সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২২°আংশিক মেঘলাআর্দ্রতা ৮১%বাতাস ৯ কিমি/ঘ

করোনাভাইরাস: রোগ জীবাণু নির্মূলে সচল হয়েছে রোবট

“আপনি ঘর থেকে বেরিয়ে যান, দরোজা বন্ধ রাখুন। এবং কিছুক্ষণের মধ্যে জীবাণুনাশকের কাজ শুরু হবে।“ ইংরেজিতে এই কথাগুলো বলছে একটা রোবট।

“আপনি ঘর থেকে বেরিয়ে যান, দরোজা বন্ধ রাখুন। এবং কিছুক্ষণের মধ্যে জীবাণুনাশকের কাজ শুরু হবে।“ ইংরেজিতে এই কথাগুলো বলছে একটা রোবট।

“এটা চীনা ভাষাতেও কথা বলতে পারে,” জানালেন ইউভিডি রোবটস কোম্পানির ভাইস প্রেসিডেন্ট সাইমন এলিস।

জানালার কাঁচের মধ্য দিয়ে দেখা গেল ঘরের মধ্যে রোবটটি ঘোরাফেরা করতে শুরু করেছে এবং ক্যামেরার ফ্ল্যাশ-বাতির মতো অতিবেগুনি রশ্মি জ্বেলে ঘরের সব ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাস ধ্বংস করছে।

“আমাদের ব্যবসা এমনিতেই বেশ চড়া ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির পর এটা একেবারেই আকাশচুম্বী হয়েছে,” বলছেন ইউভি রোবটস কোম্পানির প্রধান নির্বাহী পের ইউল নিয়েলসেন।

এরই মধ্যে তারা চীনে, বিশেষভাবে উহানে, প্রচুর সংখ্যায় এই রোবট পাঠিয়েছেন।

এশিয়া এবং ইউরোপেও তাদের বিক্রি বহুগুণ বেড়ে গিয়েছে।

“সবচেয়ে বেশি অর্ডার এসেছে ইতালি থেকে”, বলছেন মি. নিয়েলসেন, “তাদের অবস্থা সত্যি শোচনীয়। আমরাও চেষ্টা করছি তাদের যথাসম্ভব সাহায্য করতে।“

স্বাভাবিকভাবেই ইউভিডি রোবটসের উৎপাদন বেড়ে তিনগুণ হয়েছে।

ডেনমার্কের তৃতীয় বৃহত্তম শহর ওডেনসে এই কোম্পানির কারখানায় প্রতিদিন একটা করে এধরনের জীবাণুনাশক রোবট নির্মাণ করা হচ্ছে।

এই জীবাণুনাশক রোবটের রয়েছে আটটা বাল্ব, যেগুলো থেকে তীব্র অতিবেগুনি অর্থাৎ আলট্রা-ভায়োলেট বা ইউভি-সি আলোকরশ্মি বের হয়।

বিবিসি বাংলাসূত্র

চীন

সম্পর্কিত খবর

শুল্ক উঠে যাওয়ায় চীনে দক্ষিণ আফ্রিকার আপেল রপ্তানি বাড়ল প্রায় ৫০ শতাংশ, ভারতে বাধা রয়ে গেলফল

শুল্ক উঠে যাওয়ায় চীনে দক্ষিণ আফ্রিকার আপেল রপ্তানি বাড়ল প্রায় ৫০ শতাংশ, ভারতে বাধা রয়ে গেল

দক্ষিণ আফ্রিকার ফলের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক চীন তুলে নেওয়ায় এ বছর ট্রু-কেপের আপেল রপ্তানি প্রায় ৫০ শতাংশ বেড়েছে; তবে ভারতে দেশটির আপেলে এখনো ৫০ শতাংশ শুল্ক।

ফুড ফর মজানসি১২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মুনাফা কমায় দামি প্রজাতি আর নিখুঁত চাষ প্রযুক্তির দিকে ঝুঁকছেন চীনের মাছ ও চিংড়িচাষিরামৎস্য

মুনাফা কমায় দামি প্রজাতি আর নিখুঁত চাষ প্রযুক্তির দিকে ঝুঁকছেন চীনের মাছ ও চিংড়িচাষিরা

খাদ্য ও উৎপাদন খরচ বাড়ায় চীনের মাছ চাষ খাত উচ্চমূল্যের প্রজাতি ও প্রিসিশন বা নিখুঁত চাষ প্রযুক্তির দিকে যাচ্ছে, বিশেষ করে চিংড়িতে, বলছেন আইএফএফও চীনের পরিচালক ম্যাগি শু।

AgNavigator১২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
চীনা আগাছানাশক ও ছত্রাকনাশক আমদানিতে ইউক্রেনের অ্যান্টি-ডাম্পিং তদন্তএগ্রোবিজ

চীনা আগাছানাশক ও ছত্রাকনাশক আমদানিতে ইউক্রেনের অ্যান্টি-ডাম্পিং তদন্ত

ইউক্রেনের বাণিজ্য কমিশন দেখেছে, চীন থেকে আসা চারটি আগাছানাশক ও একটি ছত্রাকনাশকের দাম দেশি উৎপাদকের খরচের চেয়েও কম এবং ২০২২ থেকে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত আমদানি ৪৪.৯ শতাংশ বেড়েছে।

গ্লোবাল এগ্রিকালচার১১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)