সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস ৭ কিমি/ঘ

অতিরিক্ত ঘাম হতে পারে রোগের উপসর্গ

চারদিকে ভ্যাপসা গরম। বৃষ্টি হলেও গরমভাব তেমন কমছে না। এই অতিরিক্ত ঘাম হওয়াটা অস্বস্তিকর ব্যাপার। বাইরে বের হওয়ার পর কাপড়-চোপড় ভিজে একাকার। আপাতদৃষ্টিতে এ সমস্যাটিকে বিরক্তিকর ম

চারদিকে ভ্যাপসা গরম। বৃষ্টি হলেও গরমভাব তেমন কমছে না। এই অতিরিক্ত ঘাম হওয়াটা অস্বস্তিকর ব্যাপার। বাইরে বের হওয়ার পর কাপড়-চোপড় ভিজে একাকার। আপাতদৃষ্টিতে এ সমস্যাটিকে বিরক্তিকর মনে হলেও এই ঘামের মাধ্যমে তাপ ছেড়ে দেওয়ার প্রক্রিয়াটি আপনার শরীরকে ভয়ংকর তাপমাত্রার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করছে।

আসলে লোমকূপের গোড়ায় লুকিয়ে থাকা ঘর্মগ্রন্থি আমাদের দেহের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করার কাজটি গোপনে করে যাচ্ছে। এ ছাড়া শারীরিক পরিশ্রম ও ব্যায়াম, জ্বর, ব্যথা বা দুশ্চিন্তায় দেহের সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র উজ্জীবিত হওয়ার মাধ্যমে প্রচুর ঘাম সৃষ্টি করে। এসবই স্বাভাবিক শারীরবৃত্তিক ঘটনা। তবে হঠাৎ অতিরিক্ত ঘেমে যাওয়া কোনো সমস্যা বা রোগের উপসর্গও হতে পারে।

নারীরা গর্ভাবস্থায় বেশি ঘামেন। মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর নারীরা হঠাৎ গরমে অস্থির হন, ঘাম হয়, সঙ্গে বুক ধড়ফড়ও করতে পারে। এই বিশেষ সমস্যার নাম হট ফ্লাশ। এমনিতে সেরে না গেলেও এর জন্য হরমোন থেরাপি লাগতে পারে। থাইরয়েড বা গ্রোথ হরমোনজনিত জটিলতায় অনেক ঘাম হতে পারে। রাতে ঘাম হয় যক্ষ্ণা রোগীদেরও। কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ঘাম হতে পারে।

ডায়াবেটিক রোগী যারা ওষুধ খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, তাদের রক্তের শর্করা হঠাৎ কমে গেলে ঘামতে পারেন। সঙ্গে বুক ধড়ফড় করা, অস্থির লাগা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা বা অসংলগ্ন কথা বলতে পারেন। এটি একটি বিপদসংকেত। সঙ্গে সঙ্গে চিনির শরবত বা মিষ্টি কিছু খেয়ে নিলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।

ঘামের সঙ্গে বুকে চাপ বা ব্যথা হার্ট অ্যাটাকেরও লক্ষণ হতে পারে। রাতে অতিরিক্ত ঘাম হচ্ছে কিনা, কেবল এক পাশে বেশি হচ্ছে কিনা। বুকে ব্যথা, বুক ধড়ফড়ানি, কাশি, জ্বর বা অন্যান্য উপসর্গ আছে কিনা। ডায়াবেটিক রোগী হলে খেতে অনেক দেরি হয়ে গেছে কিনা।

শিশুদের কাশি-সর্দি থাকাকালে মাথা ঘেমে গেলে এবং তার সঙ্গে শ্বাস-প্রশ্বাসের হার বেড়ে গেলে তা হার্ট ফেইলুরের অশনিসংকেত বহন করতে পারে। বড়দেরও মাথা ঘামার সঙ্গে বুকে ব্যথা, ব্যথা ঘাড় বা হাতে নেমে যাওয়াও ভালো লক্ষণ নয়। এ ক্ষেত্রে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

সমকালসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

এলপিজির দামে চাপ, জেলায় জেলায় লাকড়ির চুলায় ফিরছে পরিবারদৈনন্দিন

এলপিজির দামে চাপ, জেলায় জেলায় লাকড়ির চুলায় ফিরছে পরিবার

বিইআরসি নভেম্বরে ১২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা ঠিক করলেও খুচরায় তা বিকোচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়; খরচ সামলাতে অনেকে কাঠ পোড়াচ্ছেন।

সমকাল১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

ফ্রিজের মাছ স্বাদহীন লাগছে, স্বাদ ফেরাতে রান্নার আগে যা করবেন

বাজার থেকে টাটকা মাছ কিনে রান্না করলে যে স্বাদ পাওয়া যায়, ফ্রিজে দিনের পর দিন রাখা মাছের ক্ষেত্রে তা অনেক সময় মেলে না। কখনো মাছ হয়ে যায় অতিরিক্ত নরম, কখনো রান্নার পরও থেকে যায় হিমায়িত গন্ধ। ফলে ভালো মসলা দিয়েও মনমতো স্বাদ পাওয়া যায় না।

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের খাবারে খরচ সামান্য কম, তবু বাজারের দাম চড়াদৈনন্দিন

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের খাবারে খরচ সামান্য কম, তবু বাজারের দাম চড়া

২০২৬ সালে থ্যাংকসগিভিংয়ের কিছু খাবারের দাম কমেছে, ১০ জনের খাবারের খরচ ধরা হয়েছে ৭৮.৯৩ ডলার; তবে ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের এক অর্থনীতিবিদ বলছেন, দাম এখনো মহামারির আগের চেয়ে অনেক বেশি।

Farms.com১৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)