সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৭%বাতাস ৮ কিমি/ঘ

করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি: ডব্লিউএইচও

নতুন করোনাভাইরাস সংক্রমণ এখন বিশ্বব্যাপী মহামারির চেহারা নিয়েছে বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

নতুন করোনাভাইরাস সংক্রমণ এখন বিশ্বব্যাপী মহামারির চেহারা নিয়েছে বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস গেব্রেইয়েসুস এক সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করে বলেছেন, এ ভাইরাসের বিস্তারের ওপর তারা সার্বক্ষণিকভাবে নজর রাখছিলেন, এবং এ ব্যাপারে 'ভীতিকর রকমের নিষ্ক্রিয়তা' দেখে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

চীন থেকে সূচনা হওয়া এই নতুন করোনাভাইরাস বা কোভিড নাইনটিন সংক্রমণে সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী এ পর্যন্ত পৃথিবীজুড়ে ১ লক্ষের বেশি মানুষ সংক্রমিত হয়েছে এবং ৪ হাজার ৩শ'রও বেশি লোকের মৃত্যু হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে এ শব্দটি ব্যবহার না করার পর অবশেষে বুধবার মি. গেব্রেইয়েসুস নিশ্চিত করলেন যে করোনাভাইরাসের বিস্তার এখন প্যানডেমিকের রূপ নিয়েছে।

তবে তিনি বলেন, বিভিন্ন দেশ এটা দেখাতে পেরেছে যে এই নতুন করোনাভাইরাসের বিস্তারকে দমন এবং নিয়ন্ত্রণ করা সম্ভব।

মি. গেব্রেইয়েসুস সরকারগুলোর প্রতি জরুরি এবং আক্রমণাত্মক পদক্ষেপ নিয়ে এ সংক্রমণের গতিপথ বদলে দেবার আহ্বান জানান।

যখন কোনো ছোঁয়াচে রোগ মানুষ থেকে মানুষে সংক্রমণের মাধ্যমে পৃথিবীর বহু অংশে ছড়িয়ে পড়ে তখনই তাকে বলা হয় প্যানডেমিক বা 'বিশ্বব্যাপী মহামারি'।

মি. গেব্রেইয়েসুস বলেন, গত দু'সপ্তাহে চীনের বাইরে এই রোগে আক্রান্তের সংখ্যা ১৩ গুণ বেড়েছে।

তিনি বলেন, তার এ ঘোষণায় করোনাইরাসের ব্যাপারে বিভিন্ন দেশের করণীয় সম্পর্কে দেয়া পরামর্শে কোন পরিবর্তন আসবে না।

বিবিসি বাংলাসূত্র

চীন

সম্পর্কিত খবর

লাইভস্টক

চীনে ব্রাজিলের গরুর মাংসের কোটা পূর্ণ, জানুয়ারি পর্যন্ত ৬৭% শুল্ক

১ জানুয়ারি পর্যন্ত চীনে ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ সুরক্ষা শুল্ক ও ১২ শতাংশ সাধারণ শুল্ক বসছে; অস্ট্রেলিয়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রে ব্রাজিলের মাংস বাড়বে, আর আর্জেন্টিনা বলছে জাপানের বাজার খুলেছে।

Beef Central১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

ট্রাম্প-সি বৈঠকের পরও চীনের ১০% শুল্ক বহাল, হতাশ মার্কিন সয়াবিন চাষিরা

প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বৈঠকে সুবিধা পাওয়া পণ্যের তালিকায় সয়াবিন না থাকায় দাম বুশেলপ্রতি ৩১ সেন্ট পড়ে যায়; আইওয়ার এক চাষির হিসাবে এতে একরপ্রতি ২০ ডলার ক্ষতি হয়েছে।

Capital Press৩০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

কৃত্রিম বুদ্ধিমত্তার আবহাওয়া পূর্বাভাস দ্রুত, তবু আকস্মিক ভারী বৃষ্টি ধরতে পারছে না

চীনের এআই আবহাওয়া মডেলগুলো কয়েক মিনিটে পূর্বাভাস দেয়, কিন্তু তথ্যের ঘাটতি থাকা এলাকায় হঠাৎ স্থানীয় ভারী বৃষ্টি এখনো তাদের নাগালের বাইরে, বলছেন বিশেষজ্ঞরা।

Dialogue Earth৩০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

(০)