সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৫ নভেম্বর ২০২৬
ঢাকা১৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৬ কিমি/ঘ

দিনাজপুরের মাটিতে ফলছে সুস্বাদু কমলা

সুগন্ধি ধান ও বেদানা লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরে এবার বাণিজ্যিকভাবে কমলা চাষ করে সাফল্য পেয়েছেন সাদাত হোসেন শাকিল নামের এক তরুণ। বিরল উপজেলার এই কৃষি উদ্যোক্তার বাগানে রয়েছে চায়না ও দার্জিলিং জাতের ২০০টি গাছ। এসব গাছ থেকে সব খরচ বাদে বছরে আয় করেছেন সাত লাখ টাকা। পাশাপাশি একই বাগানে চাষ করেছেন লট

সুগন্ধি ধান ও বেদানা লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরে এবার বাণিজ্যিকভাবে কমলা চাষ করে সাফল্য পেয়েছেন সাদাত হোসেন শাকিল নামের এক তরুণ। বিরল উপজেলার এই কৃষি উদ্যোক্তার বাগানে রয়েছে চায়না ও দার্জিলিং জাতের ২০০টি গাছ। এসব গাছ থেকে সব খরচ বাদে বছরে আয় করেছেন সাত লাখ টাকা। পাশাপাশি একই বাগানে চাষ করেছেন লটকন।

দিনাজপুরের বিরল উপজেলার ৬ নম্বর ভাণ্ডারা ইউনিয়নের রামপুর মোল্লাপাড়ায় গড়ে উঠেছে ব্যতিক্রমী এই কমলার বাগান। বাগানটির মালিক সাদাত হোসেন শাকিল। পাঁচ বছর আগে মাত্র ৫০ হাজার টাকায় ২০০টি কমলার চারা কিনে বাগান তৈরির উদ্যোগ নেন তিনি। যশোর থেকে সংগ্রহ করেন চারা। ইউটিউবের ভিডিও দেখে শুরু করেন বাগান তৈরির কাজ। বাগান তৈরির এক বছর পর থেকেই গাছে ফল আসতে শুরু করে।

খোঁজ নিয়ে জানা গেছে, তরুণ উদ্যোক্তা শাকিল ডিগ্রি পাস করে চাকরির পেছনে ছোটেননি। কৃষিকেই জীবিকার অবলম্বন হিসেবে বেছে নেন। ফলে পাঁচ বছর আগে ২০২২ সালে পৈতৃক সূত্রে পাওয়া এক একর জমিতে চায়না ও দার্জিলিং জাতের কমলার চাষ শুরু করেন। তার সেই স্বপ্নের বাগানে এখন শোভা পাচ্ছে ২০০টি কমলার গাছ।

'বিরল উপজেলার মাটিতে এত সুন্দর কমলার বাগান হবে, তা আগে ভাবিনি। গাছভর্তি কমলা দেখে সত্যিই ভালো লাগছে। আমাদের জেলার জিআই পণ্য সুগন্ধি ধান ও বেদানা লিচুর পাশাপাশি কমলা চাষেরও যে সম্ভাবনা রয়েছে, এই বাগান তার প্রমাণ'

২০২৩ সাল থেকেই প্রতি বছর বাগান থেকে কমপক্ষে ২০০ মণ করে কমলা উৎপাদন করছেন তিনি। বর্তমানে প্রতিকেজি কমলা বিক্রি করছেন ১৫০ টাকা দরে।

বাগানে শুধু কমলা নয়, একই জমিতে আড়াআড়ি পদ্ধতিতে লটকন চাষের উদ্যোগও নিয়েছেন শাকিল। এতে একই জমি থেকে একাধিক ফল উৎপাদনের সুযোগ তৈরি হয়েছে। বাগানটির পরিচর্যা ও বিভিন্ন কাজে নিয়মিত পাঁচজন শ্রমিক কাজ করেন।

কমলা বাগান দেখতে আসা মিতা আক্তার জাগো নিউজকে বলেন, ‌'বিরল উপজেলার মাটিতে এত সুন্দর কমলার বাগান হবে, তা আগে ভাবিনি। গাছভর্তি কমলা দেখে সত্যিই ভালো লাগছে। আমাদের জেলার জিআই পণ্য সুগন্ধি ধান ও বেদানা লিচুর পাশাপাশি কমলা চাষেরও যে সম্ভাবনা রয়েছে, এই বাগান তার প্রমাণ।'

রুমানা পারভীন নামের আরেকজন বলেন, 'এতদিন জানতাম কমলা শুধু পাহাড়ি এলাকায় ভালো হয়। কিন্তু দিনাজপুরে এমন ফলন দেখে নতুন করে আশাবাদী হচ্ছি।'

'তরুণ উদ্যোক্তা শাকিল ডিগ্রি পাস করে চাকরির পেছনে ছোটেননি। কৃষিকেই জীবিকার অবলম্বন হিসেবে বেছে নেন। ফলে পাঁচ বছর আগে ২০২২ সালে পৈতৃক সূত্রে পাওয়া এক একর জমিতে চায়না ও দার্জিলিং জাতের কমলার চাষ শুরু করেন। তার সেই স্বপ্নের বাগানে এখন শোভা পাচ্ছে ২০০টি কমলার গাছ'

স্থানীয় কৃষক আশিষ রহমান বলেন, 'বাগানটি ঘুরে দেখলাম। গাছের বৃদ্ধি ও ফলন বেশ ভালো। কীভাবে পরিচর্যা করতে হয়, তা জানার চেষ্টা করছি। ভবিষ্যতে আমিও এ ধরনের বাগান করার পরিকল্পনা করছি।'

পেশায় একজন কমলার পাইকারি ব্যবসায়ী আইযুব আলী। চার বছর ধরে শাকিলের বাগান থেকে কমলা কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠান। তিনি জাগো নিউজকে বলেন, 'যারা বলেন দিনাজপুরের কমলা টক, তারা সঠিক বলেন না। দিনাজপুরের কমলা স্বাদে-গন্ধে-মিষ্টিতে অতুলনীয়।'

আলাপকালে তরুণ উদ্যোক্তা শাকিল হোসেন সাদাত বলেন, 'আমার এক বন্ধুর মাধ্যমে কমলা চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। পরে নিজেই বাগান করার সিদ্ধান্ত নিই। যশোর থেকে চারা সংগ্রহ করে পাঁচ বছর আগে বাগানটি গড়ে তুলি। ইউটিউব দেখে পরিচর্যা শুরু করি। শুরুতে কিছুটা সংশয় থাকলেও এখন ভালো ফলন পাচ্ছি।'

তিনি বলেন, 'এক একর জমিতে ২০০টি কমলা গাছ রয়েছে। বাগানে চায়না ও দার্জিলিং জাতের কমলার চাষ করছি। বছরে প্রায় ২০০ মণ কমলা উৎপাদিত হয়। ফলন ভালো হওয়ায় এখন বাণিজ্যিকভাবে কমলা বিক্রি করতে পারছি।'

শাকিল হোসেন আরও বলেন, 'কমলা বাগানে আড়াআড়িভাবে লটকনের গাছ লাগিয়েছি। আশা করছি, আগামী বছর থেকে গাছে লটকন ধরবে।'

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, তরুণ উদ্যোক্তা শাকিল একই জমিতে পরিকল্পিতভাবে স্তরে স্তরে তিন ধরনের ফলের আবাদ করেছেন। তার এই উদ্যোগ বেশ সম্ভাবনাময়। এরই মধ্যে তিনি বাগান থেকে ভালো লাভ পাচ্ছেন। তার সফলতা দেখে এলাকার বেকার যুবকরাও কৃষিতে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাবেন।

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

স্বাস্থ্য

রক্তে শর্করা নিয়ন্ত্রণে কোনটি ভালো-আস্ত ফল নাকি ফলের রস?

রক্তে শর্করা নিয়ন্ত্রণে ফল ও ফলের রস খাওয়ার প্রভাব নিয়ে অনেকেরই উদ্বেগ রয়েছে। আস্ত ফল ও ১০০ শতাংশ ফলের রসে ভিটামিন, খনিজ এবং উদ্ভিজ্জ উপাদান থাকে। তবে রক্তে শর্করার ওপর এ দুটির প্রভাব এক নয়। এর একটি কারণ হলো, দুটির আঁশের পরিমাণে পার্থক্য।

জাগো নিউজ ২৪২৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
৫০ শতকে টপলেডি পেঁপে, সাড়ে ৪ লাখ টাকা আয় দিনাজপুরের খালেকেরফল

৫০ শতকে টপলেডি পেঁপে, সাড়ে ৪ লাখ টাকা আয় দিনাজপুরের খালেকের

দিনাজপুরের নবাবগঞ্জের কামালপুর গ্রামের আব্দুল খালেক ৫০ শতক জমিতে ৫৭০টি টপলেডি পেঁপেগাছ লাগিয়ে সাড়ে ৪ লাখ টাকার পেঁপে বিক্রি করেছেন, এ মৌসুমে আশা ৭-৮ লাখ টাকার।

কৃষি সময়২৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
দক্ষিণ আফ্রিকায় বড়দিনের আগে টমেটো-গাজরের দামে ধস, চাপে চাষিরাবাজার ব্যবস্থাপনা

দক্ষিণ আফ্রিকায় বড়দিনের আগে টমেটো-গাজরের দামে ধস, চাপে চাষিরা

দক্ষিণ আফ্রিকার তাজা পণ্যের বাজারে এক সপ্তাহে টমেটোর দাম ২৩ শতাংশ ও টেবিল আঙুরের ৪৫ শতাংশ কমেছে; সরবরাহ কমলেও গাজর নেমেছে কেজিপ্রতি ৩.৯৮ র‍্যান্ডে।

ফুড ফর মজানসি২৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)