পরিবেশশীতে ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা, হতে পারে ঘূর্ণিঝড়ও
প্রকৃতিতে বইছে হিমেল হাওয়া। দেশের অনেক স্থানে জেঁকে বসতে শুরু করেছে শীত। এরই মধ্যে ১১ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থায় চলতি মাসের দ্বিতীয়ার্ধে দেশে হানা দিতে পারে শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে ছয় ডিগ্রিতে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়াও চলতি মাসেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়।












