সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস ৭ কিমি/ঘ

ভিটামিন ও খনিজের ঘাটতি মেটায় যেসব ফল

মানব শরীরের জন্য অন্যতম প্রয়োজনীয় উপাদান হচ্ছে ভিটামিন ও খনিজ। এ উপাদানগুলোর অভাব হলে তা আমাদের শরীরে পুষ্টির ঘাটতি সৃষ্টি করে।

মানব শরীরের জন্য অন্যতম প্রয়োজনীয় উপাদান হচ্ছে ভিটামিন ও খনিজ। এ উপাদানগুলোর অভাব হলে তা আমাদের শরীরে পুষ্টির ঘাটতি সৃষ্টি করে।

আমাদের সবারই উচিত স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হওয়ার আগেই সচেতন হওয়া। শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবারই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ও খনিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ দুটির ঘাটতি মেটাতে পারে হাতের কাছের কিছু ফল। আসুন জেনে নিই সেই সম্পর্কে—

১. কমলাকরোনা মহামারিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির দিকে। আর এর জন্য ভিটামিন 'সি' বেশি খাওয়ার কথা বলা হচ্ছে। আর এ কারণে কমলার জনপ্রিয়তা গত এক বছরে অনেক বৃদ্ধি পেয়েছে। কমলায় থাকা ভিটামিন 'সি' আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এ ছাড়া কমলা ভিটামিন 'সি' এবং ফোলেটের গুণাগুণে ভরপুর তা আমাদের জন্য দৈনিক পুষ্টির একটি নিখুঁত ঘাটতি মিটিয়ে দিতে পারে।

২. ডালিমডালিম হচ্ছে ভিটামিন সি, এ ও ই'তে ভরপুর। আর এ কারণে এটি আপনার শরীরে ভিটামিনের ঘাটতির অনেকটাই সরবরাহ করতে পারে। এ ছাড়া ডালিমের লাল দানার বীজ শরীরে আয়রনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। এর প্রতি ১০০ গ্রামে শূন্য দশমিক ৩ মিলিগ্রাম পর্যন্ত আয়রন থাকতে পারে। আর আয়রন সমৃদ্ধ এ ফলটি রক্তশূন্যতার বিরুদ্ধে লড়াই করতেও অনেক কার্যকরী।

৩. কলাকলা এতই পরিচিত একটি ফল যে, আমাদের দেশের যে কোনো জায়গায় কলা খুঁজে পেতে পারেন এবং এটি তাত্ক্ষণিকভাবে আপনার ক্ষুধা মেটাতে পারে। সুমিষ্ট এ ফলটিতে পটাশিয়াম, ভিটামিন 'বি' এবং ফোলেটের পরিমাণ বেশি থাকায় কলাকে সুপারফুড বলা হয়। আর এটি শরীরে রক্তের গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।

৪. আপেলপুষ্টিকর ফল হিসেবে আপেলের অনেক খ্যাতি রয়েছে। এ ফলটি আয়রনের অন্যতম একটি ভালো উৎস এবং এটি হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তুলতে অনেক কার্যকরী। এটি অ্যামিনিয়া রোগীদের জন্য অত্যন্ত উপকারী এবং এতে চিনির পরিমাণ কম থাকার কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী।

৫. স্ট্রবেরিযদিও আমাদের দেশে এই ফলটি তেমন বেশি প্রচলিত না, কিন্তু তার পরও এই ফলটি ভিটামিন ও খনিজের অনেক ভালো একটি উৎস। এখন আমাদের দেশেও অনেক চাষ করা হচ্ছে এ ফলটি। এটিতে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন 'সি' থাকে, যা আমাদের শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে অনেক কার্যকরী হিসেবে কাজ করে।

যুগান্তরসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)