সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ২৩ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৮%বাতাস ৬ কিমি/ঘ

ইলেকট্রিক কেটলিতে পানি গরম করা ছাড়াও যেসব খাবার রান্না করতে পারেন

গ্যাস ফুরিয়ে গেলে ইলেকট্রিক কেটলির গরম পানিতে চা-কফি, ইনস্ট্যান্ট নুডলস, পাস্তাসহ কিছু চটজলদি খাবার তৈরি করা যায়; তবে কেটলিতে সরাসরি দুধ ফোটানো বা মসলা দিয়ে রান্না ঠিক নয়।

সকালে ঘুম থেকে উঠেই রান্নার প্রস্তুতি, অথচ হঠাৎ দেখা গেল গ্যাস শেষ! এমন পরিস্থিতিতে মাথায় হাত দিয়ে বসার দরকার নেই। বাড়িতে যদি একটি ইলেকট্রিক কেটলি থাকে, তা হলে সাময়িকভাবে অনেকটাই সামলে নিতে পারবেন।

শুধু পানি গরম তৈরির কাজেই নয়, এই ছোট যন্ত্রটির সাহায্যে বানিয়ে ফেলা যায় বেশ কিছু চটজলদি খাবারও। বিশেষ করে ব্যস্ত সময়ে, হঠাৎ ক্ষুধা পেলে কিংবা বাড়িতে গ্যাস না থাকলে ইলেকট্রিক কেটলি হতে পারে বেশ কাজের। জেনে নিন, কী কী তৈরি করতে পারবেন এতে।

চা ও কফি

সকালের শুরুতে এক কাপ গরম চা বা কফি না হলে অনেকেরই দিন শুরু হয় না। ইলেকট্রিক কেটলিতে পানি গরম করে সহজেই তৈরি করতে পারেন ব্ল্যাক টি, গ্রিন টি কিংবা হার্বাল টি। চাইলে আলাদা পাত্রে গরম দুধ নিয়ে তাতে চা বা কফি মিশিয়েও নিতে পারেন। তবে সাধারণ পানির কেটলিতে সরাসরি দুধ ফোটানো ঠিক নয়। এতে দুধ উপচে পড়তে পারে এবং কেটলির হিটিং এলিমেন্ট নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

ইনস্ট্যান্ট নুডলস

হঠাৎ ক্ষুধা পেলে ইনস্ট্যান্ট নুডলস হতে পারে সহজ সমাধান। কেটলিতে পানি গরম করে তা একটি তাপসহনশীল পাত্রে নুডলসের ওপর ঢেলে দিন। এবার মসলা মিশিয়ে কয়েক মিনিট ঢেকে রাখুন । নুডলস নরম হয়ে এলেই তৈরি। তবে কেটলির ভেতরে সরাসরি নুডলস বা মসলা দিয়ে রান্না করবেন না, যদি না যন্ত্রটি সে ভাবে ব্যবহারের উপযোগী হয়।

কর্ন দিয়ে পাস্তা

পাস্তা খেতে ইচ্ছা করলে কেটলির গরম পানিও কাজে লাগাতে পারেন। প্রথমে আলাদা পাত্রে গরম পানি নিয়ে তাতে পাস্তা সিদ্ধ করে নিন। অন্য একটি পাত্রে মাখন, আগে থেকে সিদ্ধ করা কর্ন, সামান্য লবণ, চিলি ফ্লেক্স মিশিয়ে নিন। এর সঙ্গে সিদ্ধ পাস্তা যোগ করে ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি হবে খাবার।

ডিমের ঝুরি ভাজা

সকালের খাবারে ডিমের পদ হলে মন্দ হয় না। কেটলিতে পানি গরম করে নেওয়ার পর আলাদা একটি ইলেকট্রিক কুকিং পাত্রে বা উপযুক্ত রান্নার যন্ত্রে মাখন গলিয়ে নিন। তাতে কাঁচালঙ্কা, জিরা ও পেঁয়াজ কুচি দিয়ে নাড়ুন। পেঁয়াজ নরম হলে ডিম ফাটিয়ে দিয়ে সামান্য লবণ মিশিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। ডিম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।

গরম স্যুপ

শীতের সন্ধ্যায় এক বাটি গরম স্যুপের জবাব নেই। ইলেকট্রিক কেটলিতে পানি গরম করে একটি পাত্রে ইনস্ট্যান্ট স্যুপের পাউডার নিন। তার সঙ্গে ফুটন্ত পানি মিশিয়ে ভালো করে নাড়ুন। কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে গরম স্যুপ। চাইলে আগে থেকে সেদ্ধ করা ভুট্টা বা সবজি মিশিয়ে স্বাদ বাড়াতে পারেন।

আলু ও ডিম সিদ্ধ

আলু ও ডিম সেদ্ধ করতেও কাজে লাগতে পারে ইলেকট্রিক কেটলি। তবে কেটলির নির্দেশিকায় সরাসরি খাবার সেদ্ধ করার অনুমতি থাকলেই কেবল এই পদ্ধতি ব্যবহার করবেন। সাধারণ কেটলিতে আলু দিয়ে সেদ্ধ করার চেষ্টা না করে কেটলির গরম পানি আলাদা পাত্রে ঢেলে তাতে আলু সেদ্ধ করাই নিরাপদ। ছোট টুকরো করে কাটলে দ্রুত সিদ্ধ হবে।

সব ইলেকট্রিক কেটলি রান্নার কাজে ব্যবহারের উপযোগী নয়। সাধারণ কেটলিতে দুধ, তেল, মসলা, পাস্তা বা ভাত সরাসরি রান্না করলে যন্ত্র নষ্ট হতে পারে, এমনকি বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকিও থাকে। তাই কেটলির নির্দেশিকা মেনে চলুন এবং সম্ভব হলে গরম পানি আলাদা পাত্রে ব্যবহার করুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, নিউজ এইটটিন

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

ব্যস্ত সকালের দুই নাস্তা: ডিম-সবজি ব্রেড টোস্ট আর সুজি-সবজির উপমারান্নাবান্না

ব্যস্ত সকালের দুই নাস্তা: ডিম-সবজি ব্রেড টোস্ট আর সুজি-সবজির উপমা

ঘরের সাধারণ উপকরণে অল্প সময়ে তৈরি করা যায় ডিম-সবজি ব্রেড টোস্ট আর গাজর-মটরশুঁটি দিয়ে সুজির নরম উপমা; উপকরণের মাপ ও ধাপ জেনে নিন।

বাংলা নিউজ ২৪২৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পালংশাকে ২৬০ মিলিগ্রাম ক্যালসিয়াম, শরীর পায় মাত্র ১৩স্বাস্থ্য

পালংশাকে ২৬০ মিলিগ্রাম ক্যালসিয়াম, শরীর পায় মাত্র ১৩

রান্না করা এক কাপ পালংশাকে প্রায় ২৬০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকলেও অক্সালেটের কারণে শরীরের কাজে আসে মাত্র ১৩ মিলিগ্রামের মতো; তাই ক্যালসিয়ামের জন্য অন্য উৎসের পরামর্শ পুষ্টিবিদ ও যুক্তরাজ্যের এনএইচএসের।

প্রথম আলো২৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
দুবার বেক করা ইতালির রুটি ফ্রিজেল, ঘরে বানানোর নিয়মরান্নাবান্না

দুবার বেক করা ইতালির রুটি ফ্রিজেল, ঘরে বানানোর নিয়ম

দক্ষিণ ইতালির পুলিয়ার রিং আকৃতির ফ্রিজেল দুবার বেক করায় শুকিয়ে কয়েক মাস ভালো থাকে; নাবিকদের এই রুটির ইতিহাস, খাওয়ার কায়দা আর ঘরে আটা-ময়দায় বানানোর ধাপ।

আজকের পত্রিকা২২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)