সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

সিত্রাংয়ে ঝরেছে আমন ধানের ফুল, পানির নিচে সবজির খেত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষিখাত। এ ঝড়ে দেশের ১৯ জেলায় ৫৯ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ৩৩ হাজার ৭০০ হেক্টর আমন ধান ও ২৫ হাজার ২০০ হেক্টর সবজি ও অন্যান্য ফসল। এসব জমির আমন ধান হেলে পড়ছে। যেসব ধানের ফুল এসেছে, সেগুলো ঝরে গেছে। সবজির মাঠে পানি উঠেছে। এছাড়

মৎস্য

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষিখাত। এ ঝড়ে দেশের ১৯ জেলায় ৫৯ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ৩৩ হাজার ৭০০ হেক্টর আমন ধান ও ২৫ হাজার ২০০ হেক্টর সবজি ও অন্যান্য ফসল। এসব জমির আমন ধান হেলে পড়ছে। যেসব ধানের ফুল এসেছে, সেগুলো ঝরে গেছে। সবজির মাঠে পানি উঠেছে। এছাড়া পানিতে ভেসে গেছে প্রায় এক হাজার মাছের ঘের।

যদিও প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম জাগো নিউজকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং সেভাবে প্রভাব ফেলেনি। প্রাথমিকভাবে যা দেখছি, তাতে বলা যায় সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এর থেকে বেশি ক্ষতির আশঙ্কা করেছিলাম।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাংয়ে মাটিতে নুয়ে পড়েছে রোপা আমন

অধিদপ্তরের সরেজমিন উইংয়ের তথ্যমতে, ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, ভোলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর। এসব জেলার বাইরে আরও ১১ জেলার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিক এ প্রতিবেদনের তথ্যমতে, ১৯ জেলায় ১৬ লাখ ৫০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এরমধ্যে ক্ষতির মুখে পড়েছে ৩৩ হাজার ৭০০ হেক্টর আমনের জমি।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী ব্রি'র কৃষি পরামর্শ

এসব জেলায় সবজি ও অন্যান্য ফসলের আবাদ হয়েছে ৪২ হাজার ৬১৮ হেক্টর। সিত্রাংয়ে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ২০০ হেক্টর। ১৯ জেলায় মোট আক্রান্ত জমির পরিমাণ ৫৮ হাজার ৯০০ হেক্টর।

এনএইচ/এএএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()