সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস ৭ কিমি/ঘ

রক্ত স্বল্পতা দূর করতে যেসব খাবার খাবেন

নারীদের মধ্যে রক্তস্বল্পতার সমস্যা প্রকট। রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের থেকে কমে গেলে সেটাই রক্তাল্পতা। পুরুষেরাও কম বেশি এ সমস্যায় আক্রান্ত হয়। শরীরে আ

নারীদের মধ্যে রক্তস্বল্পতার সমস্যা প্রকট। রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের থেকে কমে গেলে সেটাই রক্তাল্পতা। পুরুষেরাও কম বেশি এ সমস্যায় আক্রান্ত হয়। শরীরে আয়রনের অভাব থেকেই এ সমস্যা বাড়তে থাকে। এজন্য রক্তস্বলপ্তার সমস্যা দূর করতে শরীরে আয়রনের ভারসাম্য বজায় রাখা জরুরি। আর এজন্য দরকার পর্যাপ্ত আয়রন সমৃদ্ধ খাবার।ক্লান্তি বা দুর্বলতা হল রক্তাল্পতার প্রাথমিক লক্ষণ। এছাড়া শ্বাস প্রশ্বাসের স্বল্পতা, মাথা ঘোরা, মাথা ব্যথা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, গায়ের রঙ ফ্যাকাশে হয়ে যাওয়া, বুকে ব্যথাও রক্তাল্পতার উপসর্গ। এসব কোন লক্ষণ দেখা দিলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করে দেখা উচিত। স্বাভাবিকের চেয়ে কম হলে তখন খাবার দাবারের তালিকায় পরিবর্তন আনতে হবে।

মাছ, মাংস, পালং শাক, বিট, মটরের মতো আয়রন সমৃদ্ধ খাবার শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে।

যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম, চিকিৎসকরা প্রায়ই তাদের বিটের রস পান করার পরামর্শ দেন। এতে রয়েছে ফোলেট, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, আয়রন, বেটাইন এবং ভিটামিন সি-সহ বিভিন্ন পুষ্টি উপাদান। বিটরুটের জুস পান করলে হলে লিভার থেকে বিষাক্ত পদার্থগুলি বের হয়ে যায়।

তৈরির পদ্ধতি-বিটরুট এর রস তৈরি করতে ২টি মাঝারি বিট, ১টি শসা এবং ১ইঞ্চি আদা পাতলা টুকরো করে কেটে নিন। প্রথমে লেবুর হলুদ খোসা কেটে নিন। টুকরো টুকরো করে কেটে রেখে দিন। লেবুর বীজগুলো ফেলে দিন। এবার এটিকে জুসারে রেখে ফিল্টার করে পান করুন।

রক্তস্বল্পতার জন্য শাক সবচেয়ে ভালো প্রতিকার। এতে আয়রনের পাশাপাশি ভিটামিন বি টুয়েলভ, ফলিক অ্যাসিড-এর মত পুষ্টি রয়েছে। আধা কাপ পালং শাকে প্রায় ৩৫ শতাংশ আয়রন এবং ৩৩ শতাংশ ফলিক অ্যাসিড রয়েছে। এ ছাড়া আপনি এক গ্লাস পালং শাক এর রসে দুই চামচ মধু মিশিয়ে প্রতিদিন একবার পান করতে পারেন।

তৈরির পদ্ধতি- ১ কাপ সুক্ষ্ম করে কাটা পুদিনা এবং আধ কাপ পানি ২ কাপ মোটা করে কাটা পালং শাক কেটে রেখে দিন। এর পর দুটো একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। ভালো করে মিশে গেলে ছেঁকে নিন। স্বাদ বাড়াতে চাইলে এতে ১ টেবিল চামচ লেবুর রস এবং ১চা চামচ জিরে গুঁড়া যোগ করতে পারেন। আপনি চাইলে এতে বরফ কিউবও যোগ করতে পারেন।

রক্তস্বল্পতা দূর করার জন্য ডালিম বা বেদানর রস অন্যতম উপাদান। এক কাপ ডালিমের রসে এক চামচের চার ভাগের এক ভাগ দারুচিনি গুঁড়ো এবং দুই চা চামচ মধু মিশিয়ে নিন। প্রতিদিন ব্রেকফাস্টে সঙ্গে এই মিশ্রণটি গ্রহণ করুন। আরেকটি বিকল্প হল এক গ্লাস গরম দুধে দু'চামচ শুকনো ডালিমের বীজের গুঁড়ো মিশিয়ে দিনে একবার বা দু'বার পান করলেও উপকার মিলবে।

ভেজিটেবল মিক্স স্যুপ হল বিভিন্ন রকমের সবজির মিশ্রণ। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, আয়রন, ভিটামিন সি এবং ফাইবার পাওয়া যায়। আয়রন সমৃদ্ধ এই রস পান করতে খুবই সুস্বাদু।

১ কাপ কলা, ১ কাপ কাটা লাউ, ১/৪ কাপ আমলা এবং এক টেবিল চামচ মধু, দু'কাপ ঠান্ডা পানি মিশিয়ে মিক্সারে ব্লেন্ড করুন। সম্পূর্ণ ব্লেন্ড হয়ে গেলে এটি ছেঁকে নিয়ে পরিবেশন করুন।

এছাড়া রেড মিট,ডিম,মাংসের কলিজা হিমোগ্লোবিনের ভালো উৎস।

কালের কণ্ঠসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

এলপিজির দামে চাপ, জেলায় জেলায় লাকড়ির চুলায় ফিরছে পরিবারদৈনন্দিন

এলপিজির দামে চাপ, জেলায় জেলায় লাকড়ির চুলায় ফিরছে পরিবার

বিইআরসি নভেম্বরে ১২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা ঠিক করলেও খুচরায় তা বিকোচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়; খরচ সামলাতে অনেকে কাঠ পোড়াচ্ছেন।

সমকাল১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

ফ্রিজের মাছ স্বাদহীন লাগছে, স্বাদ ফেরাতে রান্নার আগে যা করবেন

বাজার থেকে টাটকা মাছ কিনে রান্না করলে যে স্বাদ পাওয়া যায়, ফ্রিজে দিনের পর দিন রাখা মাছের ক্ষেত্রে তা অনেক সময় মেলে না। কখনো মাছ হয়ে যায় অতিরিক্ত নরম, কখনো রান্নার পরও থেকে যায় হিমায়িত গন্ধ। ফলে ভালো মসলা দিয়েও মনমতো স্বাদ পাওয়া যায় না।

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের খাবারে খরচ সামান্য কম, তবু বাজারের দাম চড়াদৈনন্দিন

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের খাবারে খরচ সামান্য কম, তবু বাজারের দাম চড়া

২০২৬ সালে থ্যাংকসগিভিংয়ের কিছু খাবারের দাম কমেছে, ১০ জনের খাবারের খরচ ধরা হয়েছে ৭৮.৯৩ ডলার; তবে ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের এক অর্থনীতিবিদ বলছেন, দাম এখনো মহামারির আগের চেয়ে অনেক বেশি।

Farms.com১৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)