সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২২°আংশিক মেঘলাআর্দ্রতা ৮১%বাতাস ৯ কিমি/ঘ

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, গোয়ালন্দে চার ফার্মেসির জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দে উজানচর বাজারসংলগ্ন এলাকায় অননুমোদিত ওষুধ ও রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ড্রাগ আইন, ১৯৪০-এ চারটি ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অননুমোদিত ওষুধ বিক্রি এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উজানচর বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। ড্রাগ আইন, ১৯৪০-এর অধীন অপরাধে জরিমানা আদায় করা হয়।

জরিমানা করা হয়েছে মেসার্স সরদার ড্রাগ হাউসকে ৫ হাজার, মেসার্স নিউ মমতাজ মেডিসিন কর্নারকে ২ হাজার, মেসার্স লিলি ফার্মেসিকে ১০ হাজার এবং মেসার্স মোস্তফা ড্রাগ হাউসকে ৩ হাজার টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, ‘উপজেলায় অননুমোদিত ওষুধ বিক্রি এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং ওষুধের বাজারে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের মোবাইল কোর্ট চলবে।’

প্রতিবেদনটি ডেইলি অবজারভারের বাংলা সংস্করণের।

ছবি: ডেইলি অবজারভার

সূত্র: ডেইলি অবজারভার

ডেইলি অবজারভারসূত্র

স্বাস্থ্য

সম্পর্কিত খবর

২৬ বছর পর হাম নির্মূলের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্রস্বাস্থ্য

২৬ বছর পর হাম নির্মূলের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র

একই ধরনের হাম ভাইরাস টানা এক বছরের বেশি ছড়ানোয় প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের পরামর্শক কমিশন যুক্তরাষ্ট্রকে আর হামমুক্ত বলে গণ্য করছে না।

সমকাল১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
সুন্দরগঞ্জে কুকুরের টিকাদান বন্ধ, সাত মাসে কামড়ে আক্রান্ত ৩০০, মৃত্যু ৫স্বাস্থ্য

সুন্দরগঞ্জে কুকুরের টিকাদান বন্ধ, সাত মাসে কামড়ে আক্রান্ত ৩০০, মৃত্যু ৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুর ও শিয়ালের নমুনায় জলাতঙ্ক মিলেছে; বেওয়ারিশ কুকুরের টিকাদান বন্ধ থাকায় ঝুঁকি বাড়ছে, এলাকায় এসেছে আইইডিসিআরের দল।

সমকাল১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
দেশে ডায়াবেটিস রোগী ১ কোটি ৩৯ লাখ, প্রায় অর্ধেকই জানেন নাস্বাস্থ্য

দেশে ডায়াবেটিস রোগী ১ কোটি ৩৯ লাখ, প্রায় অর্ধেকই জানেন না

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রকাশিত তথ্যে বাংলাদেশে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত; বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বলছে, আক্রান্তদের প্রায় ৮২ শতাংশের রোগ নিয়ন্ত্রণে নেই।

দিনাজপুর টিভি১৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)