সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস ৮ কিমি/ঘ

করোনাভাইরাস: আক্রান্ত ব্যক্তি মারা গেলে লাশ দাফনে ঝুঁকি আছে?

বাংলাদেশের বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সম্প্রতি করোনাভাইরাসের উপসর্গ সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার পর তার লাশ দাফন নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

বাংলাদেশের বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সম্প্রতি করোনাভাইরাসের উপসর্গ সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার পর তার লাশ দাফন নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

পরবর্তীতে স্থানীয় কর্মকর্তারা সরকারি জমিতে তার দাফন সম্পন্ন করতে পারলেও এলাকাবাসীর আতঙ্ক কাটেনি।

শনিবার রাতে ঐ ব্যক্তিকে দাফন করার সময় এলাকাবাসী আপত্তি জানালে শুরু হয় বিতর্ক। তাদের দাবি, এই লাশ থেকে ভাইরাস ছড়াতে পারে।

অথচ ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা সেটা এখনও পরীক্ষা নিরীক্ষা করছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)। তারপরও সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়া ঠেকানোর নিয়মকানুন মেনেই দাফন সম্পন্ন করা হয়।

স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠিয়েছে বলে জানা গেছে।

এর আগে, ঢাকার খিলগাঁও এলাকায় করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের দাফন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

করোনাভাইরাস আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার পর মৃতদেহ খিলগাঁও কবরস্থানে দাফন করতে গেলে এলাকাবাসীর প্রতিবাদের মুখে তার মরদেহ অন্য আরেকটি কবরস্থানে দাফন করা হয়।

সেখানকার মানুষজনের আতঙ্কের কারণ একই। তারা জানিয়েছে যেহেতু এই কবরস্থানের ভেতর দিয়ে তারা হাঁটাচলা করেন, এখানে করোনাভাইরাসে মারা যাওয়া কাউকে কবর দেয়া হলে তাদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে, তার লাশের সৎকার করা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল মেনেই কাজ করার কথা জানিয়েছে বাংলাদেশের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট, আইইডিসিআর।

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির লাশ দাফনে সম্ভাব্য কোন ঝুঁকির কথাও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় উল্লেখ নেই। এ ধরণের রোগীর ক্ষেত্রে ধর্মীয় বিধি মোতাবেক সৎকারে করার ক্ষেত্রে বিশেষজ্ঞরাও কোন ঝুঁকি দেখছেন না।

বিবিসি বাংলাসূত্র

ইসলাম

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ইসলাম

কোরআন বুঝতে কেন হাদিস অপরিহার্য

নামাজ, রোজা, জাকাত আর হজের বিস্তারিত নিয়ম কোরআনে নয়, মহানবী (সা.)-এর সুন্নাহয়; আয়াতের প্রেক্ষাপট বুঝতেও হাদিস লাগে, তাই কোরআনকে তাত্ত্বিক রূপ আর হাদিসকে তার প্রয়োগিক ব্যাখ্যা বলা হয়।

সারাবাংলা১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)