সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস ৯ কিমি/ঘ

সব নিষেধাজ্ঞা ওঠার পর হারামাইনে প্রথম জুমা

করোনার কারণে দেড় বছরের বেশি সময় ধরে পুরোপুরি বন্ধ ও বিভিন্ন নিষেধাজ্ঞার আওতায় ছিল মক্কার মসজিদ আল হারাম এবং মদিনার মসজিদে নববি। তবে সম্প্রতি পবিত্র দুই মসজিদে নামাজ আদায় ও পরিদ

করোনার কারণে দেড় বছরের বেশি সময় ধরে পুরোপুরি বন্ধ ও বিভিন্ন নিষেধাজ্ঞার আওতায় ছিল মক্কার মসজিদ আল হারাম এবং মদিনার মসজিদে নববি। তবে সম্প্রতি পবিত্র দুই মসজিদে নামাজ আদায় ও পরিদর্শনের ক্ষেত্রে সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এরপরই প্রথম জুমায় হাজার হাজার মুসল্লি অংশ নেন।

মহামারি শুরুর পর ২০২০ সালের মার্চ মাসে মুসল্লিদের জন্য বন্ধ করে দেয়া হয় হারামাইনের দরজা। এরপর করোনা প্রকোপ কমলে কিছু বিধিনিষেধ তুলে এবং স্বাস্থ্যবিধি মেনে পুনরায় নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য খুলে দেয়া হয়। এরপর সম্প্রতি সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।মক্কার দীর্ঘদিনের বাসিন্দা ও বেসরকারি খাতের কর্মী আব্দুল্লাহ মাহদি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এটি সৃষ্টিকর্তার রহমত। মসজিদের পথে আবার চলতে পারছি এবং মানুষে পরিপূর্ণ কাবা প্রাঙ্গণ। যদিও মুসল্লি ও দর্শনার্থীদের মাস্ক পরে থাকতে হবে। তবে এটি কোনো ব্যাপার না। কাবা আবার মুসল্লিদের পদচারণয় উজ্জীবিত হয়ে উঠেছে।

গত সপ্তাহের শনিবার সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় হারামাইনসহ দেশের বিভিন্ন এলাকার ওপর থাকা করোনাকালীন নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয়। মাস্ক পরা ও টিকা নেয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকলেও বাকি সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। সব মুসল্লিদের জন্য খুলে দেয়া হয় হারামাইনের দরজা।

বাংলাদেশ প্রতিদিনসূত্র

ইসলাম

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ইসলাম

কোরআন বুঝতে কেন হাদিস অপরিহার্য

নামাজ, রোজা, জাকাত আর হজের বিস্তারিত নিয়ম কোরআনে নয়, মহানবী (সা.)-এর সুন্নাহয়; আয়াতের প্রেক্ষাপট বুঝতেও হাদিস লাগে, তাই কোরআনকে তাত্ত্বিক রূপ আর হাদিসকে তার প্রয়োগিক ব্যাখ্যা বলা হয়।

সারাবাংলা১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)