সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৬ নভেম্বর ২০২৬
ঢাকা১৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৭%বাতাস ৫ কিমি/ঘ

ময়লা ফেলা, পাতা পোড়ানো ও আতশবাজি নিয়ন্ত্রণে ঢাবিতে বিশেষ কর্মসূচি

ক্যাম্পাসে যত্রতত্র ময়লা ফেলা, পাতা পোড়ানো এবং আতশবাজি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'মিশন সেভেন-ক্লিন ফার্স্ট' কর্মসূচি শুরু হয়েছে।

ক্যাম্পাসে যত্রতত্র ময়লা ফেলা, পাতা পোড়ানো এবং আতশবাজি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'মিশন সেভেন-ক্লিন ফার্স্ট' কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগী আয়োজক হিসেবে ছিল বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার সেন্টার।

পরিবেশ সংসদের প্রধান উপদেষ্টা ও আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব) মারিয়ম ইসলাম মীম। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সভাপতি রাশেদ কামাল অনিক, সাধারণ সম্পাদক এম. আবু রাফি, সংসদের নেতৃবৃন্দ, সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিবেশবান্ধব করে তুলতে আমরা বদ্ধপরিকর। নিরাপদ, পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ ও আরবরিকালচার সেন্টারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

'মিশন সেভেন-ক্লিন ফার্স্ট' কর্মসূচির আওতায় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি যত্রতত্র ময়লা ফেলা ও পাতা পোড়ানো বন্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের প্রয়োজনীয় সতর্কতা ও সচেতনতা বৃদ্ধিতেও নেওয়া হবে বিভিন্ন উদ্যোগ।

এ ছাড়া আগামী ৩১ ডিসেম্বর আতশবাজি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাসের পরিবেশ সুরক্ষায় ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

দশকের সবচেয়ে খারাপ ওয়েস্ট নাইল প্রকোপ ক্যালিফোর্নিয়ায়, মৃত ৪৫স্বাস্থ্য

দশকের সবচেয়ে খারাপ ওয়েস্ট নাইল প্রকোপ ক্যালিফোর্নিয়ায়, মৃত ৪৫

মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসে এ বছর ক্যালিফোর্নিয়ায় ৬১৭ জন আক্রান্ত ও ৪৫ জনের মৃত্যু হয়েছে; বিজ্ঞানীরা জলবায়ু উষ্ণ হওয়াকে বিস্তারের কারণ বলছেন, ইউরোপেও রেকর্ড সংক্রমণ।

ইত্তেফাক২৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
আকভানের বৃষ্টিতে যশোরে প্রায় ৪ হাজার হেক্টর ফসলের ক্ষতি, প্রণোদনা পাবেন ৯ হাজার কৃষকফসল

আকভানের বৃষ্টিতে যশোরে প্রায় ৪ হাজার হেক্টর ফসলের ক্ষতি, প্রণোদনা পাবেন ৯ হাজার কৃষক

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে যশোরে কেটে রাখা আমন, সরিষা ও শীতের সবজির ক্ষতি হয়েছে; কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে ৩ হাজার ৮৪৪ হেক্টর, ক্ষতিগ্রস্ত ৯ হাজার ধানচাষি বোরোতে প্রণোদনা পাবেন।

আর টিভি অনলাইন২৬ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
প্রাণিসম্পদ সপ্তাহের পাখির প্যাভিলিয়নে ম্যাকাও, ময়ূর আর পকেট প্যারটলাইভস্টক

প্রাণিসম্পদ সপ্তাহের পাখির প্যাভিলিয়নে ম্যাকাও, ময়ূর আর পকেট প্যারট

আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনীতে শৌখিন পাখির আলাদা প্যাভিলিয়নে ভিড়; এক জোড়া সিলভার পাইড ময়ূরের দাম সাড়ে পাঁচ লাখ টাকা।

সমকাল২৬ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)