সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

এখনো জমে ওঠেনি নাটোরের পশুহাট

ঈদুল আজহার আর মাত্র ৯ দিন বাকি। তবে এখনো জমে ওঠেনি উত্তরাঞ্চলের সর্ববৃহৎ পশুহাট নাটোরের তেবাড়িয়া হাট। রোববারও (১৮ জুন) হাটে পশু আমদানি কম দেখা গেছে। ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত হাসিলের চেয়ে ইচ্ছামতো টাকা আদায় করা হচ্ছে।

লাইভস্টক

ঈদুল আজহার আর মাত্র ৯ দিন বাকি। তবে এখনো জমে ওঠেনি উত্তরাঞ্চলের সর্ববৃহৎ পশুহাট নাটোরের তেবাড়িয়া হাট। রোববারও (১৮ জুন) হাটে পশু আমদানি কম দেখা গেছে। ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত হাসিলের চেয়ে ইচ্ছামতো টাকা আদায় করা হচ্ছে।

নাটোরের তেবারিয়া হাট ঘুরে দেখা যায়, সেখানে গরু, ছাগল, ভেড়া ও মহিষ নিয়ে এসেছেন বিক্রেতারা। তবে পশু আমদানি কম। এজন্য বেচাকেনাও কম। ক্রেতারা বলছেন হাটে পশুর দাম বেশি। তবে বিক্রেতারা বলছেন, ক্রেতারা যে দাম বলছেন তাতে তাদের পোষাবে না।

হাটে পাঁচটি গরু নিয়ে এসেছেন মো. শরিফ। তবে একটি গরুও বিক্রি করতে পারেননি। ক্রেতারা ৮০-৯০ হাজার টাকা দাম বলছেন। কিন্তু ওই দামে তিনি কিনতেও পারেননি বলে জানান।

পাশে রইচ নামের একজন জানান, তিনি বাড়িতেই কোরবানির জন্য কয়েকটি গরু মোটাতাজ করেছেন। গরু লালন-পালনে যে পরিমাণ খরচ করেছেন তাতে ক্রেতারা যা দাম বলছেন তাতে তার লোকসান হবে।

ছাগলের হাট ঘুরে দেখা যায়, কিছু ছাগল ১৫-১৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কিছু বিক্রি হয়েছে তারও কম দামে। তবে বড় ছাগল বিক্রি হয়নি একটিও।

ছাগল ব্যবসায়ী আনিসুল ইসলাম বলেন, তিনি ২০-২৭ হাজার টাকা করে কয়েকটি ছাগল কিনে হাটে নিয়ে এসেছিলেন। সঙ্গে রয়েছে পরিবহন ব্যয়। ক্রেতারা যে দাম বলছেন তাতে তার লোকসান হবে।

মির্জ্জা আনাস নামের একজন ক্রেতা জাগো নিউজকে বলেন, 'গরুর সাইজের তুলনায় দাম একটু বেশিই মনে হচ্ছে। এজন্য আরও কয়েকটি হাট দেখবো।'

এদিকে ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত টাকার চেয়ে হাসিল বাবদ বেশি টাকা নেওয়া হচ্ছে। ক্রেতার কাছ থেকে ৬০০ ও বিক্রেতার কাছ থেকে ১০০ টাকা নেওয়ার পরিবর্তে ইচ্ছামাফিক হাসিল আদায় করা হচ্ছে।

৬২ হাজার টাকা দিয়ে একটি ছোট সাইজের গরুর ক্রেতা জানান, তাকে এক হাজার টাকা এবং বিক্রেতাকে ২০০ টাকা হাসিল দিতে হয়েছে। এটা অনেক বেশি।

অন্যান্য গরু ও ছাগল ব্যবসায়ী একই অভিযোগ করে বলেন, হাসিল বাবদ প্রায় দ্বিগুণ টাকা আদায় করা হচ্ছে। এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তবে হাটের ইজারাদার মোহাম্মাদ টিপু বলেন, হাসিল বেশি নেওয়ার অভিযোগ সঠিক নয়। তারা গরুপ্রতি ৮০০ টাকা করে হাসিল নিচ্ছেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা বলেন, পশুহাটে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। মেশিন নিয়ে জালনোট শনাক্তের ব্যবস্থা করা হয়েছে। কোনো পশু অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()