সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

দেশীয় কৃষি যন্ত্রপাতি তৈরির ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে

কৃষিখাত আধুনিকায়নের লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাহাবাদে কৃষিযন্ত্র তৈরি করার কারখানা স্থাপন করেছে বাংলামার্ক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। সেখানে নিত্যনতুন নানা কৃষিযন্ত্র তৈরি করা হচ্ছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ সংযোজন 'ব্রি গ্রেইন কালেক্টর'। যা দিয়ে চাতাল থেকে ধান গম সংগ্রহ করা যাবে।

এগ্রোটেক

কৃষিখাত আধুনিকায়নের লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাহাবাদে কৃষিযন্ত্র তৈরি করার কারখানা স্থাপন করেছে বাংলামার্ক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। সেখানে নিত্যনতুন নানা কৃষিযন্ত্র তৈরি করা হচ্ছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ সংযোজন 'ব্রি গ্রেইন কালেক্টর'। যা দিয়ে চাতাল থেকে ধান গম সংগ্রহ করা যাবে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে এই কৃষিযন্ত্রটি আধুনিকায়ন করে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) নতুন এই কৃষিযন্ত্র উন্মোচন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

বাংলামার্কের ওই কারখানা পরিদর্শনকালে ব্রি'র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, 'দেশীয় প্রযুক্তিতে কৃষি যন্ত্রপাতি তৈরির ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। কৃষিকে আধুনিক ও লাভজনক করতে স্থানীয়ভাবে কৃষিযন্ত্র তৈরি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলামার্কের এই উদ্যোগ কৃষকদের জন্য সাশ্রয়ী মূল্যে উচ্চমানের যন্ত্রপাতি নিশ্চিত করবে, যা কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করবে।'

ব্রির সাবেক মহাপরিচালক ড. মো. আব্দুল বাকী বলেন, 'আগে সনাতন পদ্ধতিতে চাষাবাদের ফলে কৃষকের অনেক কষ্ট করতে হতো। শারীরিক পরিশ্রম হতো। আবার উৎপাদনও কম ছিল। এখন আধুনিক চাষাবাদে কৃষকের কষ্ট কমছে। একইসাথে খরচও কমছে। দেশে খাদ্য উৎপাদন বাড়ছে। আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার নিশ্চিত করতে পারলে খাদ্য উৎপাদনে বিপ্লব হবে।'

যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের (এসএফএমআরএ) প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফূল ইসলাম বলেন, 'আমরা কৃষিতে কস্ট ইফেক্টিভ প্রযুক্তির দিকে নজর দিচ্ছি। এই লক্ষ্যে আমাদের গবেষণা দল কাজ করছে। প্রান্তিক কৃষকরা যেন আধুনিক কৃষির সুফল ভোগ করতে পারে। এক্ষেত্রে বাংলামার্কের মতো প্রতিষ্ঠানগুলোকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে।'

বাংলামার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, 'আমাদের লক্ষ্য কৃষকদের কাছে স্বল্পমূল্যে উন্নত কৃষিযন্ত্র পৌঁছে দেওয়া। যেন তারা কম খরচে আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে পারেন। পাশাপাশি দেশের খাদ্য উৎপাদন যেন বাড়ানো যায় সেটাও আমাদের লক্ষ্য। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এক জমিতে বছরে ৩/৪ বার পর্যন্ত ফসল ফলানো সম্ভব।'

এ সময় অন্যদের মধ্যে এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোফাজ্জল হোসেন, পিএসও ড. মো. গোলাম কিবরিয়া ভূঁঞা, বাংলামার্কের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলামসহ কারখানার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কারখানাটি পরিদর্শনে দেখা যায়, ব্রি'র গবেষণাকৃত বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে ব্রি মডেলের থ্রেসার, উইডার, উইনোয়ার, চপার মেশিন, ট্রাক্টর, কম্বাইন্ড হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, সিডিং মেশিন, ধান শুকানোর মেশিনসহ নানা ধরনের কৃষিযন্ত্র তৈরি করা হচ্ছে বাংলামার্কের কারখানায়। এছাড়া এই কারখানায় হাওর অঞ্চলের উপযোগী করে কম্বাইন হারভেস্টার মেশিনেরও দেশীয় রূপ দেওয়ার কাজ চলছে।

এমডিআইএইচ/এমআরএম/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোটেক

সম্পর্কিত খবর

এগ্রোটেক

ব্রাজিলের Sibium Analytics কিনে আখ ও জৈব জ্বালানিতে পা রাখল xFarm

সুইজারল্যান্ডের খামার ব্যবস্থাপনা প্রযুক্তি কোম্পানি xFarm Technologies ব্রাজিলের Sibium Analytics অধিগ্রহণ করেছে; এর মাধ্যমে আখ ও জৈব জ্বালানি খাতে ঢুকল কোম্পানিটি, আর তার আওতা বাড়ল বিশ্বের ছয় লাখের বেশি খামারের ২ কোটি ৪০ লাখ হেক্টর জমিতে।

এজিফান্ডনিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()