সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ নভেম্বর ২০২৬
ঢাকা২৮°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৮%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

খালি পেটে খাওয়া যাবে না যেসব ফল

ফল স্বাস্থ্যকর খাবারের অন্যতম উৎস। এতে রয়েছে ভিটামিন, খনিজ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অনেকেই সকালে ঘুম থেকে উঠেই ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলেন। তবে সব ফল খালি পেটে খাওয়া সমান উপকারী নয়। কিছু ফল রয়েছে, যা খালি পেটে খেলে গ্যাস, অম্বল, পেটব্যথা বা হজম

ফল স্বাস্থ্যকর খাবারের অন্যতম উৎস। এতে রয়েছে ভিটামিন, খনিজ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অনেকেই সকালে ঘুম থেকে উঠেই ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলেন। তবে সব ফল খালি পেটে খাওয়া সমান উপকারী নয়। কিছু ফল রয়েছে, যা খালি পেটে খেলে গ্যাস, অম্বল, পেটব্যথা বা হজমের সমস্যার কারণ হতে পারে।

কমলা, মাল্টা, লেবু ও জাম্বুরার মতো সাইট্রাস ফলে প্রচুর ভিটামিন সি থাকলেও এগুলোতে প্রাকৃতিক অ্যাসিডের পরিমাণও বেশি। খালি পেটে এসব ফল খেলে অনেকের পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হতে পারে। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে বুকজ্বালা ও অস্বস্তি দেখা দিতে পারে।

আনারসে রয়েছে ব্রোমেলিন নামের একটি এনজাইম, যা হজমে সহায়তা করে। তবে খালি পেটে বেশি পরিমাণে আনারস খেলে পাকস্থলীতে জ্বালাপোড়া বা অস্বস্তি হতে পারে। সংবেদনশীল পাকস্থলীর মানুষদের জন্য এটি বিশেষভাবে প্রযোজ্য।

আপেলের অনেক গুণাগুণই আছে পেয়ারার মধ্যে। যেমন আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ইত্যাদি। তবে আপেল ও পেয়ারার অ্যান্টি-অক্সিডেন্ট ভিন্ন। পেয়ারায় লাইকোপেন ও কোয়ারকেটিন নামের পলিফেনল আছে, যা স্নায়ুতন্ত্রের জন্য উপকারী। এটি রক্তের কোলেস্টরলের মাত্রা কমায়। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং স্ট্রোকের ঝুঁকি কমে। পেয়ারায় প্রচুর ভিটামিন সি থাকায় দেহের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে।

তবে পেয়ারা পুষ্টিগুণে ভরপুর হলেও খালি পেটে কাঁচা বা শক্ত পেয়ারা খেলে অনেকের পেটে ব্যথা বা গ্যাসের সমস্যা হতে পারে। এতে থাকা উচ্চমাত্রার ফাইবার কিছু মানুষের জন্য সকালে হজমে চাপ সৃষ্টি করতে পারে।

নারিকেল স্বাস্থ্যকর চর্বি ও বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ। তবে এটি তুলনামূলকভাবে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার। অনেক পুষ্টিবিদের মতে, সকালে একেবারে খালি পেটে বেশি পরিমাণে নারিকেল বা নারিকেলযুক্ত খাবার খাওয়া সবার জন্য উপযোগী নাও হতে পারে। এতে কিছু মানুষের হজমে অস্বস্তি হতে পারে। তাই পরিমিত পরিমাণে এবং অন্য খাবারের সঙ্গে খাওয়াই ভালো।

কলা পুষ্টিকর ও শক্তিদায়ক ফল। এতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন বি৬ এবং প্রাকৃতিক শর্করা। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন, শুধু কলা খেয়ে সকাল শুরু করলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে পারে এবং কিছু সময় পর আবার কমে যেতে পারে। ফলে দ্রুত ক্ষুধা লাগতে পারে। তাই কলা খেলে এর সঙ্গে বাদাম, দই বা অন্য কোনো প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়া ভালো।

স্ট্রবেরি, রাস্পবেরি বা অন্যান্য টক বেরিজাতীয় ফলে প্রচুর পুষ্টি থাকলেও খালি পেটে বেশি খেলে সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে হজমের সমস্যা তৈরি হতে পারে। তাই এগুলো অন্য খাবারের সঙ্গে খাওয়াই ভালো।

তরমুজে প্রচুর পানি থাকলেও কিছু মানুষের ক্ষেত্রে একেবারে খালি পেটে বেশি পরিমাণে তরমুজ খেলে পেট ফাঁপা বা অস্বস্তি দেখা দিতে পারে। তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।

যাদের গ্যাস্ট্রিক, আলসার, অ্যাসিডিটি, আইবিএস বা সংবেদনশীল হজমতন্ত্র রয়েছে, তাদের খালি পেটে টক বা অ্যাসিডিক ফল খাওয়ার আগে সতর্ক হওয়া উচিত। কারণ একেকজনের শরীরের প্রতিক্রিয়া একেক রকম হতে পারে।

সকালে খালি পেটে কলা, পাকা পেঁপে, আপেল, নাশপাতি বা ভেজানো খেজুর তুলনামূলকভাবে বেশি নিরাপদ বলে বিবেচিত হয়। এগুলো সহজে হজম হয় এবং শরীরে ধীরে ধীরে শক্তি জোগায়।

ফল অবশ্যই স্বাস্থ্যকর, তবে সঠিক সময়ে এবং সঠিকভাবে খাওয়াও গুরুত্বপূর্ণ। তাই সকালে খালি পেটে ফল খাওয়ার আগে নিজের শরীরের প্রয়োজন ও সহনশীলতার বিষয়টি মাথায় রাখা উচিত।

সূত্র: মিডিয়াম, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে জায়গার সংকট, ১০০ কলা ৪০০ থেকে নেমে ২৫০ টাকায়ফল

জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে জায়গার সংকট, ১০০ কলা ৪০০ থেকে নেমে ২৫০ টাকায়

উত্তরাঞ্চলের বড় কলার হাট জয়পুরহাটের দুর্গাদহে প্রতিদিন ৩০-৩৫ ট্রাক কলা যায় দেশের নানা প্রান্তে, কিন্তু সংকীর্ণ জায়গা আর দরপতনে বিপাকে কৃষক ও ব্যবসায়ী।

নিউজবাংলা ২৪৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রাসায়নিকে পাকানো কলা চেনার ছয় লক্ষণ, তবে কোনোটিই একা নিশ্চিত প্রমাণ নয়ফল

রাসায়নিকে পাকানো কলা চেনার ছয় লক্ষণ, তবে কোনোটিই একা নিশ্চিত প্রমাণ নয়

খোসার রং, সবুজ বোঁটা, ভেতরের কাঁচা ভাব, গন্ধ আর একসঙ্গে পাকা, এসব দেখে কৃত্রিমভাবে পাকানো কলা সন্দেহ করা যায়; ক্যালসিয়াম কার্বাইডের মতো রাসায়নিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

ইত্তেফাক৯ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

ক্রেতা কম, ‘পানির দামে’ বিক্রি হচ্ছে কলা

ভোরে ভ্যানভর্তি কলার কাঁদি নিয়ে চাষিদের গাইবান্ধার পলাশবাড়ীর দক্ষিণ বন্দর হাটে ছুটে আসা ছিল একসময় নিত্যদৃশ্য। ক্রেতা-বিক্রেতা ও পাইকারদের পদচারণায় জমজমাট থাকতো হাট। অথচ পাইকারদের সেই চেনা ভিড় এখন আর নেই। বাইরের জেলার পাইকাররা আসা বন্ধ করে দেওয়ায় পানির দরে কলা বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা।

জাগো নিউজ ২৪৯ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

(০)