সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

ঘূর্ণিঝড় থেকে গবাদিপশু ও ফসল রক্ষায় করণীয়

প্রতি বছর এই সময়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়তে হয়। একই সঙ্গে আমাদের দেশে এখন ফসলেরও মৌসুম চলছে। তাছাড়া শাক-সবজি বা গবাদিপশু-পাখির খামার সারাবছরই দেখাশোনা করতে হয়। ফলে ঘূর্ণিঝড়ের কবল থেকে গবাদিপশু-পাখি ও ফসল রক্ষার বিষয়ে ভাবতে হয়। তাই ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে ফসল রক্ষায় করণীয় সম্পর্কে কিছু পরামর্শ উল্লেখ করা হ

লাইভস্টক

প্রতি বছর এই সময়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়তে হয়। একই সঙ্গে আমাদের দেশে এখন ফসলেরও মৌসুম চলছে। তাছাড়া শাক-সবজি বা গবাদিপশু-পাখির খামার সারাবছরই দেখাশোনা করতে হয়। ফলে ঘূর্ণিঝড়ের কবল থেকে গবাদিপশু-পাখি ও ফসল রক্ষার বিষয়ে ভাবতে হয়। তাই ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে ফসল রক্ষায় করণীয় সম্পর্কে কিছু পরামর্শ উল্লেখ করা হলো—

গবাদিপশু ও ফসল রক্ষায় করণীয়

১. বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ব হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে ফেলুন।

২. সংগ্রহ করা ফসল পরিবহন না করা গেলে মাঠে গাদা করে পলিথিন শিট দিয়ে ঢেকে রাখুন।

৩. ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে যেন ফসলের কোনো ক্ষতি না হয়।

৪. দ্রুত পরিপক্ব শাক-সবজি ও ফল সংগ্রহ করে ফেলুন।

আরও পড়ুন

৫. সেচ, সার ও বালাইনাশক প্রয়োগ থেকে আপাতত বিরত থাকুন।

৬. দাঁড়ানো ফসলকে পানির স্রোত থেকে রক্ষার জন্য বোরো ধানের জমির আইল উঁচু করে দিন।

৭. নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন যেন জমিতে পানি জমে না থাকতে পারে।

৮. খামারজাত সব পণ্য নিরাপদ স্থানে রাখুন।

৯. আখের ঝাড় বেঁধে দিন, কলা ও অন্য উদ্যানতাত্ত্বিক ফসল এবং শাক-সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।

১০. পুকুরের চারপাশ জাল দিয়ে ঘিরে দিন যেন ভারী বৃষ্টিপাতে সময় অতিরিক্ত পানিতে মাছ ভেসে না যায়।

১১. গবাদিপশু ও হাঁস-মুরগি শুষ্ক ও নিরাপদ স্থানে রাখুন।

সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()