সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

গাছে গাছে আমের মুকুল, কুয়াশা নিয়ে শঙ্কায় বাগানিরা

রাজশাহীর বিভিন্ন অঞ্চলে আমগাছে দেখা দিয়েছে মুকুল। আগাম জাতের গাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। আর সব গাছে মুকুল আসতে সময় লাগবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। এখন পর্যন্ত তীব্র শীতে মুকুলের ক্ষতি না হলেও শঙ্কায় রয়েছেন কৃষকরা।

ফল

রাজশাহীর বিভিন্ন অঞ্চলে আমগাছে দেখা দিয়েছে মুকুল। আগাম জাতের গাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। আর সব গাছে মুকুল আসতে সময় লাগবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। এখন পর্যন্ত তীব্র শীতে মুকুলের ক্ষতি না হলেও শঙ্কায় রয়েছেন কৃষকরা।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় এবার ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এসব বাগান থেকে ২ লাখ ৬০ হাজার ১৬৪ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর রাজশাহীতে ১৯ হাজার ৫৭৮.৮ হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল। আর উৎপাদন হয়েছিল ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন আম। গত বছর আম বিক্রি করে এ অঞ্চলের চাষিদের আয় হয়েছিল ১৫২৮ কোটি ২ লাখ ৯৯ হাজার ৭৭০ টাকা।

সরেজমিনে দেখা যায়, রাজশাহীর বাঘা, চারঘাট ও নগরীর বেশ কিছু এলাকার অগ্রীম জাতের আমের গাছে মুকুল এসেছে। এসব গাছ ও মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে এখনও বেশিরভাগ আম বাগানে মুকুল ফুটে ওঠেনি।

রাজশাহীর বাঘা এলাকার চাষি আব্দুল মতিন জাগো নিউজকে বলেন, আগাম জাতের ৪টি গাছে মুকুল এসেছে। বাকি ১৮টি গাছে এখনও মুকুল আসেনি। আশা করছি দুই-এক সপ্তাহের মধ্যেই মুকুল চলে আসবে। এখন গাছের গোড়ার যত্ন নিচ্ছি।

রাজশাহীর পবা এলাকার চাষি শরিফুল ইসলাম বলেন, প্রতিবছরের মতো এবারও কাঁচা মিষ্টি ও আগাম জাতের গুটি আমের গাছে মুকুল এসেছে। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই সব গাছ মুকুলে ছেয়ে যাবে। তবে কুয়াশায় কিছু মুকুল নষ্ট হতে পরে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজদার হোসেন জাগো নিউজকে বলেন, আগাম কিছু জাতের গাছে মুকুল এসেছে। রাজশাহীতে এবার প্রায় ২০ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। বাকিগুলোতে পর্যায়ক্রমে চলে আসবে।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, রাজশাহীর কিছু বাগানে আমের মুকুল এসেছে। সব আমের মুকুল ফুটতে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময় লেগে যেতে পারে।

তিনি বলেন, ঘন কুয়াশা বা শৈত্যপ্রবাহ নামলে আগাম মুকুল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে মুকুল ফোটার সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক ও ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে। তাহলেই এই ক্ষতির সম্ভাবনা কমে যাবে।

সাখাওয়াত হোসেন/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()