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে চরম তাপমাত্রার দিকে ইঙ্গিত করেছেন।

নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেছেন, তাপ অনেক বেশি। আমি যতদিন ধরে এই রাজ্যগুলো পরিদর্শন করছি, এখনকার মতো গরম আগে কখনো অনুভব করিনি।

তাবাসকো নাগরিক সুরক্ষা ইনস্টিটিউট বলেছে, বানরদের হাইড্রেটেড রাখতে কর্তৃপক্ষ এবং অন্যান্য সংরক্ষণকারীরা পানি ও খাবার, বিশেষ করে ফলমূল সরবরাহ করছে।

সূত্র: এএফপিকেএএ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()