সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

ঘরেই বানান শাহি রেশমি বিফ স্ট্রোগানফ বিরিয়ানি

ঈদের আয়োজন কিংবা বিশেষ কোনো দিনের খাবারের তালিকায় বিরিয়ানি যেন অলিখিত নিয়ম। তবে পরিচিত স্বাদের বাইরে যদি একটু ভিন্ন ও রাজকীয় কিছু পরিবেশন করতে চান, তাহলে বানাতে পারেন শাহি রেশমি বিফ স্ট্রোগানফ বিরিয়ানি। নরম মসলায় মাখানো গরুর মাংস, ক্রিমি স্ট্রোগানফ সস আর সুগন্ধি বাসমতি চালের দারুণ মিশেলে তৈরি এই বির

লাইভস্টক

ঈদের আয়োজন কিংবা বিশেষ কোনো দিনের খাবারের তালিকায় বিরিয়ানি যেন অলিখিত নিয়ম। তবে পরিচিত স্বাদের বাইরে যদি একটু ভিন্ন ও রাজকীয় কিছু পরিবেশন করতে চান, তাহলে বানাতে পারেন শাহি রেশমি বিফ স্ট্রোগানফ বিরিয়ানি। নরম মসলায় মাখানো গরুর মাংস, ক্রিমি স্ট্রোগানফ সস আর সুগন্ধি বাসমতি চালের দারুণ মিশেলে তৈরি এই বিরিয়ানি স্বাদে যেমন সমৃদ্ধ, তেমনি দেখতেও লোভনীয়। রেস্তোরাঁর মতো এই বিশেষ পদটি চাইলে খুব সহজেই ঘরেই তৈরি করা সম্ভব। রইলো রেসিপি-

প্রথমেই গরুর মাংস পাতলা স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। এবার দই, আদা-রসুন, গোলমরিচ, গরমমসলা ও লবণ দিয়ে মাংস ভালোভাবে ম্যারিনেট করে রেস্টে রেখে দিন ১ ঘণ্টার জন্য। অন্যদিকে কড়াইয়ে ঘি দিয়ে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রাখুন। এরপর সেই ঘি'তে মাংস, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি ও মাশরুম দিন। মাংস সেদ্ধ হলে ক্রিম মিশিয়ে ঘন স্ট্রোগানফ গ্রেভি তৈরি করুন।

এরপর হাঁড়িতে স্তর করে এবার উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিন। প্রথমে চাল, এরপর মাংসের গ্রেভি দিন। এর ওপর পেঁয়াজ বেরেস্তা ও জাফরান দুধ দিয়ে দিন। এভাবে আবার আরেকটি স্তর করে চাল, মাংসের গ্রেভি, পেঁয়াজ বেরেস্তা, জাফরান দুধ দিন। ঢেকে অল্প আঁচে ৩০ মিনিট দম দিন। সবশেষে ওপরে ক্রিম ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু শাহি রেশমি বিফ স্ট্রোগানফ বিরিয়ানি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()