সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২২°আংশিক মেঘলাআর্দ্রতা ৮১%বাতাস ৯ কিমি/ঘ

লেবুর এই অসাধারণ ব্যবহারগুলো জানতেন?

লেবু কী কাজে লাগে? প্রশ্ন শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি-এর অন্যতম উৎস হলো লেবু। ভাতের সঙ্গে, স্যুপের সঙ্গে, সালাদে, শরবত তৈরি করে, আচার তৈরি

লেবু কী কাজে লাগে? প্রশ্ন শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি-এর অন্যতম উৎস হলো লেবু। ভাতের সঙ্গে, স্যুপের সঙ্গে, সালাদে, শরবত তৈরি করে, আচার তৈরি করে নানা ভাবে খাওয়া যায় লেবু। মুখের রুচি বাড়াতে এর জুড়ি নেই। কিন্তু এই লেবু শুধু খাওয়ার ক্ষেত্রেই নয়, কাজে লাগে আরও অনেক ক্ষেত্রেই। চলুন জেনে নেই এর অসাধারণ কিছু ব্যবহার-

ধবধবে সাদা কাপড়: সাদা কাপড় ধবধবে সাদা না হলে দেখতে ভালোলাগে না। অনেক সময় ধুলো-ময়লার কারণে সাদা কাপড় দেখতে ধূসর লাগে। এক্ষেত্রে সাদা কাপড়কে আরও উজ্জ্বলতা দিন লেবুর সাহায্যে। লেবু আর বেকিং সোডার মিশ্রণে ডুবিয়ে রাখুম কাপড়টি অনতত আধাঘণ্টা। এরপর ধুয়ে ফেলুন।

ত্বকের পরিচর্যায়: লেবুর রস বয়সের ছাপ দূর করতে, অবাঞ্ছিত দাগ দূর করতে, এমনকী ত্বকে ব্রণের প্রবণতা কমাতে খুবই কার্যকরী। লেবু আর চিনির মিশ্রণ একটি দারুণ স্ক্রাব। এটি ত্বকে ব্যবহার করলে ত্বকের অনেক সমস্যা থেকেই মুক্তি পাবেন।

মেনিকিওর: নখ পরিষ্কার না থাকলে আপনাকে দেখতে সুন্দর লাগবে না। আপনার নখগুলো স্বাস্থ্যবান এবং সুন্দর রাখতে লেবুর জুড়ি নেই। গরম পানিতে কয়েক ফোঁটা লেবুর রস দিন তারপর সেটি ব্যবহার করুন মেনিকিওরে। নখ থাকবে পরিষ্কার।

হজমশক্তি বাড়াতে: হজমে গোলমাল হচ্ছে কদিন ধরেই? নানা উপায় মেনে চলেও কাজ হচ্ছে না? এক্ষেত্রে খালি পেটে একগ্লাস গরম পানিতে মধু মিশিয়ে পান করুন। এই অভ্যাস আপনাকে হজমের সমস্যা থেকে মুক্তি দেবে, ইমিউনিটি সিস্টেম ভালো রাখবে, বাড়তি মেদ থেকে দেবে মুক্তি।

ক্লিনার তৈরিতে: একটি লেবুর সবটুকু রস বের করে নিন। তার সাথে মেলান ১৫০ মিলিলিটার ভিনেগার। সারারাত রেখে দিন। এই মিশ্রণটি রাখুন একটি স্প্রে বোতলে, ব্যবহার করুন ঘরের বিভিন্ন জিনিস পরিষ্কার করতে।

জুতার দুর্গন্ধ দূর করতে: অনেকের জুতায়ই ঘামের কারণে দুর্গন্ধ হয়ে থাকে। এই দূর্গন্ধের আছে সহজ সমাধান। লেবুর খোসা রেখে দিন জুতার ভেতর। এক রাতেই গন্ধ পালাবে।

গাছ লাগাতে: ব্যবহৃত লেবুর খোসাটা ব্যবহার করতে পারেন গাছ লাগাতে। অর্ধেক করে কেটে নিন লেবু। এরপর রসসহ বের করে নিন ভেতরের সবকিছু। শুধু খোসাটা রাখুন। এরপর মাটি দিয়ে বীজ বোপন করে দিন। কিছুদিনের মাঝেই পাতা গজাবে।

পোকা তাড়াতে: ঘরের পোকা মাকড় তাড়াতে কাজে লাগাতে পারেন লেবু। অর্ধেক করে কাটা লেবুর মাঝে গেঁথে দিন কিছু লবঙ্গ। রেখে দিন ঘরের কোণায়। সহজেই দূর হয়ে যাবে পোকা-মাকড়। রান্না ঘরে পিঁপড়ার উপদ্রপ আছে এমন সব জায়গায় রেখে দিন এটি। মুক্তি পাবেন পিঁপড়ার যন্ত্রণা থেকে।

ক্যান্ডেল হোল্ডার: লেবুটা অর্ধেক করে কেটে নিন। লেবুর রসসহ ভেতরের সবকিছু বের করে ফেলুন। খোসাটাকে বানাতে পারেন আপনার ব্যতিক্রমধর্মী ক্যান্ডেল হোল্ডার।

জাগো নিউজ ২৪সূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

এলপিজির দামে চাপ, জেলায় জেলায় লাকড়ির চুলায় ফিরছে পরিবারদৈনন্দিন

এলপিজির দামে চাপ, জেলায় জেলায় লাকড়ির চুলায় ফিরছে পরিবার

বিইআরসি নভেম্বরে ১২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা ঠিক করলেও খুচরায় তা বিকোচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়; খরচ সামলাতে অনেকে কাঠ পোড়াচ্ছেন।

সমকাল১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

ফ্রিজের মাছ স্বাদহীন লাগছে, স্বাদ ফেরাতে রান্নার আগে যা করবেন

বাজার থেকে টাটকা মাছ কিনে রান্না করলে যে স্বাদ পাওয়া যায়, ফ্রিজে দিনের পর দিন রাখা মাছের ক্ষেত্রে তা অনেক সময় মেলে না। কখনো মাছ হয়ে যায় অতিরিক্ত নরম, কখনো রান্নার পরও থেকে যায় হিমায়িত গন্ধ। ফলে ভালো মসলা দিয়েও মনমতো স্বাদ পাওয়া যায় না।

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের খাবারে খরচ সামান্য কম, তবু বাজারের দাম চড়াদৈনন্দিন

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের খাবারে খরচ সামান্য কম, তবু বাজারের দাম চড়া

২০২৬ সালে থ্যাংকসগিভিংয়ের কিছু খাবারের দাম কমেছে, ১০ জনের খাবারের খরচ ধরা হয়েছে ৭৮.৯৩ ডলার; তবে ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের এক অর্থনীতিবিদ বলছেন, দাম এখনো মহামারির আগের চেয়ে অনেক বেশি।

Farms.com১৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)